কলকাতা 

ভোটার তালিকার সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করবে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিলো শীর্ষ আদালত

ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালই! এসআইআর মামলায় এমনই জানাল সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনায় সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করেছিল রাজ্য সরকার। সোমবার রাজ্য সরকারের হয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী মেনকা গুরুস্বামী। সেই আবেদনের ভিত্তিতে শুনানিতে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল রাজ্য। কেন এ ধরনের আবেদন করা হল, তা নিয়ে বিরক্তিপ্রকাশ করেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। রাজ্যের আইনজীবী মেনকার উদ্দেশে তিনি বলেন, ‘‘বিচারবিভাগীয় আধিকারিকেরা কাজ করছেন। এসআইআরের তদারকিতে নিযুক্ত বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়ে প্রশ্ন তুলবেন না!’’ মঙ্গলবারের শুনানিতে রাজ্যের…

আরও পড়ুন
কলকাতা 

মুসলিমদের রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা বন্ধ হোক, ধর্মতলার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানাচ্ছে এসডিপিআই

বিশেষ প্রতিনিধি : সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-মন্ত্রীর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের কারণে মুখ্যমন্ত্রী বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে কার্যকর ও কড়া পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন বলেই আমরা মনে করি। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের মৌন সমর্থনের ফলেই প্রায় ৬০ লক্ষ বাঙালি নাগরিককে আজও “আন্ডার অ্যাডজুডিকেশন”-এর অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা হয়েছে। এই পরিস্থিতিতে মুসলিম ভোটব্যাংক ধরে রাখার কূটনৈতিক কৌশলের অংশ হিসেবেই তৃণমূল কংগ্রেস ধর্মতলায় ধরনা মঞ্চ তৈরি করেছে। ধর্মতলার ওই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যে ভাষণ দিয়েছেন তা…

আরও পড়ুন
কলকাতা 

৬০ লক্ষাধিক মানুষের ভোটাধিকার অনিশ্চয়তার বিরুদ্ধে মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে স্মারকলিপি পেশ

বাংলার জনরব ডেস্ক : বিভিন্ন গণসংগঠন ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা আজ কলকাতার ফেয়ারলি প্লেসে অবস্থিত পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরের সামনে একটি ধর্না ও গণ ডেপুটেশন কর্মসূচি পালন করেন। সম্প্রতি প্রকাশিত এসআইআর (Special Intensive Revision) ভোটার তালিকায় বিপুল সংখ্যক মানুষের নাম বাদ পড়া এবং লক্ষ লক্ষ ভোটারকে ‘বিচারাধীন’ তালিকায় রাখার প্রতিবাদেই এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি শেষে সংগঠনগুলির একটি প্রতিনিধিদল মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে একটি বিস্তারিত স্মারকলিপি পেশ করে। স্মারকলিপিতে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ প্রকাশিত এসআইআর ভোটার তালিকাকে ঘিরে তৈরি হওয়া একাধিক গুরুতর উদ্বেগের বিষয় তুলে ধরা হয়। উপলব্ধ তথ্য অনুযায়ী,…

আরও পড়ুন
কলকাতা 

‘একজন মহিলাকে বলছেন ডোন্ট শাউট’, জ্ঞানেশ কুমারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ালেন চন্দ্রিমা

মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। সোমবার নিউটাউনে কমিশনের ফুলবেঞ্চের সঙ্গে বৈঠকে বসেন চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম ও রাজীব কুমার। ওই বৈঠক সেরে বেরিয়ে এমনই বিস্ফোরক অভিযোগ করেন চন্দ্রিমা। কোনও কথা না শুনে শুধু মুখ্য নির্বাচন কমিশনার শুধু চিৎকার করে গিয়েছেন বলেই দাবি তাঁর। সোমবার বেলা ১২টা ১০ মিনিট নাগাদ তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচন কমিশনার। বৈঠকের শুরুতেই যাতে একজন বৈধ ভোটারেরও নাম বাদ যেন না যায়, সে আর্জি জানান শাসক শিবিরের প্রতিনিধি চন্দ্রিমা। তাঁর…

আরও পড়ুন
কলকাতা 

বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগে ফের সুপ্রিম কোর্টে মামলা, আগামী কাল শুনানি

বৈধ ভোটারদের বাদ দেওয়ার অভিযোগে ফের সুপ্রিম কোর্টে মামলা। নথি থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে এই মামলাকে মূল মামলার সঙ্গে সংযুক্ত করার আর্জি আইনজীবী মেনেকা গুরুস্বামীর। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার শুনানির সম্ভাবনা। গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তাতে দেখা গিয়েছে, ৬০ লক্ষের বেশি নাম বিচারাধীন। খসড়া তালিকাতে বাদ পড়েছিল প্রায় ৬০ লক্ষের নাম। তা নিয়ে সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদে ধর্মতলায় ধরনায় বসেছেন তিনি। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে বলেই অভিযোগ তুললেন আইনজীবী তথা তৃণমূলের রাজ্যসভার প্রার্থী…

