কলকাতা 

এসএসসি মামলায় ইডি বিধায়ক জীবনকৃষ্ণ এবং ‘মিডলম্যান’ প্রসন্নের, বাজেয়াপ্ত ৫৮ কোটির সম্পত্তি

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এবং ‘মিডলম্যান’ প্রসন্নকুমার রায়ের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সেমেন্ট ডিরেক্টরেট। বাজেয়াপ্ত সম্পত্তির মূল্য আনুমানিক ৫৭ কোটি ৭৮ লক্ষ টাকা। ইডি সূত্রের খবর, বাজেয়াপ্ত সম্পত্তির মধ্যে রয়েছে নগদ টাকা, হোটেল, রিসর্ট ও বিভিন্ন সম্পত্তি, যা অযোগ্য প্রার্থীদের কাছ থেকে নেওয়া টাকার সঙ্গে সম্পর্কিত। ইডি-র একটি সূত্র জানাচ্ছে, শুধু সম্পত্তি কেনা নয়, আত্মীয়-পরিজনদের নামে থাকা বিভিন্ন ব্যবসাতেও চাকরি দুর্নীতি থেকে প্রাপ্ত টাকা বিনিয়োগ করেছিলেন জীবনকৃষ্ণ। মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণকে নিয়োগ মামলায় ২০২৩ সালের এপ্রিলে গ্রেফতার করেছিল…

আরও পড়ুন
কলকাতা 

৪৮ ঘণ্টার মধ্যে ডিজিপি নিয়োগ নিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে নির্দেশ ক্যাটের

বাংলার জনরব ডেস্ক : আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পশ্চিমবঙ্গের ডিজি নিয়োগ নিয়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি)-কে প্রস্তাব পাঠাতে হবে রাজ্যকে। বুধবার এমনই নির্দেশ দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের (ক্যাটের) প্রিন্সিপাল বেঞ্চ। আইপিএস রাজেশ কুমারের মামলার প্রেক্ষিতে ক্যাট জানিয়েছে, আগামী ২৩ জানুয়ারির মধ্যে ইউপিএসসি-তে প্রস্তাব পাঠাতে হবে রাজ্য সরকারকে। তার প্রেক্ষিতে আগামী ২৮ তারিখ ইউপিএসসি-র কমিটি প্যানেল প্রস্তুত করবে। এবং ২৯ জানুয়ারির মধ্যে প্যানেল প্রস্তুত করে রাজ্যকে পাঠাবে ইউপিএসসি। আইপিএস অফিসার রাজেশ এখন রাজ্যের গণশিক্ষাপ্রসার এবং গ্রন্থাগার পরিষেবা দফতরের মুখ্যসচিব। আর কয়েক দিনের মধ্যে তাঁর কর্মজীবন শেষ হবে। ট্রাইবুনালে তিনি তাঁর আবেদনে…

আরও পড়ুন
কলকাতা 

সিঙ্গুরে মোদির পাল্টা সভা মমতার! ২৮ জানুয়ারি

বিশেষ প্রতিনিধি : আগামী ২৮ জানুয়ারি সিঙ্গুরে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকে উপভোক্তাদের বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেবেন তিনি। নবান্ন সূত্রে খবর, আরও ১৬ লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকল্পে পাকা বাড়ি বানানোর প্রথম কিস্তির টাকা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। গত রবিবার সিঙ্গুরে জোড়়া কর্মসূচি ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রথমে তিনি প্রশাসনিক সভা করেন। তার পর জনসভায় বক্তৃতা করেন। সভা থেকে বিভিন্ন বিষয়ে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ করেন তিনি। তৃণমূল সূত্রে খবর, ২৮ জানুয়ারি প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক বার্তাও দিতে পারেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের একটি সূত্রের দাবি, প্রধানমন্ত্রী এবং বিজেপিকে…

আরও পড়ুন
কলকাতা 

বেলডাঙায় অশান্তি নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট, কেন্দ্রীয় বাহিনী মোতায়নের নির্দেশ

