জেলা 

চেতনা বিকাশ কেন্দ্রের উদ্যোগে রক্তদান শিবির বাউড়িয়ায়

উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বাউড়িয়া চকমধু গ্রামের চেতনা বিকাশ কেন্দ্র এর ২৯ তম রক্তদান শিবির, চিকিৎসা শিবির, সংস্কৃতিক অনুষ্ঠান ,ক্রীড়া অনুষ্ঠান ও অন্যান্য অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী অসিত মিত্র প্রাক্তন বিধায়ক ও সহ-সভাপতি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি , হাওড়া জেলা কংগ্রেস কমিটির সভাপতি শ্রী পলাশ ভান্ডারী ,হাওড়া জেলা কংগ্রেস কমিটির সহ-সভাপতি সেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শেখ শাহিদ ও বিকাশ বর, উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র কংগ্রেস কমিটির সভাপতি শেখ নাসিম আলী, কাউন্সিলর শাহিনা বেগম , সমাজসেবী মাস্টার আসিফ আলি বর্শিয়ান কংগ্রেস নেতা শেখ আসগর ও আবেশ ঘোষ…

আরও পড়ুন
জেলা 

গাজোলের পীস অ্যাকাডেমিতে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা

বিশেষ প্রতিনিধি :  ‘স্বাস্থ্যই সম্পদ’। স্বাস্থ্য ঠিক থাকলে যেকোনো কাজের ক্ষেত্রে মনোযোগী হওয়া যায়; পড়াশোনায় বসে মন।একজন শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি খেলাধুলা,শরীরচর্চার ভীষণ প্রয়োজন। আর এই উদ্দেশ্য বাস্তবায়নের পথে হেঁটে চলেছে মালদার বিশিষ্ট চিকিৎসক ডা: এম. রহমানের গাজোল ব্লকের ঢাকনাপাড়ায় গড়ে তোলা ‘পীস অ্যাকাডেমি’। এখন সেই লক্ষ্য পূরণে সামগ্রিক ভাবেই এগিয়ে চলেছে আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানটি। ২০০৯ সালে পথ চলার মধ্যে দিয়ে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। প্রাথমিকভাবে যার উদ্দেশ্য ছিল সমাজের পিছিয়ে পড়া সমাজের ছেলে-মেয়েদের এগিয়ে যাওয়ার পাশাপাশি অত্র এলাকার উন্নয়ন ও সার্বিক বিকাশ ঘটানো। যেখানে পড়ার সুযোগ পায় বিভিন্ন সম্প্রদায়ের পাশাপাশি…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

হরিপালের কাশীপুরে প্রকাশিত হলো ‘তারার আলো’র দ্বিবার্ষিক সংখ্যা 

সংবাদদাতা, বাংলার জনরব : গত ১২ জানুয়ারি ২০২৪ যখন চারিদিকে যুবনেতা স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মোৎসব নিয়ে মাতোয়ারা, তখন হুগলী জেলার হরিপাল থানার অন্তর্গত কাশীপুর গ্রামের কয়েকজন সাহিত্য মোদী মানুষ গ্রামীণ সাহিত্য পত্রিকা ‘তারার আলো’ দ্বিতীয় বার্ষিক সংখ্যার প্রকাশ নিয়ে উদ্বেল। পত্রিকা সম্পাদক তথা বর্ষিয়ান কবি তারাপদ ধলের কাশীপুরের বাসগৃহের সামনে সুসজ্জিত মঞ্চে কথায়, কবিতায়, আলোচনায়, গানে, শ্রুতিনাটকে মুখর হয় পত্রিকা মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বিশিষ্ট সাহিত্যিক তরুণ অধিকারীর সভাপতিত্বে আয়োজিত পত্রিকার আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. দেবপ্রসন্ন বিশ্বাস, বিশিষ্ট কথাসাহিত্যিক সেখ আব্দুল মান্নান, লেখক মহম্মদ মহসীন, সাহিত্যিক রেণুপদ ঘোষ,অধ্যাপক…

