জেলা 

দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রামে রক্তদান শিবির

বিশেষ প্রতিনিধি : আজ মঙ্গলবার ২৮ নভেম্বর সুভাষ গ্রাম পেটুয়া মসজিদ মোড়ে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নজরুল স্মৃতি সঙ্ঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মহতী রক্ত দান শিবির। এই মহান স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করেন শতাধিক পুরুষ ও মহিলা। সকলকে উৎসাহ দিতে অন্যতম বিশিষ্ট সম্মানীয় অতিথি হিসেবে এই শিবিরে উপস্থিত ছিলেন বারুইপুর থানার আই,সি , মল্লিক পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ জহর লাল নাইয়া,সমীর কুমার মন্ডল,কনক কান্তি সরদার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মহান এই কর্মযজ্ঞে উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন সমাজকর্মী সারোয়ার গাজী।

আরও পড়ুন
জেলা 

গাড়ি যেমন হেডলাইট ছাড়া চলতে পারেনা ইমাম ছাড়া সমাজ চলতে পারে না : রবিয়েল হক 

বিশেষ প্রতিনিধি :  হাসানাইন ট্যুরস এন্ড ট্রাভেলসের অফিস উদ্বোধন উপলক্ষে জয়নগর থানার ময়দায় রবিবার এক দোয়ার মজলিস ও বুদ্ধিজীবী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে ভারতের দীর্ঘতম কবিতা রচনাকারি ও রাষ্ট্রীয় পুরস্কৃত কবি আলহাজ্ব সেখ রবিয়েল হক বলেন, গাড়ি যেমন হেডলাইট ছাড়া চলতে পারে না, ওলামা বা ইমাম ছাড়া সমাজ চলতে পারেনা।তিনি আরো বলেন, অন্ধকারে গাড়ির হেডলাইট না জ্বালালে সঠিকভাবে যেতে পারবে না। তেমনি মুসলিম সমাজের ইমামরাই হলেন সমাজ গড়ার হেডলাইট। সেই আলোর পথ ধরে এগলে, মানবতার শিক্ষায় শিক্ষিত হলে, সমাজ আলো হয়ে থাকবে। যেমন গাড়ি হেডলাইট ছাড়া অন্ধকারে চলতে পারে…

আরও পড়ুন
জেলা 

বিজেপি নেতার গ্রেফতারির প্রতিবাদে খেজুরি বনধকে ঘিরে উত্তাল এলাকা, বিজেপি কর্মীদের আগ্রাসী মনোভাবে জনজীবন বিপর্যস্ত

বাংলার জনরব ডেস্ক : খেজুরির বিজেপি নেতা রবীন মান্নার গ্রেফতারির প্রতিবাদে আজ সোমবার সকাল থেকে ১২ ঘন্টা বন্ধ পালিত হচ্ছে। কয়েকদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই বন্ধের ডাক দিয়েছিলেন। আজ সকাল থেকেই পূর্ব মেদিনীপুরের খেজুরি এলাকার সর্বত্র গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করা হয় যার জেরে বিপর্যস্ত হয়েছে ওই এলাকার জনজীবন। বনধ সমর্থক কারীদের বাধা দিতে গিয়ে পুলিশকে চরম হেনস্তার শিকার হতে হয়েছে বলে অভিযোগ। যদিও এলাকার বিজেপির নেতাদের দাবি, পুলিশের ‘অতিসক্রিয়তা’র বিরুদ্ধেই এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত ভাবে শামিল হয়েছেন সাধারণ মানুষ। অন্য দিকে, তৃণমূলের দাবি, গায়ের জোরে বন্‌ধ পালন…

আরও পড়ুন
জেলা 

ডাউট ক্লিয়ারিং ক্লাস সত্যিই ছিল অন্য ধরনের : দৃশ্যত খুশি বেস-আন-নূর এর ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা

