জেলা 

কেষ্ট বাড়ি ফিরলেন! একরাশ অভিমান নিয়ে !

বিশেষ প্রতিনিধি : কেষ্ট বাড়ি ফিরলেন। কয়েকদিন আগেই তিনি জামিন পেয়েছিলেন আদালত থেকে। দীর্ঘ ২৩ মাস পর নিজের বাড়িতে ফিরলেন অনুব্রত মন্ডল।প্রথমে আসানসোল সংশোধনাগারে এবং তার পর প্রায় দেড় বছর দিল্লিতে তিহাড় জেলে বন্দি ছিলেন তিনি। তিহাড় থেকে মুক্তির পর মেয়ে সুকন্যা মণ্ডলের সঙ্গে সোমবার রাতের বিমানেই কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। মঙ্গলবার ভোরে পৌঁছন কলকাতায়। দমদম বিমানবন্দরে অবতরণের পর ভোর সাড়ে ৫টা নাগাদ সোজা বীরভূমের উদ্দেশে রওনা দেন তৃণমূলের বীরভূম জেলার প্রাক্তন সভাপতি অনুব্রত। সঙ্গে ছিলেন সুকন্যা এবং অনুব্রত-ঘনিষ্ঠ আরও কয়েক জন নেতা। সকাল ৯টা নাগাদ সড়কপথে বর্ধমান হয়ে…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

‘সুধীর চক্রবর্তী মুক্তধারা ভাষণমালা’ গ্রন্থপ্রকাশ 

দীপাঞ্জন দে: ১৯ সেপ্টেম্বর, ২০২৪ (বৃহস্পতিবার) সাহিত্যিক সুধীর চক্রবর্তীর জন্মদিনে প্রকাশিত হলো ‘সুধীর চক্রবর্তী মুক্তধারা ভাষণমালা’ গ্রন্থটি। কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে আয়োজিত ‘সুধীর চক্রবর্তী স্মৃতি সাহিত্য পুরস্কার ২০২৪’-এর মঞ্চে সাহিত্যিক অনিতা অগ্নিহোত্রীর হাত দিয়ে গ্রন্থটির আবরণ উন্মোচন করা হয়। মঞ্চে উপস্থিত ছিলেন প্রকাশনা সংস্থা ‘মুদ্রা’-র কর্ণধার শৈবাল সরকার। ‘মুক্তধারা’ সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে মঞ্চে ছিলেন সম্পদনারায়ণ ধর, রামকৃষ্ণ দে, তপনকুমার ভট্টাচার্য ও দীপাঞ্জন দে। মুদ্রা সাহিত্যপত্রিকা ও তারকনাথ সরকার মেমোরিয়াল ট্রাস্ট-এর উদ্যোগে এবং কৃষ্ণনগর সেন্ট্রাল ক্লাবের সহযোগিতায় এই সাহিত্য বাসরের আয়োজন করা হয়েছিল। এদিন সন্ধ্যায় ‘সুধীর চক্রবর্তী মুক্তধারা ভাষণমালা’ গ্রন্থটি প্রকাশের সময়…

আরও পড়ুন
জেলা 

সুন্দরবনের কানমারীর বিদ্যাধরী নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা 

বিশেষ প্রতিনিধি : সুন্দরবনের কানমারি এলাকায় বিদ্যাধরী নদীতে অনুষ্ঠীত হল বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। উত্তর ২৪ পরগনা জেলায় ভারত সেবাশ্রম সঙ্ঘের গ্রামীন সেবাকেন্দ্র কানমারী ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবা কেন্দ্রের উদ্যোগে এবং স্থানীয় কানমারী মৎস্য বাজার কমিটির যৌথ উদ্যোগে এই অভিনব নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ ও সন্দেশখালী বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো । কয়েকশো সুসজ্জিত নৌকায় করে বাইচ প্রতিযোগিতায় অংশ নেন আশপাশের বহু গ্রামের মানুষ। নদীর দুধারে হাজার হাজার মানুষ ভীড় করেন এই প্রতিযোগীতা দেখতে। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ…

