জেলা 

ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগে নরেন্দ্রপুরে একটি স্কুলে শিক্ষক-শিক্ষিকাদের মারধর, এলাকায় ব্যাপক উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : স্কুল চলাকালীন সময়ে অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক সহকারি শিক্ষকের বিরুদ্ধে। আর এ নিয়ে শনিবার ব্যাপক উত্তেজনা দেখা দিল দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার একটি স্কুলে।স্কুলে ঢুকে শিক্ষক-শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ, শিক্ষক-শিক্ষাকাদের মোবাইল ভেঙে দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় নরেন্দ্রপুর থানার পুলিশ।

প্রধানশিক্ষকের মদতে এই মারধরের ঘটনা বলে অভিযোগ জানিয়েছেন আক্রান্ত শিক্ষক এবং শিক্ষিকারা। যদিও প্রধানশিক্ষক ঘটনার কথা অস্বীকার করেছেন। ঘটনাস্থলে নরেন্দ্রপুর থানার পুলিশ বাহিনী পৌঁছেছে। স্কুলের ভিতরেই আটকে রয়েছেন আক্রান্ত শিক্ষক-শিক্ষিকারা।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