নিজস্ব প্রতিবেদন : স্যান্ডফোর্ড অ্যাকাডেমি পরিচালিত মাধ্যমিক ২০২৪ -এর মক টেস্ট এবং তার খাতা মূল্যায়নের পর রবিবার দক্ষিণ দিনাজপুরের বেস আন নূরে ছিল ডাউট ক্লিয়ারিং সেশন। এদিন এই ডাউট ক্লিয়ারিং অধিবেশন নিয়ে এখানকার ছাত্র-ছাত্রীদের মধ্যে ছিল তুমুল উৎসাহ উদ্দীপনা। মক টেস্ট দেয়ার পর নিজেদের ভুল ত্রুটি গুলো শুধরে নেয়ার জন্য ছাত্র-ছাত্রীদের এই তৎপরতায় খুশি কলকাতা থেকে আগত নামী শিক্ষকেরাও। অন্যান্য বিভিন্ন সংস্থা পরিচালিত ডাউট ক্লিয়ারিং ক্লাসের থেকে এটি ছিল সম্পূর্ণ ভিন্ন । অন্যান্য ডাউট ক্লিয়ারিং ক্লাসে শুধুমাত্র টেস্ট পেপারটি যেটির উপরে পরীক্ষা নেয়া হয়েছিল তার ওপরেই ভুল ত্রুটিগুলো দেখিয়ে তাকে…

আরও পড়ুন
জেলা 

Bomb Blast Case : রবিবার দেগঙ্গায় তৃণমূল পার্টি অফিসের পেছনে বোমা বিস্ফোরণে জখম কিশোর !

বাংলাপ জনরব ডেস্ক : রবিবার সকালে উত্তর ২৪ পরগণার দেগঙ্গায় তৃণমূল দলীয় পার্টি অফিসে পেছনে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম হয়েছে এক কিশোর । এই ঘটনার জেরে  দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েত মোড় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে । কারা বোমা রেখেছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপান-উতোর । স্থানীয় সূত্রে জানা গেছে, বোমা বিস্ফোরণে জখম কিশোরের নাম আরমান গাজি। তাকে দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, রবিবার ১৩ বছরের আরমান পার্টি অফিসের পিছনে আমবাগানে খেলছিল। সেখানে একটি পরিত্যক্ত ব্যাগ পড়েছিল। তার মধ্যে কী রয়েছে, কৌতূহলবশত খুলে দেখে ওই কিশোর।…

আরও পড়ুন
জেলা 

মানুষের দাবিপূরণ করা জনপ্রতিনিধিদের একান্ত কর্তব্য : এ কে এম ফারহাদ

বিশেষ প্রতিনিধি , হাড়োয়া :  পশ্চিমবঙ্গের অর্থনীতির চালিকাশক্তি কৃষিকাজ হলেও পিছিয়ে নেই জলাভূমি প্রবণ বাংলার মাছ চাষও।রাজ্যের অন্যতম মৎস্য আড়ৎ উঃ ২৪ পরগনা জেলার হাড়োয়া বিধানসভা এলাকার বারাসাত -২ নং ব্লকের কীত্তিপুর -২ নং পঞ্চায়েতের খড়িবাড়ি মৎস্য বাজার। স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল বাজার সংলগ্ন এলাকায় জল নিকাশি ব্যবস্থা দ্রুত সমাধানের। মানুষের দাবিকে মান্যতা দিয়ে এগিয়ে এলো স্থানীয় ৩৮ নং জেলা পরিষদের সদস্য বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। মঙ্গলবার জেলা প্রশাসন ও ব্লক নেতৃত্বদের সঙ্গে নিয়ে সম্পূর্ণভাবে মৎস্য বাজার সহ পুরো এলাকা পরিদর্শন করা হয়। উল্লেখ্য খড়িবাড়ি…

আরও পড়ুন
জেলা 

টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগে উত্তাল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