আরও পড়ুন
জেলা 

লালগোলায় পদ্মা ভাঙ্গন পরিদর্শনে এস ডি পি আই রাজ্য নেতৃত্ব

২১ সেপ্টেম্বর, লালগোলা: ঈদ পুজোর মতোই গঙ্গা/পদ্মা ভাঙন যেনো মুর্শিদাবাদ জেলার বাৎসরিক উৎসব। প্রতিবছরই সামসেরগঞ্জের লাখো মানুষ আতঙ্কে থাকে, ফি বছর ভাঙ্গনে তলিয়ে যায় শত শত বাড়ি, এবার এই ভাঙন ও আতঙ্ক সামসেরগঞ্জকে অতিক্রম করে লালগোলা বিধানসভাকে গ্রাস করতে চলেছে। লালগোলা বিধানসভার বিলবোরাকোপরা অঞ্চলের তারানগরে শুরু হয়েছে পদ্মা ভাঙন, যা বিশাল আকার ধারণ করতে চলেছে, পদ্মায় তলিয়ে যাওয়া স্থান থেকে মাত্র ১০ মিটার পরেই গ্রাম, রয়েছে শতাধিক বাড়িঘর। পরিস্থিতি কতটা ভয়ানক ও সমাধানের পথ খুঁজে বের করতে আজ এসডিপিআই-এর রাজ্য ও লালগোলা বিধানসভা নেতৃত্ব পরিদর্শনে যান। ছিলেন রাজ্য সভাপতি তায়েদুল…

আরও পড়ুন
জেলা 

জামিন পেলেন অনুব্রত মণ্ডল, খুশির হাওয়া তৃণমূলে

বিশেষ প্রতিনিধি : মেয়ের পর বাবা জামিন পেলেন। তৃণমূল কংগ্রেসের নেতা এবং বীরভূম জেলার তৃণমূলের প্রাক্তন সভাপতি অনুব্রত মণ্ডল ২৫ মাস পর জামিন পেলেন। দীর্ঘ দু’বছর ধরে টেনে তিহার জেলে বন্দী ছিলেন। আজ শুক্রবার তিনি দিল্লির রাউস অ্যাভিনিউকোট থেকে গরু পাচার মামলায় জামিন পেয়েছেন।১০ লক্ষ টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর হয়েছে। এর আগে সিবিআইয়ের মামলায় জামিন পেয়েছিলেন অনুব্রত। এ বার ইডির মামলাতেও তাঁর জামিন মঞ্জুর হয়েছে। তিহাড় জেল থেকে এ বার তিনি মুক্তি পেতে চলেছেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে। ফলে পুজোর আগেই বীরভূমে ফিরবেন কেষ্ট। কিছু দিন আগে তাঁর…

আরও পড়ুন
জেলা 

তিলোত্তমা -র বিচার চেয়ে রক্ত দিয়ে লেখা চিঠি পাঠানো হল রাষ্ট্রপতিকে

অভিজিৎ হাজরা, হাওড়া :- ‌ ২০২৪ সালের ৯ আগষ্ট সকাল প্রায় সাড়ে নয় টা নাগাদ আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কলেজ শাখার সেমিনার হল থেকে একজন মহিলা চিকিৎসক এর মৃতদেহ অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করা হয়।৩১ বছর বয়সী এই চিকিৎসকের দেহে মারাত্নক আঘাতের চিহ্ন ছিল। মৃতদেহের সুরতাল প্রমাণপত্রে ধর্ষণের প্রমাণ পাওয়া যায়।ঐ ঘটনার পর সারা দেশ তথা সারা বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদের জন্ম দেয়। এই ঘটনার পর পরই হাসপাতাল ও কলেজের শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের ঢেউ আছড়ে পড়ে সারা বিশ্বে। কলকাতা সহ সারা বিশ্বের নারীরা – মেয়েরা ”…

আরও পড়ুন
জেলা 

বন্যা কবলিত এলাকায় রান্না করা খাবার দেওয়ার কাজ শুরু করলো ভারত সেবাশ্রম সংঘ

বিশেষ প্রতিনিধি: রাজ্যের বিস্তীর্ণ বন্যা কবলিত এলাকায় ত্রাণকার্য শুরু করল ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে ঘাটাল, পাঁশকুড়া, গাইঘাটা সহ বিভিন্ন এলাকায় শুকনো খাবার বিতরণের কাজ শুরু হয়েছে। আজ শুক্রবার থেকে ঐসব এলাকায় রান্না করা খাবার দেওয়ার কাজ শুরু হলো। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, এই তিনটি এলাকায় উঁচু জায়গা দেখে সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা সেখানে রান্নার কাজ শুরু করেছেন। সেখান থেকে নৌকোয় করে খিচুড়ি, ডালমা সহ বিভিন্ন তড়িতরকারি ও খাদ্যদ্রব্য নিয়ে গ্রামে গ্রামে বন্যা কবলিত এলাকায় পৌঁছে যাচ্ছেন সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা। একেবারে…