বাংলার জনরব ডেস্ক : মুর্শিদাবাদের বেলডাঙায় চলা অশান্তির ঘটনায় উদ্বিগ্ন কলকাতা হাই কোর্ট। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসপি এবং ডিএমকে যাবতীয় পদক্ষেপের নির্দেশ। শুধু তাই নয়, মুর্শিদাবাদে মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনী বেলডাঙার জন্য ব্যবহার করা যাবে বলেও নির্দেশ কলকাতা হাই কোর্টের। তবে এনআইএ তদন্ত নিয়ে সিদ্ধান্ত কেন্দ্রই নেবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ। তবে এদিন মামলার শুনানিতে একাধিক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করে হাই কোর্ট। ঝাড়খণ্ডে শ্রমিকের রহস্যমৃত্যুকে কেন্দ্র করে দিন কয়েক আগে উত্তাল হয়ে ওঠে বেলডাঙা। উত্তেজিত জনতা পথ ও ট্রেন অবরোধ শুরু করে। ভাঙচুরও চলে। শুক্রবারের পর শনিবারও উত্তপ্ত হয়ে মুর্শিদাবাদের…

আরও পড়ুন
কলকাতা 

বি. সরকার জোহুরি নতুন বছরের বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন করলেন উত্তরাধিকার কারুশিল্পরা

স্মৃতি বিশ্বাস, কলকাতা : সাম্প্রতিক নতুন বছরের সমসাময়িক নকশা উদযাপনের একটি দুর্দান্ত ফ্যাশন প্রদর্শনীর মাধ্যমে বি. সরকার জোহুরি তার বার্ষিক ক্যালেন্ডারের জাঁকজমকপূর্ণ উদ্বোধন করলো। তার বর্ণাঢ্য যাত্রায় আরও একটি যুগান্তকারী মুহূর্ত চিহ্নিত করলো।। এই অনুষ্ঠানটি তারকাখচিত উদযাপন হিসাবে উন্মোচিত হয়েছিল যা ফ্যাশন, ঐতিহ্য এবং সূক্ষ্ম গহনাগুলিকে নির্বিঘ্নে মিশ্রিত করেছিল, ১৮৮৪ সালে প্রতিষ্ঠিত বাংলার প্রাচীনতম এবং সবচেয়ে সম্মানিত গহনা ঘরগুলির মধ্যে এই ব্র্যান্ডের মর্যাদাকে পুনরায় নিশ্চিত করা হয়েছিল। প্রায়শই মাইকেলেঞ্জেলো এবং লিওনার্দো দা ভিঞ্চির মতো কিংবদন্তি মাস্টারদের সাথে তার উজ্জ্বলতা এবং শৈল্পিকতার জন্য তুলনা করা হয়, বি. সরকার জোহুরি । বউবাজার এবং এলগিন রোডে অবস্থিত…

আরও পড়ুন
কলকাতা 

হাওড়া-কামাখ্যা – হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস নিয়মিত কার্যক্রমের জন্য প্রস্তুত

স্মৃতি সামন্ত, কলকাতা : ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং আধুনিক রেল নেটওয়ার্কের তার দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্য রেখে, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী হাওড়া এবং কামাখ্যার মধ্যে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের সূচনা করেন। ২৭৫৭৫/২৭৫৭৬ হাওড়া-কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস নিয়মিত চলাচল করে, যা এই অঞ্চলের পরিবহন নেটওয়ার্কের একটি উল্লেখযোগ্য উন্নতি। বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসের নিয়মিত চলাচল ২২ জানুয়ারী থেকে কামাখ্যা প্রান্ত থেকে এবং ২৩ জানুয়ারী ২০২৬ থেকে হাওড়া প্রান্ত থেকে চালু হবে, যা যাত্রীদের একটি আধুনিক, দক্ষ এবং আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে। এই নতুন বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি চালু…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

ভাষার টানে, সীমানার ঊর্ধ্বে: অনুরাধা মজুমদারের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘শব্দ বিলাসী’

