হুগলির বলাগড় থেকে উদ্ধার শ্রমিকের মৃত দেহ!
বিশেষ প্রতিনিধি : হুগলির বলাগড় থেকে উদ্ধার করা হলো মুর্শিদাবাদে ভগবানগোলার এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে বলাগড়ের সিজা কামালপুরে। শনিবার সকালে একটি বন্ধ ঘর থেকে উদ্ধার হয়েছে ওই শ্রমিকের দেহ। হাত-পা বাঁধা ছিল তাঁর। শ্রমিকের নাম সাগর শেখ (২৩)। তিনি মুর্শিদাবাদের ভগবানগোলা থানার হনুমন্তনগরের বাসিন্দা ছিলেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে তাঁকে। স্থানীয় সূত্রে খবর, জলের পাইপলাইনের কাজে দিন কয়েক আগে ২৫ জন পরিযায়ী শ্রমিক বলাগড় আসেন। সিজা কামালপুর বাসস্ট্যান্ডের কাছে একটি সুপার মার্কেটে থাকছিলেন তাঁরা। সেখানেই একটি…
আরও পড়ুন