জেলা 

দক্ষিণ চব্বিশ পরগনার সুভাষগ্রামে রক্তদান শিবির

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : আজ মঙ্গলবার ২৮ নভেম্বর সুভাষ গ্রাম পেটুয়া মসজিদ মোড়ে ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নজরুল স্মৃতি সঙ্ঘের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক মহতী রক্ত দান শিবির। এই মহান স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করেন শতাধিক পুরুষ ও মহিলা।

সকলকে উৎসাহ দিতে অন্যতম বিশিষ্ট সম্মানীয় অতিথি হিসেবে এই শিবিরে উপস্থিত ছিলেন বারুইপুর থানার আই,সি , মল্লিক পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিশিষ্ট শিক্ষাবিদ জহর লাল নাইয়া,সমীর কুমার মন্ডল,কনক কান্তি সরদার প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। মহান এই কর্মযজ্ঞে উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন সমাজকর্মী সারোয়ার গাজী।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