কলকাতা 

মমতার প্রচার বন্ধ করা হোক নির্বাচন কমিশনে দাবি জানালো বিজেপি!

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার বন্ধ করার দাবি তুলল বিজেপি। সোমবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দফতরে গিয়ে এই দাবি তোলেন সুকান্ত মজুমদারেরা। তাঁদের অভিযোগ, তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী ভোটারদের ভয় দেখাচ্ছেন। অন্য দিকে তৃণমূলের পাল্টা খোঁচা, ভয় পেয়েই এ সব করছে বিজেপি। রাজ্যের শাসকদলের বক্তব্য, খেলা শুরুর আগেই হেরে বসে আছে বিজেপি। সোমবার সকালে দিল্লির নির্বাচন সদনে গিয়ে কমিশনের কর্তাদের সঙ্গে দেখা করে বিজেপির প্রতিনিধিদল। সেখানে সুকান্তের সঙ্গে ছিলেন কিরেন রিজিজু এবং পীযূষ গোয়লের মতো কেন্দ্রীয় নেতারাও। কমিশনের অফিস থেকে বেরিয়ে সুকান্তেরা জানান, তাঁরা মোট ছ’দফা দাবি কমিশনের কাছে তুলে ধরেছেন। এর…

আরও পড়ুন
কলকাতা 

ইডির তলব তৃণমূল প্রার্থীকে !

জমি দখল সংক্রান্ত একটি প্রতারণা মামলায় তলব বিদায়ী বিধায়ক তথা রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাশিস কুমারকে। আর এরপরেই আজ, সোমবার সল্টলেকে ইডির দফতরে হাজিরা দেন তিনি। প্রায় ঘণ্টাখানেক হতে চলল ওই মামলাতেই দেবাশিষ কুমারকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছেন বলে খবর। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল নেতার কোনও বক্তব্য পাওয়া যায়নি। তবে ভোট প্রক্রিয়ার মধ্যেই ইডি সক্রিয়তা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে তৃণমূল। শুধু তাই নয়, বিজেপির বিরুদ্ধে ‘প্রতিহিংসার রাজনীতি’ অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জানা গিয়েছে, জমি দখল সংক্রান্ত একটি মামলায় সম্প্রতি কলকাতা এবং…

আরও পড়ুন
কলকাতা 

৮৩ জন বিডিও ও সহকারী বিডিওকে বদলি করল নির্বাচন কমিশন

ভোটের আগে রাজ্য প্রশাসনের আধিকারিকদের ফের বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। রবিবার নন্দীগ্রামের দু’টি ব্লক-সহ রাজ্যের মোট ৮৩টি ব্লকের বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসার (এআরও)-কে বদলি করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সবচেয়ে বেশি সংখ্যক বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে পূর্ব মেদিনীপুরে। এই জেলায় ১৪ জন বিডিও এবং সহকারী রিটার্নিং অফিসারকে বদলি করা হয়েছে। তার পরেই রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় ১১ জনকে বদলি করা হয়েছে। তা ছাড়াও কোচবিহারে তিন জন, জলপাইগুড়িতে চার জন, উত্তর দিনাজপুরে এক জন, দক্ষিণ দিনাজপুরে এক জন, মালদহে ছ’জন, মুর্শিদাবাদে চার জনকে বদলি…

