কলকাতা 

স্বাস্থ্যসাথী যারা পাচ্ছেন, সবাই জুলাই থেকেই পাবেন আয়ুষ্মান ভারত কার্ড, ঘোষণা শুভেন্দুর

সরকার বদলের পরই রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রকে ঢেলে সাজানোর কাজে তৎপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার স্বাস্থ্য বিষয়  বৈঠকের পর বড়সড় বেশ কয়েকটি ঘোষণা করলেন তিনি। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প কবে থেকে শুরু হবে, কারা এর সুবিধা পাবেন, সেই ঘোষণা। জনতার মনে আশঙ্কা ছিল, স্বাস্থ্যসাথী কার্ডের উপভোক্তারা আদৌ কেন্দ্রের এই প্রকল্পটির সুবিধা পাবেন কিনা। এদিন সেই আশঙ্কা উড়িয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই মুহূর্তে যাঁরা বিগত সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পান, তাঁরা এখন থেকে সরাসরি আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। জুলাই থেকেই আয়ুষ্মান ভারত কার্ড মিলবে। পরে এই প্রকল্প আরও বৃহৎ…

আরও পড়ুন
কলকাতা 

তৃণমূলের সর্বনাশ কংগ্রেসের পৌষ মাস! এবার কংগ্রেস ২১ জুলাই পালন করবে শহীদ মিনারে!

বিশেষ প্রতিনিধি : তৃণমূলের সর্বনাশ কংগ্রেসের পৌষ মাস। কেন এ কথা বলছি আমরা! ক্ষমতাচ্যুত হয়েছে তৃণমূল কংগ্রেস আর ক্ষমতাই নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এ বছর একুশে জুলাই পালন হবে কি করে? এর আগেই বিরোধী আসনে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তখন তিনি একুশে জুলাই পালন করতেন কিন্তু সেই সময় তিনি ছিলেন এই রাজ্যের সবচেয়ে জনপ্রিয়তম নেত্রী! আর ২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই জনপ্রিয়তা আর নেই। হেরে যাওয়ার ফলে সমস্ত সুখের পায়রা গুলো পালিয়ে গেছে! এই অবস্থায় একুশে জুলাই পালন করার মত অবস্থার মধ্যে নেই তৃণমূল কংগ্রেস আর সেই সুযোগকেই কাজে লাগাতে…

আরও পড়ুন
কলকাতা 

খাস কলকাতার কমলা চ্যাটার্জি বালিকা বিদ্যালয়ে ভোর রাতে দুষ্কৃতী হামলা, তদন্তে পুলিশ!

বিশেষ প্রতিনিধি : কলকাতার এক নামি সরকারি স্কুলে হামলা চালালো দুষ্কৃতীরা। খাস কলকাতা শহরের গড়িয়া হাটের মত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থিত একটি বালিকা বিদ্যালয়ে যেভাবে দুষ্কৃতীরা তান্ডব চালিয়েছে তাতে বিড়ম্বনায় পড়েছে কলকাতা পুলিশ। কমলা চ্যাটার্জি গার্লস হাই স্কুল কলকাতা শহরের অন্যতম সরকারি নামি স্কুল বলে পরিচিত। এই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা দেবযানী দাস বলেছেন, শনিবার ভোর সাড়ে চারটে নাগাদ এখানে হামলা হয়েছে। প্রধান শিক্ষিকার ভাষায়,“সকালে স্কুলে এসে দেখা যায়, সব তছনছ করে দেওয়া হয়েছে। সিসি ক্যামেরায় সব রেকর্ডিং রয়েছে। পুলিশের পাশাপাশি জেলা স্কুল পরিদর্শকের কাছে অভিযোগ করা হয়েছে।” সকালেই স্কুল কর্তৃপক্ষ গড়িয়াহাটা থানায়…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা!

