লোকসভা নির্বাচনের আগাম প্রচারকার্যে পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন ঝাঁপিয়ে পড়ছে, রাজ্য সভাপতি ফারহাদ
ইসরাফিল বৈদ্য, মালদহ : মাদ্রাসা শিক্ষার অগ্রগতিতে অনন্য ভূমিকা গ্রহণ করে চলেছে তৃণমূল কংগ্রেস দল অনুমোদিত একমাত্র মাদ্রাসা শিক্ষক সংগঠন,পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন (WBTMTA)।রাজ্যে পালাবদল ২০১১ সালে পরিবর্তনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রতিটি পদক্ষেপ মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়ার পাশাপাশি, শিক্ষার্থীর সার্বিক কল্যাণ, শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতি ও শিক্ষক সমাজের প্রয়োজনীয় বিষয় নিয়ে সর্বাগ্রে অনন্য কর্মসূচি রূপায়িত হয়েছে সংগঠনের রাজ্য সভাপতি একেএম ফারহাদ এর প্রচেষ্টায়। মঙ্গলবার,পঃবঃ তৃণমূল মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশনের, মালদা জেলা কমিটির উদ্যোগে মালদা জেলা পরিষদের কনফারেন্স হলে পাঁচ শতাধিক শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।উক্ত সাংগঠনিক…
আরও পড়ুন