আরও পড়ুন
কলকাতা 

পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির কলকাতা জেলা কমিটি গঠন

মোল্লা জসিমউদ্দিন : পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির কলকাতা জেলা কমিটি গঠিত হলো সমিতির নিজস্ব ভবনে। ১ , রমানাথ মজুমদার স্ট্রীট লোকনাথ ভবনের সন্তোষ মুখোপাধ্যায় স্মৃতি কক্ষে প্রায় চল্লিশ জন সদস্যের উপস্থিতিতে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই সভা হয়। এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক চঞ্চল কুমার ঘোষ, রাজ্য উপদেষ্টা কমিটির সদস্য বর্ষীয়ান শিক্ষক বিবেকানন্দ মুখোপাধ্যায়, বর্ষীয়ান শিক্ষক ড: অসীম কুমার মাইতি, রাজ্য কোষাধ্যক্ষ, জেলা কমিটির সম্পাদক শিক্ষক কৃষ্ণেন্দু জানা, সাধারণ সদস্য বর্ষীয়ান শিক্ষক বলরাম নাথ ও কলকাতা জেলার শিক্ষক শিক্ষিকা ও বিভিন্ন সাংবাদিকবৃন্দ।সভা শুরু হয় ওরিয়েন্টাল সেমিনারি স্কুলের শিক্ষিকা পরিবেশিত একটি…

আরও পড়ুন
কলকাতা 

বকেয়া ডি এ দেওয়া শুরু করল নবান্ন, শিক্ষক-শিক্ষা কর্মীরা বঞ্চিত?

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার কাজ শুরু করেছে নবান্ন। শুক্রবার থেকে সেই কাজ গতি পেতে শুরু করেছে বলে খবর। সরাসরি ডিএ-র অর্থ ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাওয়া শুরু করেছে। কিন্তু ডিএ দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি এবং পরিমাণ নিয়ে প্রশ্ন তুলছে সরকারি কর্মচারী সংগঠনগুলি। তাদের অভিযোগ, দেশের সর্বোচ্চ আদালত ডিএ দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত বিষয়ে রাজ্য সরকারকে নজর দিতে বলেছিল এ ক্ষেত্রে তেমনটা করা হচ্ছে না। অভিযোগ, পোর্টাল খুলে সমস্ত সরকারি কর্মচারীর বকেয়া ডিয়ের পরিমাণ জেনে নেওয়ার পরেও রাজ্য সরকার ডিএ-র পরিমাণ অনেকটাই কম দিচ্ছে। প্রসঙ্গত, দেশের সর্বোচ্চ…

আরও পড়ুন
কলকাতা 

শনিবার বিকেলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখী সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

শুক্রবার রাতের মত শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। একই পূর্বাভাস হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও শনিবার ঝড়বৃষ্টি হতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রেই হাওয়ার বেগ থাকবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার। জারি রয়েছে হলুদ সতর্কতা। শিলাবৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলির কোনও কোনও জায়গায়। শনিবারের পর দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টি বাড়তে পারে মঙ্গলবার। সে দিন সব জেলায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো…

আরও পড়ুন
কলকাতা 

অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করা হবে : অমিত শাহ

মারধর, গণপিটুনি, হত্যা! বিজেপিশাসিত রাজ্যে বাংলার পরিযায়ীদের নির্যাতন! বারবার এই অভিযোগ তুলেছে তৃণমূল। বাংলায় এসে পরিযায়ীদের উপর হিংসা নিয়ে কার্যত ‘চুপ’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে বললেন, “বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরাও বাংলা ভাষায় কথা বলেন। আমাদের দৃঢ় সংকল্প অনুপ্রবেশকারীদের বেছে বেছে বার করব।” বাংলায় অনুপ্রবেশকারী নিয়ে দীর্ঘদিন ধরে সরব বিজেপি। রোহিঙ্গা, বাংলাদেশিরা বাংলার জনবিন্যাস বদলে দিয়েছে বলেও অভিযোগ পদ্ম শিবিরের। কিন্তু স্বপক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি বিজেপি, এমনটাই দাবি তৃণমূলের। এই আবহে বাংলাদেশি সন্দেহে বীরভূমের পরিযায়ী শ্রমিক সোনালি খাতুনদের বাংলাদেশে পুশব্যাক করা হয়। একাধিক বিজেপিশাসিত রাজ্যে বাংলার বলার অপরাধে পরিযায়ীদের…