স্মৃতি সামন্ত, কলকাতা : বাংলা সাহিত্য জগতে নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করল কবি ও লেখক অনুরাধা মজুমদারের দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘শব্দ বিলাসী’। শব্দগুচ্ছ প্রকাশনা থেকে প্রকাশিত এই গ্রন্থটি তাঁর সৃজনশীল পথচলার একটি গুরুত্বপূর্ণ মুহূর্তকে তুলে ধরে।এই গ্রন্থে অনুভূতি, স্মৃতি ও সামাজিক বাস্তবতা মিলেমিশে বাংলা ভাষা ও সাহিত্যের প্রতি তাঁর গভীর ভালোবাসার প্রকাশ ঘটেছে। গ্রন্থটির আনুষ্ঠানিক উন্মোচন অনুষ্ঠিত হয় বিশিষ্টজনদের উপস্থিতিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয়া শ্রীমতী রচনা বন্দ্যোপাধ্যায়, সংসদ সদস্য (লোকসভা – হুগলি), প্রখ্যাত কবি ও সাহিত্যিক সুবোধ সরকার, বিশিষ্ট আবৃত্তিশিল্পী, উপস্থাপক, টেলিভিশন ব্যক্তিত্ব ও অভিনেত্রী সুতপা বন্দ্যোপাধ্যায়, খ্যাতনামা অভিনেতা ও পরিচালক রাহুল…

আরও পড়ুন
কলকাতা 

নিজ খরচে কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন হুমায়ুন কবীর! নির্দেশ হাই কোর্টের

বাংলার জনরব ডেস্ক : কেন্দ্রীয় নিরাপত্তা পাচ্ছেন হুমায়ুন কবীর! আগামী দু’সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই আর্জি জানিয়ে আবেদন করতে হবে বলে নির্দেশ কলকাতা হাই কোর্টের। গত কয়েকদিন আগেই কেন্দ্রীয় নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ভরতপুরের বিধায়ক। আজ সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে এই মামলার শুনানি হয়। শুনানি শেষে হাই কোর্টের নির্দেশ, কেন্দ্র জেড বা ওয়াই, যে ক্যাটেগরিরই নিরাপত্তার অনুমতি দিক, তার খরচ বহন করবেন হুমায়ুন কবীর (Humayun Kabir) নিজেকেই। তবে আগামী দু’সপ্তাহের মধ্যে এই সংক্রান্ত আবেদন স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে জানাতে হবে বলেও নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষের। দলবিরোধী কাজের অভিযোগে তাঁকে সাসপেন্ড করে…

আরও পড়ুন
কলকাতা 

SIR in Bengal : মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কে নথি হিসাবে গ্রহণ করতে বলল সুপ্রিম কোর্ট, তৃণমূলের বড় জয়

বাংলার জনরব ডেস্ক : এসআইআর (SIR in Bengal) মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় তৃণমূলের। শীর্ষ আদালতের স্পষ্ট নির্দেশ, শুনানিতে নথি হিসেবে গ্রহণ করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। বিএলএ-দের হিয়ারিংয়ে প্রবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। এ প্রসঙ্গে এদিন সুপ্রিম কোর্ট জানায়, শুনানিতে হাজিরা দেওয়ার সময় ভোটাররা চাইলে যে কোনও একজনকে সঙ্গে নিয়ে যেতে পারেন। তিনি যদি বিএলএ হন, তাতেও আপত্তির কিছু নেই। অর্থাৎ এবার শুনানিতে থাকার অনুমতি পেলেন বিএলএরা। ২০২৫ সালের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে রাজ্যে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া। ২০০২ সালের ভোটার তালিকা অনুযায়ী কাজ হচ্ছে। কারণ, সেবছরই শেষ ভোটার…

আরও পড়ুন
কলকাতা 

এসআইআরে তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে, নথি জমা নিলে দিতে হবে রসিদও: সুপ্রিম কোর্ট

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় (এসআইআর) তথ্যগত অসঙ্গতির (লজিক্যাল ডিসক্রিপেন্সি) তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে। এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রকাশ্যে ওই সংক্রান্ত তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে। শুনানিতে কারও কাছ থেকে নথি গ্রহণ করা হলে তার রসিদও দিতে হবে স্থানীয় কর্তৃপক্ষকে, জানিয়েছে আদালত। কমিশন সূত্রে আগেই জানা গিয়েছিল, তথ্যগত অসঙ্গতির কারণে ১.৩৬ কোটি ভোটারকে চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের শুনানির জন্য তলব করা হবে। পরে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছিল ৯৪ লক্ষে। সেই তালিকা ধরেই ভোটারদের শুনানির নোটিস পাঠানো হচ্ছে। তৃণমূল-সহ একাধিক রাজনৈতিক দল এর বিরুদ্ধে সরব হয়েছে।…

আরও পড়ুন