সাড়ম্বরে অনুষ্ঠিত হলো হাতিশালা সরোজিনী মাদ্রাসার বার্ষিক ক্রীড়া
ইসরাফিল বৈদ্য, নিউটাউন : পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত দঃ ২৪ পরগনা জেলার হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসা (উঃ মাঃ)এর বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে কচিকাঁচাদের ক্রীড়া নৈপুণ্য মুগ্ধ করে দর্শকদের। উল্লেখ্য এই মাদ্রাসার নামের ক্ষেত্রে সম্প্রীতির নজির সর্বজনবিদ। শিক্ষার পাঠদানে মাদ্রাসাটি বোর্ডের সুনজরে যেমন আছে, তেমনি ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণ প্রশংসনীয়। বলাবাহুল্য,মাদ্রাসার বার্ষিক ক্রীড়া -২০২৪ উপলক্ষ্যে ক্রীড়া পুরস্কার বিতরণ করার পাশাপাশি প্রতিটি শ্রেণীর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, সর্বোচ্চ উপস্থিতি, স্টুডেন্ট অফ দা ইয়ার পুরষ্কার বিতরণ করা হয়,যা অভূতপূর্ব। নিউটাউন লাগোয়া হাতিশালা সরোজিনী হাই মাদ্রাসার এই ক্রীড়ানুষ্ঠানকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের অন্যতম সিনিয়র সদস্য তথা…
আরও পড়ুন