কলকাতা 

আনন্দপুর কাণ্ডের প্রতিবাদে শুভেন্দুর মিছিলে ডিজে! নিন্দায় সরব বাংলা

আনন্দপুর কাণ্ডের (Anandapur Fire) প্রতিবাদে আজ, শুক্রবার হাই কোর্টের বেঁধে দেওয়া রুটে মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই মিছিলেই বাজানো হল ডিজে। তা নিয়ে নিন্দায় সরব তৃণমূল। খোঁচা দিয়ে স্থানীয় নেতারা বললেন, “এটাই বিজেপির সংস্কৃতি।” আনন্দপুর অগ্নিকাণ্ডের (Anandapur Fire) পর পেরিয়েছে বেশ কয়েকদিন। শেষপাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা ২৫। মৃত্যু আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এই দুর্ঘটনায় রাজ্য ও শাসকদলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আনন্দপুর যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পরবর্তীতে অনুমতি চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু। শর্তসাপেক্ষে দেওয়া হয়…

আরও পড়ুন
কলকাতা 

গার্ডেনরিচ পাম্পিং স্টেশনে কাজের জের, দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে জল‌ সরবরাহ 

স্মৃতি সামন্ত, কলকাতা : কলকাতা কর্পোরেশনের মাসিক অধিবেশনে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম অধিবেশনে জানান, গার্ডেনরিচ পাম্পিং স্টেশনে কাজের জন্য পাইপ লাইন রক্ষণাবেক্ষণের জেরে আগামী শনিবার দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় বন্ধ থাকবে জল সরবরাহ (Kolkata Water Supply)। ওইদিন সকাল ৬টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত জল পরিষেবা স্বাভাবিক থাকবে। তারপর আর জল পাওয়া যাবে না। আগামী ১ ফেব্রুয়ারি সকাল থেকে ফের পরিষেবা স্বাভাবিক হবে। গার্ডেনরিচ পাম্পিং স্টেশনের আওতাধীন কালীঘাট, রানিকুঠি, বাঁশদ্রোণী, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লায়েলকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, গান্ধী ময়দান, সেনপল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, মেটিয়াবুরুজ ও শকুন্তলা পার্ক বুস্টার পাম্পিং স্টেশন। এই পাম্পিং…

আরও পড়ুন
কলকাতা 

গঙ্গার তীরে ইতিহাসের পদচারণা- নোপানি হাইয়ের উদ্যোগে ‘গোয়িং উইথ গঙ্গা’ হেরিটেজ ওয়াকে ছাত্রছাত্রীরা

বিশেষ প্রতিনিধি : কলকাতার উত্তর প্রান্তের ইতিহাসবহুল চিৎপুর রোড বা রবীন্দ্র সরণির অলিগলিতে এক অনন্য ঐতিহ্য-অন্বেষণের সাক্ষী থাকল শহর। বিদ্যালয় ও পাঠ্যবইয়ের বাইরে বেরিয়ে ইতিহাসকে স্পর্শ করার লক্ষ্যে নোপানি হাই স্কুল আয়োজন করেছিল বিশেষ হেরিটেজ ওয়াক ‘Going with Ganga’। জানুয়ারির সকালে মিনার্ভা থিয়েটার থেকে শুরু হয় এই ২.২ কিলোমিটারের ঐতিহাসিক পদযাত্রা, যেখানে নোপানি হাই স্কুলের ডাকে সাড়া দিয়ে অংশ নেয় বিভিন্ন স্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণির ছাত্রছাত্রীরা। ৭২ বছরের প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান নোপানি হাই স্কুল, রামবাগান অঞ্চলে অবস্থিত, এই কর্মসূচির মাধ্যমে ছাত্রদের শহরের সাংস্কৃতিক ও সামাজিক শিকড়ের সঙ্গে যুক্ত করার উদ্যোগ…

