কলকাতা দেশ 

মালদহের কালিয়াচকে তাণ্ডবের ঘটনায় ‘ক্ষুব্ধ’ সুপ্রিম কোর্ট! ডিজিপি ও মুখ্যসচিবকে শোকজ, ভর্ৎসনা নির্বাচন কমিশনকে

মালদহের কালিয়াচকে তাণ্ডবের ঘটনায় ‘ক্ষুব্ধ’ সুপ্রিম কোর্ট। ঘটনায় রাজ্যের মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের ডিজিপিকে শোকজ নোটিস। একইসঙ্গে মালদহের পুলিশ সুপার এবং জেলা শাসককেও শোকজ করেছে সুপ্রিম কোর্ট। ঘটনায় শীর্ষ আদালতের কড়া পর্যবেক্ষণ, প্রয়োজনে ঘটনার তদন্ত সিবিআই কিংবা এনআইএ’কে দিয়ে করানো হবে। একই সঙ্গে প্রাথমিক রিপোর্টও চেয়ে পাঠিয়েছে শীর্ষ আদালত। অন্যদিকে কমিশনকে একহাত নিয়ে সুপ্রিম কোর্টের বক্তব্য, জুড়িশিয়াল আধিকারিকদের নিরাপত্তা কমিশনের দায়িত্ব। এজন্য যা যা পদক্ষেপ করা দরকার, তা কমিশনকে করতে হবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনেরও নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে। ভোটার তালিকায় নাম না ওঠায় বুধবার সকাল থেকেই মালদহের কালিয়াচক এলাকায় মানুষের…

আরও পড়ুন
কলকাতা 

‘ট্রাইবুনালের শুনানিতে থাকতে দেওয়া হোক আবেদনকারীদের’! হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে দাবি জানালো তৃণমূল

এসআইআরের যাচাই প্রক্রিয়া করছেন এখন বিচারবিভাগীয় আধিকারিকেরা। তবে সেই প্রক্রিয়ায় যাঁদের নাম বাদ যাচ্ছে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। ইতিমধ্যেই অনলাইনে আবেদনগ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। সেই আবহে আবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালকে চিঠি দিল তৃণমূল। ট্রাইবুনাল সংক্রান্ত বেশ কয়েকটি বিষয় বিবেচনা করে দেখার অনুরোধ জানানো হয়েছে সেই চিঠিতে। তার মধ্যে অন্যতম, ট্রাইবুনালের শুনানিতে আবেদনকারীদের থাকতে দেওয়া হোক। অনলাইন এবং অফলাইন— দুই পদ্ধতিতে ট্রাইবুনালে আবেদন করা যাবে। সেই বিষয়টি উল্লেখ করে তৃণমূলের আবেদন, আপিল ব্যবস্থা সুষ্ঠু ভাবে করতে কিছু পদক্ষেপ করা যায় কি না, তা বিবেচনা করা হোক।…

আরও পড়ুন
কলকাতা 

প্রার্থী নিয়ে অসন্তোষ! প্রদেশ কংগ্রেস দফতরে বিক্ষোভ

প্রার্থী অসন্তোষ ঘিরে তুলকালাম। বিধান ভবনে ধুন্ধুমার পরিস্থিতি। প্রদেশ কংগ্রেসের সদর দফতরে তুমুল বিক্ষোভ। বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের মধ্যে বচসা-হাতাহাতি। পুলিশের সামনেই চলে ধস্তাধস্তি। বহিরাগত প্রার্থী বাতিলের দাবিতে বিক্ষোভ। রডের বাড়িতে মাথা ফাটল এক কংগ্রেস কর্মীর। রাস্তায় বসে চলে স্লোগান। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, যুব কংগ্রেসের নেতা কাশিফ রেজার বিরুদ্ধে গন্ডগোল পাকানোর অভিযোগ কংগ্রেস কর্মীদের একাংশের। অভিযোগ, এই কাশিফই নাকি লোক পাঠিয়ে বিধান ভবনে কংগ্রেস কর্মীদের ওপর অত্যাচার করেছেন। বুধবার কার্যত রক্তারক্তি কাণ্ড বিধান ভবনে। কাশিফ রেজার বিরুদ্ধে অভিযোগ তোলেন জাহিদ হোসেন। উল্লেখ্য, জাহিদ হোসেন বালিগঞ্জের টিকিটের দাবিদার। কিন্তু সোমেন মিত্রের ছেলে…

আরও পড়ুন
কলকাতা 

বিক্ষোভে উত্তাল সিইও অফিস!