বাংলার জনরব ডেস্ক : নিরাপত্তারক্ষীর চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাত এর অভিযোগে উত্তাল হয়ে উঠলো মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। এই অভিযোগে বুধবার দুপুরে হাসপাতালের সিকিউরিটি হেডকে আটক করেছে বহরমপুর থানার পুলিশ। তার আগে অভিযুক্ত উদয়নারায়ণ গোস্বামীকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে অভিযোগকারীরা। অভিযোগকারীদের দাবি, ২০২১ সালে অর্থাৎ করোনাকালে মোট ১১৯ জনকে নিরাপত্তারক্ষী হিসেবে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। চাকরি দেওয়ার নামে অধিকাংশ যুবক-যুবতীর কাছ থেকে এক-দেড় লক্ষ টাকা নেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ৬০ বছর পর্যন্ত অস্থায়ী চাকরি করতে পারবেন তাঁরা। কিন্তু বাস্তবটা একদম অন্য। কেউ কেউ…

আরও পড়ুন
জেলা 

নতুন করে শুরু হল সাক্ষরতা অভিযান

অভিজিৎ হাজরা , আমতা , হাওড়া : ভারত সরকারের নব ভারত শিক্ষা কার্যক্রম এর আওতায় ‘ রোটারি ইন্ডিয়া লিটারেসি প্রোগ্রাম ‘ এর অংশ হিসাবে বয়স্ক শিক্ষা কেন্দ্র খুলে হাওড়ার একাধিক প্রত্যন্ত অঞ্চলের বয়স্ক মহিলাদের পড়ানোর কাজ শুরু করল আমতার ‘ খড়দহ নিউ এজ সোসাইটি ‘ নামক স্বেচ্ছাসেবী সংগঠন ভারত সরকার স্বনামধন্য সংস্থা Rotary India Literacy Program এর সঙ্গে জোট বেঁধে ২০২৭ সালের মধ্যে সারা ভারতের প্রায় ১০ কোটি প্রাপ্ত বয়স্ক অক্ষরজ্ঞানহীনদের (Adult Illarate) সাক্ষর করার লক্ষমাত্রা নিয়ে চালু করেছে ‘ নবভারত শিক্ষা কার্যক্রম ‘ এর আওতায় ‘ Adult Literacy Program…

আরও পড়ুন
জেলা 

আমডাঙ্গায় সম্প্রীতির আহবান জানালেন এ.কে.এম ফারহাদ।

বিশেষ প্রতিনিধি ; উত্তর ২৪ পরগণার আমডাঙ্গা রাহানায় চক্রবর্তী পরিবারের উদ্যোগে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্য আমন্ত্রণে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের বন ও ভূমি কর্মধক্ষ্য ও মাদ্রাসা পর্ষদের সদস্য এ কে এম ফরহাদ, আমডাঙার বিধায়ক রফিকুর রহমান, পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান, জেলা পরিষদের সদস্য সুচিতা পাত্র, শিক্ষক নেতা নুরুল হক, শিক্ষক মোঃ কালিমুল্লাহ,সিরাতের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান প্রমুখ। এ.কে.এম ফরহাদ সাহেব বলেন, আমরা এই পৃথিবীতে ক্ষণিকের অতিথি, সকলের সাথে শান্তি, সৌহার্দ্য, ভাতৃত্ববোধ বজায় রেখে চলতে পারি সেই পরিস্থিতি তৈরি হোক সর্বক্ষেত্রে। সমস্ত উৎসব আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।…

আরও পড়ুন
জেলা 

বিজেপি সাংসদের জিভ টেনে ছিড়ে নেওয়ার হুমকি দিলেন মালদহ জেলা তৃণমূল সভাপতি !

বাংলার জনরব ডেস্ক :  ফের তৃণমূল নেতার মুখে কুকথা। এবার মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আবদুর রহিম বকসী বিজেপি সাংসদের জিভ টেনে ছিড়ে নেওয়ার নিদান দিলেন এই তৃণমূল বিধায়ক। এই মন্তব্যকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল এলাকায়। মন্তব্যের তীব্র নিন্দা করেছে বিরোধীরা। এদিন মালদহের বামনগোলায় পথসভা করেন তৃণমূল। ছিলেন বিধায়ক আবদুর রহিম বক্সি। সেখান থেকেই বিজেপি সাংসদ খগেন মুর্মুকে একহাত নেন তৃণমূল বিধায়ক। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মিথ্যে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, “যে মুখ দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। যে মুখ দিয়ে মিথ্যে কথা বলে মানুষকে…

আরও পড়ুন