সাধারণতন্ত্র দিবসে তাজমহলে জাতীয় পতাকা উত্তোলন করলেন হিন্দু মহাসভা!
সাধারণতন্ত্র দিবসে তাজমহলে জাতীয় পতাকা উত্তোলন। মুঘল আমলের এই স্মৃতিসৌধে প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করল হিন্দু মহাসভা, উঠল ‘ভারত মাতা কী জয়’ স্লোগান। ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। হিন্দু মহাসভার অবশ্য দাবি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশ মেনেই এই পদক্ষেপ করেছে তাঁরা। জানা গিয়েছে, সোমবার সকালে তাজমহলের নিরাপত্তা ভেঙে সেখানে ঢুকে পড়েন হিন্দু মহাসভার বেশ কয়েকজন সদস্য। অখিল ভারত হিন্দু মহাসভার তরফে জানানো হয়েছে, তাজমহলে এদিন পতাকা উত্তোলন করেন সংগঠনের দুই নেতা নন্দু কুমার ও নীতেশ ভরদ্বাজ। পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন বিশাল কুমার, মীরা রাঠোরের মতো নেতৃত্বরা।…
আরও পড়ুন