আরও পড়ুন
খেলা জেলা 

আরোহন ইংলিশ অ্যাক্যাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি: আরোহন ইংলিশ অ্যাকাডেমি, হুগলি জেলার অন্যতম একটি বড় ইংরেজি মাধ্যম স্কুল , প্রায় ৩০০ জন ছাত্র ছাত্রী রয়েছে এই বিদ্যালয়ে। ২৩ জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়ে মোট ৩৫ জন স্টাফ রয়েছে । রবিবার ক্রীড়া প্রতিযোগিতায় ৬১ টি ইভেন্ট ছিল, এল কে জি থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাকাডেমির সম্পাদক সুব্রত চ্যাটার্জি, বিশিষ্ট সাংবাদিক ও বিদ্যালয় এর কার্যনির্বাহী সভাপতি নৌসাদ মল্লিক, রেক্টর আলপনা চ্যাটার্জি বিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটর অনুরাধা দাস। প্রিন্সিপাল দেবাশীষ দলুই এবং সভাপতি মনিরুল ইসলাম মোল্লাও উপস্থিত ছিলেন। বিপুল উৎসাহ ও উদ্দীপনার…

আরও পড়ুন
জেলা 

নদীয়ার হাঁসখালির গণধর্ষণ কাণ্ডের অন্যতম সাক্ষীকে খুনের হুমকি! আদালতের নির্দেশে নিরাপত্তার রক্ষী থাকা সত্ত্বেও কিভাবে হামলা? তদন্তে পুলিশ

বাংলার জনরব ডেস্ক : আদালতের নির্দেশে নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও নদিয়ার হাঁসখালি গণধর্ষণকাণ্ডের অন্যতম সাক্ষী নির্যাতিতার ছোটকাকাকে মারধরের অভিযোগ এক দল দুষ্কৃতীর বিরুদ্ধে। শনিবার রাতে বাড়িতে ঢুকে তাঁকে মারধর করা হয়। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রশ্ন উঠেছে নিরাপত্তা রক্ষী থাকা সত্ত্বেও কিভাবে হামলা হলো তা নিয়ে। নির্যাতিতার পরিবারের দাবি, শনিবার রাত ৮টা নাগাদ তাদের বাড়িতে ঢোকেন কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। নির্যাতিতার ছোটকাকাকে সাক্ষ্য দিতে নিষেধ করেন তাঁরা। তাতে রাজি না হলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। দেওয়া হয় খুনের হুমকিও। পরিবারের সদস্যেরা গোলমাল শুনে ছুটে গেলে দুষ্কৃতীরা পালিয়ে যান।…

আরও পড়ুন
জেলা 

হুমায়ুনের নিশানায় অভিষেক! শনিবার বোমা ফাটালেন ভরতপুরের বিধায়ক কী বললেন?

বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের রাশ তৃণমূল কংগ্রেসের আলগা হচ্ছে। আজ থেকে পাঁচ বছর আগে দলের অভ্যন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্ষমতা ছিল আজ যে তা নেই তা প্রতিটি পদক্ষেপে প্রমাণিত হচ্ছে। গতকাল শুক্রবার কালীঘাটের বাড়িতে ছিল তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা কমিটির বৈঠক। সেই বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সংবাদ মাধ্যমের কাছে মুখ না খুলতে। বিশেষ করে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে। কিন্তু গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে মুখ খুলেছিলেন বৈঠকে যা যা হয়েছিল তা নিয়ে তিনি কথা বলেছিলেন। আর আজ শনিবার কার্যত বোমা ফাটালেন হুমায়ুন…

আরও পড়ুন
জেলা 

গঙ্গাসাগরের কাছে চার দিনের প্রণব সংস্কৃতি মেলা ও বিশেষ গঙ্গা আরতি

বিশেষ প্রতিনিধি : গঙ্গাসাগর দ্বীপের সন্নিকটে ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীণ সেবাকেন্দ্র মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে অনুষ্ঠিত হল চার দিনের প্রণব সংস্কৃতি মেলা ও বিশেষ গঙ্গা আরতি। মকর সংক্রান্তি উপলক্ষে দক্ষিন ২৪ পরগনার কাকদ্বীপ ব্লকে বাঁশতলা খেয়াঘাট সংলগ্ন কালনাগিনী নদীবক্ষে গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। মকর সংক্রান্তির সন্ধ্যা থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই অভিনব আরতি দেখতে কালনাগিনী নদীর দুই তীরে শতশত মানুষ ভীড় করেন ৷ ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দজী মহারাজের ১২৯তম আবির্ভাব বর্ষ উপলক্ষ্যে প্রথম দিনে ১০০১টি প্রদীপ প্রজ্জলনে আরতি হয়। এরপর ১২৯টি ধূনাচি, ১২৯টি মশাল জ্বালিয়ে ও ১২৯ টি মঙ্গল…