আরও পড়ুন
কলকাতা 

ভোটের মুখের ফের সক্রিয় ইডি

ভোটের মুখের ফের সক্রিয় ইডি। শনিবার সাতসকালে বালিগঞ্জে হানা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। বহুজাত আবাসনে ব্যবসায়ীর ফ্ল্যাটে হানা দিয়েছেন তদন্তকারীরা। বিভিন্ন প্রজেক্টের নামে জমি নিয়ে, আর্থিক দুর্নীতি মামলায় এই তল্লাশি বলে জানা গিয়েছে। শনিবার সকালে বালিগঞ্জ সার্কুলার রোডের একটি বহুতল অভিজাত আবাসনে হানা দিয়েছেন তদন্তকারীরা। ইডি সূত্রে জানা গিয়েছে, ব্যবসায়ী প্রায় কয়েকশো কোটি টাকার আর্থিক দুর্নীতিতে যুক্ত। শুধু যুক্তই নন, এই দুর্নীতিতে সার্কুলরা রোডের এই ব্যবসায়ীর সক্রিয় ভূমিকা রয়েছে। তিনি লাভবানও হয়েছেন বলে ইডি সূত্রে খবর। ব্যবসায়ীর আর্থিক লেনদেন থেকে বিভিন্ন নথিপথ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এছাড়াও এই দুর্নীতিতে আর কারা কারা…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতায় ‘Lenscape Kerala’ : কেরালার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে অভিনব চিত্র প্রদর্শনী ভিক্টোরিয়ায়

বিশেষ প্রতিনিধি : কলকাতার মানুষের সামনে কেরালার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও জীবনের বৈচিত্র্য তুলে ধরতে ভিক্টোরিয়া মেমরিয়ালের দরবার হলে শুরু হল সর্বভারতীয় ফটো প্রদর্শনী ‘Lenscape Kerala’। ভারতের ১০ জন বিশিষ্ট ভ্রমণ ও মিডিয়া ফটোগ্রাফারের তোলা ১০০টি ছবির মাধ্যমে ‘গডস ওন কান্ট্রি’ কেরালার অনন্য রূপ ধরা পড়েছে এই প্রদর্শনীতে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং কেরালা পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত শুক্রবার এই প্রদর্শনীর উদ্বোধন করেন ভিক্টোরিয়া মেমরিয়াল হলের সচিব ও কিউরেটর ড. সায়ন ভট্টাচার্য তিনি বলেন, কেরালার প্রাকৃতিক ও সাংস্কৃতিক ঐশ্বর্যকে কলকাতার দর্শকদের সামনে তুলে ধরার এই উদ্যোগ দেশীয় পর্যটনকে উৎসাহিত করবে।…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কাব‍্যিকথা সাহিত‍্য আসর

গালিব ইসলাম : কলকাতার কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়ালে ‘কাব্যিকথা’ সাহিত্য পত্রিকার উৎসব সংখ্যা প্রকাশ উপলক্ষ্যে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়ে গেল ২২ মার্চ। প্রধান অতিথি বিশিষ্ট অনুবাদক ও রবীন্দ্র সংগীতশিল্পী মাননীয়া শিখরিণী মজুমদারের উদ্বোধন সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দূরদর্শনের প্রাক্তন আধিকারিক কবি ও সাহিত্যিক দেবাঞ্জন চক্রবর্তী অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলিত করে বলেন, “কাব্যিকথা সাহিত্য পত্রিকার সম্পাদক বেবীবালা মণ্ডল লিটিল ম‍্যাগাজিনের পরিসরে কলকাতার বুকে উত্তর ও দক্ষিণবঙ্গের অসাধারণ এক মেলবন্ধন ঘটালেন। এবং এই সময়ে দাড়িয়ে সাহিত্যে নারীদের উল্লেখযোগ্য অবদানের কথা উল্লেখ করেন। অন‍্যান‍্য বিশেষ অতিথি হিসেবে…

আরও পড়ুন