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরের সামনে ফের উত্তেজনা। বুধবার দুপুরে সিইও অফিসের সামনে বিক্ষোভ দেখান এসইউসিআই-এর কর্মী-সমর্থকেরা। সিইও মনোজ আগরওয়াল যখন দফতরে ঢুকছেন, তখন তাঁর বিরুদ্ধে স্লোগান দেন সেখানে জড়‌ো হওয়া তৃণমূলপন্থী বিএলও-রা। এর ফলে দুপুরে সিইও অফিসের সামনে স্ট্র্যান্ড রোডে যানজটের সৃষ্টি হয়। থমকে যায় যান চলাচল। বাবুঘাট থেকে হাওড়া যাওয়ার পথে বাস দাঁড়িয়ে পড়ায় অনেক যাত্রীকে হেঁটে গন্তব্যে যেতে হয়। অন্য দিকে, সিইও অফিসের আশপাশে ১৬৩ (সাবেক ১৪৪) ধারার পরিধি বিস্তার করেছে কলকাতা পুলিশ। বুধবার কলকাতার পুলিশ কমিশনার (সিপি) একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, স্ট্র্যান্ড রোডের রাস্তা এবং…

আরও পড়ুন
কলকাতা 

বুধবার সাতসকালে কলকাতার বেশ কয়েকটি জায়গায় ইডির তল্লাশি, তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ এর বাড়িতেও হানা

বুধবার সাতসকালে কলকাতার বেশ কয়েকটি জায়গায় প্রায় একসঙ্গে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। দক্ষিণ কলকাতার কসবা এলাকার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়িতেও হানা দিয়েছে তারা এ ছাড়াও, বালিগঞ্জের এক সংস্থার অফিস-সহ বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালাচ্ছে তারা। ইডি সূত্রে খবর, সোনা পাপ্পুর নামে ইতিমধ্যেই বেশ কয়েকটি এফআইআর দায়ের হয়েছে। তোলাবাজি, হুমকি-সহ নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তার মধ্যে চার থেকে পাঁচটি এফআইআর-এর ভিত্তিতে গত কয়েক দিন ধরেই অনুসন্ধান চালাচ্ছিলেন ইডি আধিকারিকেরা। তার পর বুধবারের এই অভিযান। সকাল ৭টার কিছু পরে সোনা পাপ্পুর ফার্ন রোডের বাড়িতে ইডি আধিকারিকেরা পৌঁছে…

আরও পড়ুন
কলকাতা 

ফর্ম ৬ জমা কেন সিইও দফতরে প্রশ্ন তুলে বিক্ষোভ তৃণমূল, পাল্টা বিজেপি ধুন্ধুমার কমিশনের দফতরে

বাংলার জনরব ডেস্ক : রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিসে ফর্ম ৬ জমা দিতে এসেছিলেন এক যুবক। তাঁকে ‘হাতেনাতে ধরে ফেলা হয়’। এমনই অভিযোগ তুলে সিইও অফিসের সামনে বিক্ষোভ দেখান তৃণমূলপন্থী বিএলও-রা। রাস্তায় বসে স্লোগান দিতে শুরু করেন তাঁরা। কিছু ক্ষণ পরেই ঘটনাস্থলে পৌঁছোন বিজেপি কর্মীরাও। মারধরের অভিযোগ তুলে তাঁরাও সিইও অফিসের সামনে পাল্টা বিক্ষোভ দেখান। জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর বেলায় আচমকাই স্ট্র্যান্ড রোডে নতুন সিইও অফিসের সামনে হাজির হন তৃণমূলপন্থী বেশ কয়েক জন বিএলও। তাঁদের অভিযোগ, এক যুবক নাকি প্লাস্টিকের প্যাকেটে ভরে ফর্ম ৬ নিয়ে সিইও অফিসে জমা দিতে এসেছিলেন!…

