হুমায়ুনের নিশানায় অভিষেক! শনিবার বোমা ফাটালেন ভরতপুরের বিধায়ক কী বললেন?
বাংলার জনরব ডেস্ক : মমতা বন্দ্যোপাধ্যায়ের রাশ তৃণমূল কংগ্রেসের আলগা হচ্ছে। আজ থেকে পাঁচ বছর আগে দলের অভ্যন্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ক্ষমতা ছিল আজ যে তা নেই তা প্রতিটি পদক্ষেপে প্রমাণিত হচ্ছে। গতকাল শুক্রবার কালীঘাটের বাড়িতে ছিল তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা কমিটির বৈঠক। সেই বৈঠকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন সংবাদ মাধ্যমের কাছে মুখ না খুলতে। বিশেষ করে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে। কিন্তু গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে মুখ খুলেছিলেন বৈঠকে যা যা হয়েছিল তা নিয়ে তিনি কথা বলেছিলেন।
আর আজ শনিবার কার্যত বোমা ফাটালেন হুমায়ুন কবির। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের এক কর্মীর নাম করে হুমায়ুন অভিযোগ করেছেন ওই কর্মী নাকি তোলাবাজ!টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ব্লক সভাপতি ঠিক করে দিচ্ছেন তিনি।
পাশাপাশিই, হুমায়ুনের ক্ষোভ দলের তরুণ প্রজন্মের উপরেও। তাঁর কথায়, ‘‘কোনও চ্যাং-ব্যাং, ২৭-২৮ বছরের ছেলেরা ৬০, ৬২, ৭০ বছরের নেতৃত্বকে অবহেলা করবে, তাঁদের কর্তৃত্ব নিয়ে চ্যালেঞ্জ করবে, ভুল ট্রিটমেন্ট করা, মূল্যায়ন করা, মেনে নেওয়া যায় না। সে সব মানব না!’’ তবে পাশাপাশিই অভিষেকের নেতৃত্ব নিয়ে তাঁর অগাধ আস্থার কথাও খোলাখুলি জানিয়েছেন হুমায়ুন। বলেছেন, ‘‘অভিষেক সত্যিই যোগ্য নেতৃত্ব হয়ে উঠেছেন। তিনি শুধু ডায়মন্ড হারবারের সাংসদ নন। পাশাপাশি তিনি রাজ্যের ২ নম্বর (নেতা)। মমতার পরেই তাঁকে মানি।’’ এই সঙ্গেই অভিষেকের উদ্দেশে দলীয় বিধায়ক বলেছেন, ‘‘তাঁর কাছে আবেদন, গোটা রাজ্যের মানুষকে সুবিচার, শাসন দিন। উনি যেন কারও কথা শুনে প্রতিহিংসাপরায়ণ না হন।’’

