কলকাতা 

বাবরি মসজিদের শহীদ দিবসে সংহতি দিবস পালন করবে তৃণমূল সংখ্যালঘু সেল

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদন, কলকাতা :   ভারতের ইতিহাসে কালো দিবস হিসাবে পরিচিত ৬ ই ডিসেম্বর ১৯৯২ সালের ৬ ই ডিসেম্বর ঐতিহ্যবাহী বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল বিজেপি আশ্রিত দুস্কৃতিকারীদের হাতে। সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী তথা বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতি বছর উক্ত দিনকে সংহতি দিবস পালিত হয়ে আসছে। এবারও কলকাতায় উক্ত দিবসকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় তৃণমূল ভবনে। আলোচনা সভায় উপস্থিত থেকে রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি শ্রী জয়প্রকাশ মজুমদার বলেন প্রতি বছরের ন্যায় এবারও সংখ্যালঘু সেলের ব্যানারে শহীদ মিনার চত্বরে বিশাল জমায়েত হতে চলেছে।

তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের রাজ্য সভাপতি তথা বিধায়ক মোসারফ হোসেন বলেন প্রতিটি সাংগঠনিক জেলা থেকে দলীয় কর্মীদের সবরকমের বন্দোবস্তের মধ্যে দিয়ে সফলভাবে রূপায়িত হবে এই অনুষ্ঠান। মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সুসংগঠিত ভাবে সভা অনুষ্ঠিত হবে।তৃণমূল কংগ্রেস নেতৃত্ব রাজীব ব্যানার্জী বলেন মা মাটি মানুষের দল অত্যন্ত শৃঙ্খলাপরায়ন।উক্ত দিনে হাজারো হাজারো মানুষের আগমনে মুখরিত হবে কলকাতার রাজপথ।

Advertisement

পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন মা মাটি মানুষের নেত্রী তথা বাংলার জনদরদী মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জি, দলীয় সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়, সম্প্রিতীর মুখ তথা কলকাতা পুরসভার মহানাগরিক ফিরহাদ হাকিম,রাজ্য সভাপতি সুব্রত বক্সি সহ উচ্চ নেতৃত্বের নির্দেশে মাঠে ময়দানে নেমে কাজ করতে আমরা বদ্ধপরিকর।সেলের সভাপতি এবং চেয়ারম্যান তথা বিধায়ক হাজী নূরুল ইসলাম এর মতো নেতৃত্বদের নেতৃত্বে সংখ্যালঘু সেল বিগত দিনের ন্যায় এবারও অত্যন্ত সফলভাবে সংহতি দিবস পালিত হবে।সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের হাজির হওয়ার আহ্বান রাখেন ফারহাদ।

তৃণমূল ভবনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অন্যতম নেতৃত্ব আবুল কাশেম আলী,ফরিদ খান,মুরাদ আলি,সাজাহান,এ্যাজ্ঞেলিনা,এহতেশামুল হক, মারিয়া ফান্ডাডেজ, মোজাফফর, সেলিম,লালাভাই,সুফিয়া,সাদিকুর জিয়া প্রমুখ।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