আরও পড়ুন
কলকাতা 

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করলো মণিপাল হসপিটাল

স্মৃতি সামন্ত, কলকাতা : নারী দিবস উপলক্ষে সম্মান জানানো হল নারী নেতৃত্ব ও অনুপ্রেরণাদায়ী সংগ্রামীদের। সংগ্রামজয়ের অনুপ্রেরণাদায়ী নানা গল্পকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপন করল মণিপাল হসপিটালস কলকাতা। সমাজের বিভিন্ন ক্ষেত্রের অনুপ্রেরণাদায়ী নারীদের সম্মান জানাতে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী নেতৃত্ব, চিকিৎসক এবং গুরুতর অসুস্থতা কাটিয়ে ওঠা রোগীরা। তাঁদের সাফল্য, জীবনসংগ্রাম এবং অভিজ্ঞতার কথা ভাগ করে নেওয়ার পাশাপাশি নারীদের স্বাস্থ্য ও সুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তাও তুলে ধরা হয়। এই উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য একাধিক বিশিষ্ট নারীকে সম্মাননা জানানো হয়। সম্মানপ্রাপ্তদের মধ্যে ছিলেন জেসিকা গোমেস…

আরও পড়ুন
কলকাতা 

‘প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে! আমরা নাকি রাষ্ট্রপতিকে অপমান করছি’ : অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিশেষ প্রতিনিধি : গতকাল শনিবার শিলিগুড়িতে একা আদিবাসীদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুরমু। রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য রাজ্যের কোন মন্ত্রী উপস্থিত ছিলেন না বা মুখ্যমন্ত্রী ছিলেন না বলে ক্ষোভ প্রকাশ করেন স্বয়ং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে কটাক্ষ করেন বলে অভিযোগ উঠেছে আর রাষ্ট্রপতির এই অপমানকে ঘিরে দেশজুড়ে নতুন করে রাজনীতি শুরু হয়েছে। গতকাল ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স্যান্ডেলে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন আবার আজ তিনি এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদীর অপমানের বাংলার মানুষ দেবেন বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেছেন। যদিও রাষ্ট্রপতিকে কোনভাবেই অপমান করা…

আরও পড়ুন
কলকাতা 

ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ দক্ষিণ বঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সপ্তাহে উত্তর ও দক্ষিণবঙ্গে কমবেশি বৃষ্টি হবে। যদিও তার জন্য তাপমাত্রায় খুব বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনায় সোমবার এবং মঙ্গলবার বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আলাদা করে এই জেলাগুলিতে কোনও সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়ার সতর্কতা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গে সারা সপ্তাহই…

আরও পড়ুন
কলকাতা 

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফরে প্রোটোকল ভাঙা হল কেন? রিপোর্ট তলব কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পশ্চিমবঙ্গ সফরে প্রোটোকল ভাঙা হল কেন? সেই বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের মুখ্যসচিবের কাছে এই রিপোর্ট তলব করা হয়েছে। এদিনই বিকেল পাঁচটার মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। গতকাল, শনিবার বঙ্গসফরে এসেছিলেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উত্তরবঙ্গের শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে তিনি যোগ দেন। পরে খোদ রাষ্ট্রপতি অভিযোগ করেন, তাঁকে স্বাগত জানাতে যাননি মুখ্যমন্ত্রী অথবা অন্য কোনও মন্ত্রী। রাষ্ট্রপতি নিজেই বলেছিলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার ছোটবোনের মতো। আমিও বাংলারই মেয়ে। বাংলার মানুষকে আমি ভালোবাসি। মমতা বোধহয় রাগ করেছেন, তাই আমাকে স্বাগত জানাতে তিনি নিজে…

আরও পড়ুন
কলকাতা 

মাধ্যমিকের পর পড়াশোনা নিয়ে অনুসন্ধানের আলাপচারিতায় নিজেদের পরিকল্পনার কথা শোনালো রাজ্যের সেরা ছাত্র-ছাত্রীরা

নাফিসা ইসমাত: শনিবার সন্ধ্যায় এক শিক্ষামূলক অনলাইন আলাপচারিতার আয়োজন করেছিল অনুসন্ধান সোসাইটি। বিষয় ছিল– মাধ্যমিকের পর পড়াশোনা কী নিয়ে করব এবং কোন ভাবনায়। রাজ্যের বিভিন্ন প্রান্তের সেরা ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেছিল বিশেষ আলাপচারিতার এই অনুষ্ঠানে। তারা শোনায় তাদের আগামী দিনের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকতার সাথে সাথে কম্পিউটার বিজ্ঞানী, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং-এর মতো বিষয়গুলি নিয়ে আগামী দিনে তারা অনেক এগোতে চায় এবং বড় হতে চাওয়ার কথাও জানায় তারা। কেন হতে চায়, কোন ভাবনায় এবং শীর্ষে ওঠার পথের কথাও শোনায় কৃতী ছাত্র-ছাত্রীরা। এদিন আলাপচারিতার সূত্রপাত করেন পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক…

আরও পড়ুন