দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত! বুধবার সকালেও দেড় লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি
বিশেষ প্রতিনিধি : ডিভিসির ছাড়া জলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি না হলেও এখনো আতঙ্কের মধ্যে দিন কাটছে এই এলাকার মানুষদের। এরই মধ্যে বুধবার সকালে মাইথন ও পাঞ্চেত— দুই জলাধার থেকেই জল ছাড়া হচ্ছে। মাইথন থেকে জল ছাড়ার পরিমাণ কমলেও পাঞ্চেত থেকে কয়েক হাজার কিউসেক জল বেশি ছাড়া হয়েছে। জানা গিয়েছে, বুধবার সকালে মাইথন থেকে ৪০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। মঙ্গলবারের তুলনায় কম জল ছাড়া হল মাইথন থেকে। মঙ্গলবার এখান থেকে জল ছাড়া হয়েছিল ১ লক্ষ ৬০ হাজার কিউসেক। অন্য দিকে,…
আরও পড়ুন