স্মৃতি সামন্ত, কলকাতা : ঢুকতেই পারলেন না কাউন্সিলরেরা, বাইরে সভা বসালেন মালা, ফিরহাদরা। কলকাতা পুরসভার অধিবেশন কক্ষে তালা। ভিতরে ঢুকতেই পারলেন না কাউন্সিলরেরা। তৃণমূল সাংসদ মালা রায় পুরসভার চেয়ারপার্সন। তিনি বাধ্য হয়ে অধিবেশন কক্ষের বাইরে সভা বসান। ছিলেন মেয়র ফিরহাদ হাকিমও। মূলত তৃণমূল কাউন্সিলরেরাই এই অধিবেশনে যোগ দিয়েছেন। অন্য কোনও দল সেখানে নেই। কলকাতা পুরসভায় অতীতে এমন ঘটনা ঘটেছে বলে কেউ মনে করতে পারছেন না। শুক্রবার পুরসভার মাসিক অধিবেশন ডাকা হয়েছিল। সেই অনুযায়ী কাউন্সিলরেরা এসেছিলেন। কিন্তু অধিবেশন কক্ষে তাঁরা ঢুকতে পারেননি। অভিযোগ, ঘরে তালা দেওয়া ছিল। অধিবেশনের জন্য ঘরটি খুলে দেওয়ার…

আরও পড়ুন
কলকাতা 

সরকারি নির্দেশ অমান্য করে গরু কোরবানি নয় : মুসলিম নেতৃত্ববৃন্দ

বিশেষ প্রতিনিধি : সরকারি নির্দেশ অমান্য করে গরু মহিষ কুরবানী না করার আবেদন জানিয়েছেন বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃত্ববৃন্দ। কলকাতায় বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় বৃন্দের বৈঠকের পরে সাংবাদিক সম্মেলনে সরকারি নির্দেশ অমান্য করে গরু মহিষ কুরবানী না করার জন্য সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক মাওলানা কামরুজ্জামান রাজ্যবাসীকে আবেদন জানান। তিনি আরো বলেন বিচ্ছিন্ন কোন সরকারি আধিকারিকের পরামর্শ গরু কোরবানি করা যাবে না। যদি সরকারি নির্দেশে ছাড়পত্র দেওয়া হয় কিংবা মহামান্য আদালত ধর্মীয় উৎসবে গরু কোরবানির ছাড়পত্র দেন তবেই কেবলমাত্র গরু কোরবানি করা যাবে। না হলে কারো উপর রচনায় পা দিয়ে সরকারি নির্দেশ অমান্য…

আরও পড়ুন
কলকাতা 

গরুকে জাতীয় পশু ঘোষণা করার দাবি মুসলিম সমাজের

বিশেষ প্রতিনিধি : গরুকে জাতীয় পশু হিসাবে ঘোষণা করার দাবি জানালো মুসলমানরা। আজ শুক্রবার বাইশে মে কলকাতার বিভিন্ন মসজিদের জুম্মার নামাজের খুতবায় বক্তব্য রাখতে গিয়ে ইমাম সাহেবরা বলেছেন গরু যেহেতু একটি বিশেষ সম্প্রদায়ের আরধ্যা সুতরাং তার প্রতি বিশেষ মর্যাদা আমাদেরকে প্রদান করতে হবে। সেজন্য তিনি বলেন গরুকে শুধু পশু হিসাবে দেখলে হবেনা তাকে জাতীয় পশুর মর্যাদা দিয়ে তার সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। কোনভাবেই যেন গো হত্যা না হয় তার ব্যবস্থা করতে হবে। গরুদের জন্য বিশেষ জায়গা সরকারকে করতে হবে এবং সেখানে এই গরুগুলোকে সংরক্ষিত রাখতে হবে কোনভাবেই কোন গরুকে অযথা…

