রাহুল গান্ধীর মধ্যাহ্ন ভোজের জন্য মালদহে বাংলো দিল না প্রশাসন, ক্ষোভ প্রকাশ কংগ্রেসের
বাংলার জনরব ডেস্ক : অসমের বিজেপি সরকারের সঙ্গে পশ্চিমবাংলার তৃণমূল সরকারের খুব বেশি যে তফাৎ নেই তার প্রমাণ পাওয়া গেল রাহুল গান্ধীকে সরকারি বাংলো না দেওয়ার সিদ্ধান্তে।আগামী ৩১ জানুয়ারি কংগ্রেস নেতার ‘ন্যায় যাত্রা’ মালদহ জেলায় প্রবেশ করার কথা। সেই মতো প্রস্তুতি নিতে গিয়ে দলীয় নেতারা রতুয়া থানার ভালুকার সেচ দফতরের অতিথিশালায় রাহুলের মধ্যাহ্নভোজের ব্যবস্থা করতে চেয়েছিলেন। তার জন্য জেলা কংগ্রেসের তরফে প্রশাসনের কাছে লিখিত আবেদনও করা হয়। কিন্তু জেলা প্রশাসন সূত্রে খবর, সেই অনুমতি দেওয়া হয়নি। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, ওই দিন মালদহ সফরে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জেলার…
আরও পড়ুন