কলকাতা 

শর্তসাপেক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট

শর্তসাপেক্ষে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট। আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। অভিযোগ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর বিরুদ্ধে অপ্রীতিকর মন্তব্য করেছিলেন তা নিয়ে এফ আই আর দায়ের হয়েছে তৃণমূল নেতার বিরুদ্ধে। সেই দায়ের হওয়া মামলা খারিজের আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আবেদন খারিজ করে আদালত। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে ক্ষুদ্ধ হয় আদালত। তবে ৩০ জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষাকবচ।…

আরও পড়ুন
কলকাতা 

পরিবারের দাবি খতিয়ে দেখতে আরজিকর কান্ডে সিবিআইকে তিন সদস্যের সিট গঠনের নির্দেশ দিল হাইকোর্ট

আরজি কর মামলায় পরিবারের দাবিগুলি খতিয়ে দেখতে পুনরায় তদন্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত করতে বলল হাই কোর্ট। সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টরের নেতৃত্বে ওই দল কাজ করবে। আদালত আরও জানিয়েছে, সিবিআইকে পুনরায় ঘটনাস্থলে যেতে হবে। পরিবারের সঙ্গে কথা বলতে হবে। সব তথ্য এবং নথি খতিয়ে দেখতে হবে। কলকাতা হাই কোর্ট জানিয়েছে, অপরাধের ধরন এবং সামাজিক পরিতৃপ্তির কথা মাথায় রেখে এই নির্দেশ দেওয়া হচ্ছে। আগামী ২৪ জুন, বুধবার পরবর্তী শুনানি। ওই দিন বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে রিপোর্ট দেবে…

আরও পড়ুন
কলকাতা 

অভিষেকের বাড়ি ভাঙার নোটিস! মেয়র ফিরহাদ হাকিমের প্রতিক্রিয়া

বিশেষ প্রতিনিধি : কলকাতা পুরসভার পক্ষ  থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এর বেআইনি নির্মাণের অভিযোগে তাঁকে নোটিস ধরানো হয়েছে। অভিযোগ উঠছে, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নাকি ‘শান্তিনিকেতনে’র বেশ কয়েকটি নির্মাণ করা হয়েছে। এই বিষয়ে যথাযথ উত্তর না পেলে অবৈধ নির্মাণ পুরসভা ভেঙে দিতে পারে বলেও খবর। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। প্রশ্ন উঠছে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ভূমিকা নিয়ে। যদিও দায় এড়িয়ে ‘অসহায়’ মেয়রের দাবি, এই বিষয়ে আমার কিছুই জানা নেই। কেএমসি অ্যাক্টে আমরা শুধুই পলিসি মেকার। অন্যদিকে দলের তরফে মুখপাত্র কুণাল ঘোষের (Kunal Ghosh) মন্তব্য, তৃণমূলের কিছু নেতাকে কালিমালিপ্ত করা…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা!

প্রচন্ড গরম থেকে সামান্য স্বস্তি পেতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সাধারণ মানুষ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর ফলে সাময়িক ভাবে তাপমাত্রা কমবে। তবে গরমে স্থায়ী স্বস্তির সম্ভাবনা এখনই নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, সমুদ্রতল থেকে যার উচ্চতা ১.৫ কিলোমিটার। এ ছাড়া, পশ্চিম বিহার এবং আশপাশের এলাকার উপর আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সমুদ্রতল থেকে তার উচ্চতা ০.৯ কিলোমিটার। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। সমগ্র উত্তরবঙ্গে…

আরও পড়ুন
কলকাতা 

কেন এখনো তৃণমূল কংগ্রেসকে বিরোধীদলের মর্যাদা দেওয়া হয়নি কী ব্যাখ্যা দিলেন বিধানসভার সচিব?