আরও পড়ুন
কলকাতা 

সোনা পাপ্পু সংক্রান্ত মামলার জেরে রাজ্যজুড়ে তল্লাশি অভিযানে ইডি

সোনা পাপ্পু সংক্রান্ত মামলার তদন্তে সক্রিয় ইডি। শুক্রবার সকাল থেকেই কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নামল তারা। ইডি সূত্রে খবর, সকাল থেকে কসবা, চক্রবেড়িয়া এবং রয়েড স্ট্রিটের তিনটি পৃথক ঠিকানায় তল্লাশি অভিযান চলছে। অন্য দিকে, মুর্শিদাবাদের কান্দিতে তল্লাশি অভিযান চলছে। শুক্রবার চক্রবেড়িয়ায় অতুল কাটারিয়া নামের এক ব্যবসায়ীর বাড়িতে হানা দেন ইডির আধিকারিকেরা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই ব্যবসায়ী সোনা পাপ্পুর ঘনিষ্ঠ বলে পরিচিত। কসবায় কলকাতা পুলিশের এর সাব ইনস্পেক্টর (এসআই)-এর বাড়িতেও চলছে তল্লাশি অভিযান। কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি শান্তনু সিংহ বিশ্বাসের প্রাসাদোপম বাড়িতেও তল্লাশি অভিযান চলছে।। শুক্রবার ভোরে কান্দিতে…

আরও পড়ুন
কলকাতা 

দক্ষিণবঙ্গের ৯ জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা জানালো আলিপুর আবহাওয়া দফতর

হাওড়া হুগলি কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। হাওড়া হুগলি কলকাতাতে সম্ভাবনা খুব কম। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতার পাশাপাশি আলাদা করে সতর্কতা নেই হুগলি, হাওড়াতেও। তবে দক্ষিণবঙ্গের অন্যত্র ঝড়বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। এর মধ্যে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে শুক্রবার। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো জেলায় বৃষ্টি হলেও…

আরও পড়ুন
কলকাতা 

রাজ্যের সরকার অনুমোদিত মাদ্রাসা গুলিতেও বন্দেমাতারাম গান গাওয়া বাধ্যতামূলক করল রাজ্য সরকার

বিশেষ প্রতিনিধি : ক্ষমতায় আসার পরেই এই রাজ্যের প্রতিটা স্কুলে বন্দেমাতারাম গাওয়া বাধ্যতামূলক করেছিলেন শুভেন্দু অধিকারী। এবার থেকে মাদ্রাসা গুলিতেও বন্দেমাতারাম গানটি গাইতে হবে বলে নির্দেশ জারি করা হয়েছে। মাদ্রাসা শিক্ষা দফতর থেকে এ নির্দেশ জারি করা হয়েছে । যেখানে স্পষ্ট জানানো হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। সে মতো রাজ্যের সমস্ত সরকারি, সরকারপোষিত ও স্বীকৃত মাদ্রাসায় সকালবেলার প্রার্থনা সভায় ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করা হয়েছে। পুরানো সমস্ত সিদ্ধান্ত বাতিল করে এহেন নির্দেশিকা দ্রুত কার্যকর করার কথা বলা হয়েছে।এই বিষয়ে গত বৃহস্পতিবারই বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে…

আরও পড়ুন
কলকাতা 

মেয়র পদ থেকে পদত্যাগ করছেন ফিরহাদ? তড়িঘড়ি কাউন্সিলারদের বৈঠক ডাকলেন মমতা!

বাংলার জনরব ডেস্ক : কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম পদত্যাগ করতে চলেছেন বলে জানা গেছে। কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে মেয়র ও মেয়র পারিষদদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম এর কাছে জানতে চান সে মেয়র থাকা সত্ত্বেও কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কে নোটিশ ধরাচ্ছে কলকাতা পুরসভা। শোনা যায় সেই সময় নাকি মমতার সঙ্গে ফিরহাদ হাকিমের বচসা হয়। তারপর হাকিম সাহেব জানিয়ে দেন তিনি মেয়র এর পর থেকে পদত্যাগ করতে চাইছেন। কলকাতার মেয়রের কাছ থেকে এই ধরনের কথা শোনার পর মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিকেলে কালীঘাটের বাড়িতে…

আরও পড়ুন