আরও পড়ুন
জেলা 

চা বাগানে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ, প্রেমিক সহ পাঁচজনকে গ্রেফতার করলো পুলিশ

বিশেষ প্রতিনিধি: প্রেমিকের প্রতারণার শিকার হয়ে জলপাইগুড়ির মালবাজারের এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ। পুলিশ অভিযোগ পাওয়ার পর প্রেমিক সহ পাঁচজনকে গ্রেফতার করেছে।বৃহস্পতিবার তাঁদের জেল হেফাজতে পাঠিয়েছে আাদালত। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই তরুণী সিকিমে কর্মরত ছিলেন। সম্প্রতি ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। তখনই স্থানীয় এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। তার পর ওই যুবক তাঁকে চা বাগানে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। যুবকের পাশাপাশি আরও চার জন সঙ্গী তরুণীকে ধর্ষণ করেছেন, পুলিশকে তেমনটাই জানানো হয়েছে। জলপাইগুড়ির মালবাজার থানা এলাকার বাসিন্দা নির্যাতিতা তরুণী কর্মসূত্রে সিকিমে থাকতেন।…

আরও পড়ুন
জেলা 

হেমচন্দ্র বাগচীর ১২০তম জন্মবর্ষ

বিশেষ প্রতিনিধি: ১৭ সেপ্টেম্বর, ২০২৪ (মঙ্গলবার) নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে কল্লোল যুগের বিশিষ্ট কবি হেমচন্দ্র বাগচীর ১২০তম জন্মবর্ষ বিশেষভাবে পালিত হলো। ‘কবি হেমচন্দ্র বাগচী স্মৃতি রক্ষা সমিতি’-র পক্ষ থেকে প্রতিবছরই হেমচন্দ্রের জন্মদিনটি বিশেষভাবে পালন করা হয়। আর কবির প্রয়াণ দিবস ৪ এপ্রিলেও হেমচন্দ্রের অনুরাগীরা মিলিত হয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। হেমচন্দ্রের ১২০তম জন্মবর্ষকে কেন্দ্র করে এদিনের শ্রদ্ধা-স্মরণ অনুষ্ঠান বিশেষ হয়ে রইলো ‘হেমচন্দ্র বাগচী ১২০’ শীর্ষক একটি পুস্তিকা প্রকাশের মধ্যে দিয়ে। শহরের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সম্পদনারায়ণ ধরের হাত দিয়ে হেমচন্দ্রের আবক্ষ মূর্তির সম্মুখে পুস্তিকাটি প্রকাশ পায়। হেমচন্দ্রের অনুরাগীবৃন্দ এবং…

আরও পড়ুন
জেলা 

বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে স্পিডবোট থেকে জেলাশাসক সহ সাংসদ ও জনপ্রতিনিধিরা পড়ে গেলেন নদীতে

বিশেষ প্রতিনিধি : বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলেন এক সাংসদ সহ তিনজন জনপ্রতিনিধি। রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম বিধায়ক অসিত মাল ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ সহ বীরভূমের জেলাশাসক এবং পুলিশ সুপার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বেরিয়েছিলেন। আর আর সেখানে স্পিডবোট থেকে নদীতে পড়ে গেলেন ৩ জন প্রতিনিধি এবং বীরভূমে জেলাশাসকসহ প্রশাসনিক আধিকারিকরা। স্থানীয় সূত্রে খবর, বুধবার বীরভূমের লাভপুরে প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন অন্তত ১৩ জন প্রশাসনিক কর্তা। বীরভূমের লাভপুরের ১৫টি গ্রাম ইতিমধ্যেই জলমগ্ন। প্রচুর মানুষ জলবন্দি হয়ে পড়েছেন। ছ’-সাতটি গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কুয়ে…

আরও পড়ুন