‘‘নেতাজি বেঁচে থাকলে তাঁকেও কি হিয়ারিংয়ে ডাকা হত?’’ : মমতা বন্দ্যোপাধ্যায়
নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর মঞ্চ থেকেও এসআইআর নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর আয়োজিত ধর্মতলার কর্মসূচি থেকে মমতা এই প্রশ্নও তুললেন, ‘‘নেতাজি বেঁচে থাকলে তাঁকেও কি হিয়ারিংয়ে ডাকা হত?’’ ইতিমধ্যেই নেতাজির পরিবারের সদস্য চন্দ্রকুমার বসু শুনানিতে ডাক পেয়েছেন। সেই প্রসঙ্গও জুড়ে দেন মুখ্যমন্ত্রী। এসআইআর ‘আতঙ্কে’ মৃতদের প্রসঙ্গ তুলে নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারকে শুক্রবার ফের নিশানা করেন মমতা। বলেন, ‘‘এত মানুষ মারা যাচ্ছেন। প্রায় ১১০ জনের মৃত্যু হয়েছে। রোজ আতঙ্কে তিন-চার জন করে আত্মঘাতী হচ্ছেন। কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা হবে না? কেন্দ্রীয় সরকারকে…
আরও পড়ুন