আরও পড়ুন
কলকাতা 

লক্ষীর ভান্ডার কেন পাচ্ছে না? ময়নার ৭ হাজার মহিলা, জানতে চাইল হাইকোর্ট

পাঁচ মাস ধরে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছেন না পূর্ব মেদিনীপুরের ময়নার প্রায় সাত হাজার মহিলা। সেই নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে এ বার রাজ্যের কাছে ব্যাখ্যা চাইল কলকাতা হাই কোর্ট। আগামী দু’সপ্তাহের মধ্যে এ বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে রাজ্যকে। আগামী ১৭ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। অভিযোগ, দীর্ঘ দিন ধরে ময়না বিধানসভার অন্তর্গত বাগচা গ্রাম পঞ্চায়েতে প্রায় সাত হাজার মহিলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ রয়েছে। সম্প্রতি এ নিয়ে তাঁরা হাই কোর্টের দ্বারস্থ হন। দায়ের হয় জনস্বার্থ মামলা। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুজয় পাল…

আরও পড়ুন
কলকাতা 

অজিত পাওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ মমতার, মৃত্যু রহস্য উদঘাটনে নিরপেক্ষ তদন্তের দাবি মুখ্যমন্ত্রীর

এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যুতে শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তার পাশাপাশি কী ভাবে বারামতীতে অজিতের বিমান দুর্ঘটনার কবলে পড়ল, তার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি। বুধবার দিল্লি যাওয়ার কথা ছিল মমতার। সেই সফর আপাতত স্থগিত রেখেছেন বলে জানিয়েছে নবান্ন। বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ বারামতী বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে অজিতের চার্টার্ড বিমান। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। মৃত্যু হয় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর। তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর পরই নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে শোকপ্রকাশ করেন মমতা। তিনি জানান, অজিতের আকস্মিক মৃত্যুতে…

আরও পড়ুন
কলকাতা 

কমিশনের ভোটার লিস্টে মৃত এমন জীবিত ব্যক্তিদের নিয়ে ২ ফেব্রুয়ারি মমতা যাবেন নির্বাচন কমিশনে!

তৃণমূলকে সময় দিল নির্বাচন কমিশন। আগামী ২ ফেব্রুয়ারি, সোমবার বিকেল ৪টে নাগাদ তৃণমূলের প্রতিনিধিদলকে দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যেতে বলা হয়েছে। সূত্রের খবর, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে এ কথা জানিয়েছে কমিশন। সোমবারই মমতা দিল্লিতে যাবেন বলে খবর নবান্ন সূত্রে। তাঁর সঙ্গে থাকবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ কয়েক জন সাংসদ। এ ছাড়া, ‘এসআইআর আতঙ্কে’ মৃতদের পরিবারের কয়েক জন সদস্য তৃণমূলের প্রতিনিধিদলে থাকতে পারেন। রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে সর্বভারতীয় স্তরে প্রতিবাদ জানাতে বুধবারই দিল্লি যাওয়ার কথা ছিল মমতার। দুপুরে হুগলির সিঙ্গুরে জনসভা…

আরও পড়ুন
কলকাতা 

মাধ্যমিক ২০২৬ : গণিতে সেরা পারফরমেন্স করতে যেসব দিকে সতর্ক ও সচেতন থাকতে হবে

মাধ্যমিক ২০২৬  *গণিতে সেরা পারফরমেন্স করতে যেসব দিকে সতর্ক ও সচেতন থাকতে হবে* লিখেছেন— সমীর চক্রবর্তী, গৌরাঙ্গ সরখেল ও নায়ীমুল হক  〰️〰️〰️〰️〰️〰️〰️〰️〰️ মাধ্যমিক পরীক্ষা এসে গেল দোরগোড়ায়। বাকি আর মাত্র কয়েকটা দিন। আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু৷ ৯ই ফেব্রুয়ারী সোমবার অঙ্ক পরীক্ষা৷ আগের বছরগুলোর মতোই অংকের আগের দিন ছুটি পাচ্ছো। তোমরা যে যার মতো করে নিজের প্রস্তুতি প্রায় সেরে ফেলেছ। এবার এসো একটু দেখে নেয়া যাক, কোন পর্যায়ে পৌঁছেছে তোমার প্রস্তুতি। সেরা পারফরমেন্স আনতে শেষ মুহূর্তের এই ঝালিয়ে নেওয়া নিশ্চয়ই কাজে আসবে। অংক প্রশ্নপত্রের পরিকাঠামো, নম্বর বিভাজন এবং কোথায় কোথায়…