আরও পড়ুন
জেলা 

সাফল্যের সাথে সমাপ্তি হলো ১৪ তম রাজ্য মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস

ইসরাফিল বৈদ্য, জঙ্গিপুর, মুর্শিদাবাদ : পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা উন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় ১৪ তম রাজ্য মাদ্রাসা গেমস এন্ড স্পোর্টস মিট (১৫-১৭)ই জানুয়ারি মালদা ও মুর্শিদাবাদ জেলায় সাফল্যের সাথে অনুষ্ঠিত হলো। সোমবার খেলার উদ্ধোধন হয়েছিল মালদার ডিএসএ ক্রীড়াঙ্গনে। অসাধারণ উপস্থাপনা মাদ্রাসার শিক্ষার্থীদের দৃষ্টিনন্দন অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা মুগ্ধ হয়েছিল। বুধবার মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহাকুমার আহিরোন ব্যারেজ লাগোয়া মাঠে ২০২৩-২৪ মাদ্রাসা ক্রীড়ার পরিসমাপ্তি ঘটে।রাজ্যের সবকটি জেলার অংশগ্রহণে ক্রীড়াবীদদের মধ্যে অসাধারণ খেলোয়াড় সুলভ আচরণ নজরকাড়ে সকলের।সামগ্ৰিক ভাবে দঃ ২৪ পরগনা জেলা চ্যাম্পিয়ন হিসাবে পরিগণিত হয়। কনকনে…

আরও পড়ুন
জেলা 

শিক্ষকের ছাত্রীর যৌন নির্যাতনে কড়া প্রতিক্রিয়া এসডিপিআইয়ের

বিশেষ প্রতিনিধি : দক্ষিণ ২৪ পরগণা জেলার এক স্কুলের নাবালিকা ছাত্রী গত কয়েকমাস ধরে স্কুলেরই শিক্ষক দ্বারা নির্যাতিত হয়ে আসছে। ১২ বছর বয়সী মেধাবী ছাত্রীটিকে লাগাতার যৌন হেনস্থা করার সময় হুমকি দিত, ঘটনা জানাজানি হলে তার মায়ের মৃত্যু ঘটবে। এই ভয়ে মেয়েটি নির্যাতনের ঘটনা গোপন রাখত। সংবাদ সূত্রে খবর, গত ৭ জানুয়ারী মেয়েটি তার মাকে প্রথম জানায়। একজন শিক্ষকের এহেন ঘটনায় মেধাবী ছাত্রীটির লেখাপড়া এমন কি জীবন নিয়েও সংশয় দেখা দিয়েছে। মেয়েটি এখন রীতিমত অসুস্থ। জানা গেছে মেয়ের মা গত ১০ জানুয়ারী বারুইপুর থানায় ধর্ষণ ও হুমকির ধারায় মামলা রুজু…

আরও পড়ুন
জেলা 

বিদায় সংবর্ধনায় শিক্ষকের সঙ্গে ছাত্রদেরও চোখে জল : রাইচরণ বিদ্যাপীঠ-এর ছাত্রপ্রিয় শিক্ষক সঙ্গীত হালদারের অবসরগ্রহণ

বিশেষ প্রতিনিধি : আজকের দিনেও সমাজে শিক্ষকের স্থান কোথায় তা আর একবার প্রমাণ করে দিলেন মেলিয়া রাইচরণ বিদ্যাপীঠ-এর একজন শিক্ষক। শ্রী সঙ্গীত হালদার তাঁর সুদীর্ঘ ৩৫ বছরের কর্মময় স্কুল জীবন শেষ করে অবসর নিয়েছিলেন ৩১ অক্টোবর ২০২৩ সালে। সেই সময় বিদ্যালয় ছুটি থাকায় বিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার ১৬ জানুয়ারি ২০২৪ তারিখে তাই বিদায় সম্বর্ধনার আয়োজন করেছিল। শ্রী হালদার ছিলেন বিদ্যালয়ের একজন বিজ্ঞানের শিক্ষক। তাঁর বিদায় সম্বর্ধনা সভায় হাজির ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক ও শিক্ষিকাগন, ছিলেন প্রাক্তন ও বর্তমান বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যগণ, অসংখ্য প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রী। তিনি ছিলেন…

আরও পড়ুন