আরও পড়ুন
কলকাতা 

কংগ্রেস ত্যাগ করার পুরস্কার পেলেন সন্তোষ পাঠক, চৌরঙ্গীতে বিজেপি প্রার্থী

বাংলার জনরব ডেস্ক : কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেয়ার পুরস্কার পেলেন সন্তোষ পাঠক। পশ্চিমবাংলার কংগ্রেসের রাজনীতিতে সন্তোষ পাঠক বহু পরিচিত মুখ তিনি দীর্ঘদিন ধরে কংগ্রেস দলের কাউন্সিলার হিসাবে কাজ করে এসেছেন এবং জয়ী হয়েছেন। সেই সন্তোষ পাঠকের দল ছাড়া নিঃসন্দেহে কংগ্রেসকে অনেকটাই কলকাতা শহরে দুর্বল করবে। তবে সন্তোষ পাঠকের যেভাবে চৌরঙ্গির মতো বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে তাতে এটা পরিষ্কার হয়েছে সন্তোষ দল ত্যাগ করে কোন ভালো পুরস্কার পাননি। মঙ্গলবার সকালে বিজেপি চতুর্থ প্রার্থী তালিকা প্রকাশ করে। এদিন ১৩ জন প্রার্থীর নাম ঘোষণা করে তাতে সন্তোষ পাঠকের নাম রয়েছে। বর্তমানে…

আরও পড়ুন
কলকাতা 

সকাল থেকেই মেঘলা আকাশ উত্তর ও দক্ষিণবঙ্গে সর্বোত্তম ঝড় বৃষ্টির সম্ভাবনা!

সকাল থেকেই মেঘলা আকাশ। বিকেলের পর থেকে ফের রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা। ভাসতে পারে উত্তরবঙ্গও। বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গের দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় বাড়বে অস্বস্তিও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা-সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, নদিয়া, বাঁকুড়ায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা অনেকটাই…

আরও পড়ুন
কলকাতা 

গ্রন্থপ্রকাশ, পুরস্কার প্রদান ও সাহিত্য সম্মেলন

গত কাল ২৯ মার্চ ২০২৬, রবিবার, কলকাতার প্রাচীনতম ঐতিহ্যবাহী কলকাতার কলেজ স্কয়ারে অবস্থিত দি বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটি হলে কবিতা দেশের উদ্যোগে ও সুলেখা সাহিত্য পত্রিকা আয়োজিত কবি সেখ নুরুল হুদা রচিত ও সম্পাদিত তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হল। অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হয়। সাহিত্য সম্মেলনে কবিতা পাঠ ও কবিতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্দে মহাশয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এমদাদ হোসেন সাহেব। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক বাসুদেব মোশেল মহাশয়, শান্তিনিকেতনের বিশ্বভারতীর বিদ্যাভবনের…

আরও পড়ুন
কলকাতা 

মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব সহ সরকারি আধিকারিকদের অপসারণে হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট

মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ সরকারি আধিকারিকদের অপসারণ নিয়ে তৃণমূলের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। নির্বাচন কমিশনের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না আদালত। একই সঙ্গে বিডিও এবং থানার ওসি-দের অপসারণ নিয়ে করা মামলাও খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। মঙ্গলবার হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের বেঞ্চ এই দুই মামলা খারিজ করে দেয়। রাজ্যে ভোট ঘোষণার পর থেকে একের পর এক আমলা এবং পুলিশকর্তাকে বদলি করেছে কমিশন। তা নিয়ে হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অর্ককুমার নাগ। গত ২৩ মার্চ মামলাটি শুনানির জন্য আদালতে ওঠে। মামলাকারীর হয়ে…

আরও পড়ুন