আরও পড়ুন
কলকাতা 

আনন্দপুর অগ্নিকাণ্ডে মৃতদের পরিবার পিছু ১০ লাখ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করল রাজ্য

আনন্দপুর অগ্নিকাণ্ডে (Anandapur Fire) মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করল রাজ্য সরকার। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম একথা জানিয়েছেন। দেহ বা দেহাংশের শনাক্তকরণ হলেই পরিবারের হাতে চেক তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পুরমন্ত্রী। পাশাপাশি আগামিকাল ডিএনও পরীক্ষার জন্য আদালতের কাছে অনুমতি চাওয়া হবে। আনন্দপুরের অগ্নিকাণ্ডে (Anandapur Fire) এখনও পর্যন্ত ৮ জনের মৃতের খবর সামনে এসেছে। নিখোঁজ ১৫ জনের অধিক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১৪ জনের পরিবারের তরফে নিখোঁজ অভিযোগ তাঁদের কাছে এসেছে। আগামিকাল আদালত থেকে ডিএনএ পরীক্ষার অনুমতি চাওয়া হবে, তারপর পরিবারের সদস্যদের সঙ্গে দেহের নমুনা…

আরও পড়ুন
কলকাতা 

আনন্দপুরের গুদামে অগ্নিদগ্ধ হয়ে কত জনের মৃত্যু এখনও অস্পষ্ট!

৩২ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। এখনও ধিকিধিকি আগুন জ্বলছে পূর্ব কলকাতার আনন্দপুরের জোড়া গুদামে। ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে আট। এখনও নিখোঁজ অনেকে। ঘটনার প্রায় দেড় দিন পর, মঙ্গলবার বেলায় ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন দমকলমন্ত্রী সুজিত বসু। গিয়েছেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্ডা ও স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরা। বিজেপির বিক্ষোভের মুখে পড়তে হয়েছে সুজিতকে। রবিবার রাত প্রায় ৩টে নাগাদ আনন্দপুরের নাজিরাবাদের একটি মোমো কোম্পানির গুদামে আগুন লেগে যায়। পাশাপাশি অবস্থিত দু’টি গুদামে মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল। ১২টি ইঞ্জিন কাজে লাগিয়ে বহু চেষ্টার পরেও সোমবার রাত পর্যন্তও সেই আগুন…

আরও পড়ুন
কলকাতা 

মমতার সঙ্গে রুদ্ধ দ্বার কক্ষে বৈঠক অখিলেশের তারপর যা বললেন

সোমবার রাতে কলকাতায় পৌঁছেই বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘দম’ সম্পর্কে প্রশংসা শোনা গিয়েছিল অখিলেশ যাদবের কথায়। মঙ্গলবার নবান্নে মমতার সঙ্গে বৈঠকের পরে আরও বড় মন্তব্য করলেন সমাজবাদী পার্টির সভাপতি তথা উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় ৪৫ মিনিট বৈঠক করেন অখিলেশ। তাঁর সঙ্গে ছিলেন এসপি নেতা তথা বাম আমলের প্রাক্তন মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ। মমতাকে পাশে নিয়েই অখিলেশ বলেন, ‘‘গোটা দেশে কেউ যদি বিজেপি-কে মোকাবিলা করে থাকেন, তা হলে সেটা করছেন এখানকার (পশ্চিমবঙ্গের) মুখ্যমন্ত্রী।’’ অখিলেশের এই মন্তব্য সর্বভারতীয় স্তরে বিজেপি-বিরোধী পরিসরের জন্য ‘তাৎপর্যপূর্ণ’। কারণ, অখিলেশ…

আরও পড়ুন