বিশেষ প্রতিনিধি : বিধানসভা অধিবেশন হয়েছে সেখানে স্পিকার নির্বাচিত হয়েছে, তারপরেও বিরোধীদল হিসাবে তৃণমূল কংগ্রেসকে মর্যাদা দেওয়া হয়নি। এ নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে এবং ক্ষোভ প্রকাশ করা হয়েছে। আজ বুধবার এই বিতর্কিত বিষয়টি নিয়ে মুখ খুললেন বিধানসভার সচিব সমরেন্দ্রনাথ দাস। বিধানসভার সচিব বলেন, ‘‘তৃণমূল যে চিঠিটি পাঠিয়েছিল, সেটিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, ফিরহাদ হাকিমকে মুখ্যসচেতক এবং নয়না বন্দ্যোপাধ্যায় এবং অসীমা পাত্রকে ডেপুটি লিডার ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবটি কবে পাশ করা হয়েছিল, সেই তারিখের উল্লেখ ছিল না। এমনকি, ওই চিঠির সঙ্গে বিধায়কদের স্বাক্ষরও ছিল…

আরও পড়ুন
কলকাতা 

মঙ্গলবার রাত থেকে ওষুধের দোকানে তালা! কোথায় ঔষুধ পাবেন?

মঙ্গলবার রাত থেকে ওষুধের দোকানে তালা (Medicine Shop Close)। ১২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে সর্বভারতীয় ওষুধ ব্যবসায়ীদের সংগঠন।  দেশজুড়ে ওষুধের দোকানের ঝাঁপ পড়লেও বেশ কয়েকটি দোকান থাকছে ধর্মঘটের আওতার বাইরে। সংবাদ সংস্থা এএনআই সূত্র অনুযায়ী, হাসপাতালের ন্যায্য মূল্যের দোকান, দাভা ইন্ডিয়া ও প্রধানমন্ত্রী জনৌষধি-এই দোকানগুলি থেকে ওষুধ কিনতে পারবেন সাধারণ মানুষ। কী কারনে ১২ ঘণ্টার ধর্মঘট? অল ইন্ডিয়া অর্গানাইজেশন অফ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্টের বিবৃতি অনুযায়ী, ই-ফার্মাসিতে ওষুধ বিক্রিতে বড় ছাড় দেওয়া ও ই-ফার্মাসিগুলির উপর কড়া নিয়ন্ত্রণ না থাকার অভিযোগেই ধর্মঘট ডাকা হয়েছে। ন্যাশনাল ড্রাগ রেগুলেটরের সঙ্গে দেখা করে নিজেদের জানিয়েছে…

আরও পড়ুন
কলকাতা 

ভয় দেখিয়ে কম দামে অন্যের জমি, সম্পত্তি হস্তগত করতেন সোনা পাপ্পু আদালতে বিস্ফোরক অভিযোগ ইডির!

কসবার ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বিরুদ্ধে আদালতে একগুচ্ছ অভিযোগ তুলল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, ভয় দেখিয়ে কম দামে অন্যের জমি, সম্পত্তি হস্তগত করতেন সোনা পাপ্পু। শুধু তিনি একা নন, এখানে তিন জনের চক্রের কথাও আদালতে উল্লেখ করেছে ইডি। তাদের দাবি, বেহালার ব্যবসায়ী জয় কামদার এবং কলকাতার পুলিশকর্তা (ডিসি) শান্তনু সিংহ বিশ্বাসের হয়ে কাজ করতেন পাপ্পু। জমি সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলাতেন তিনি। ইডির তরফে পাপ্পুকে ১০ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করা হয়েছে। যদিও আদালতে জামিনের আবেদন করেছেন কসবার ধৃত ব্যবসায়ী। দীর্ঘ ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের…

আরও পড়ুন
কলকাতা 

হাইকোর্টে আর জি কর ফাইল খোলার সঙ্গে সঙ্গে নয়া নির্দেশ আদালতের!

আরজি কর হাসপাতালের সেমিনার হল-সহ যে যে জায়গা সিল করার প্রয়োজন, সেগুলি সিল করে দিতে হবে। মঙ্গলবার সিবিআইয়ের উদ্দেশে এমনটাই জানিয়েছে কলকাতা হাই কোর্ট। বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চের মন্তব্য, আরজি কর হাসপাতালের ওই ঘটনাস্থল সিল করতে হবে। দু’বছর আগে, ২০২৪ সালের অগস্টে আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুন করা হয় এক মহিলা চিকিৎসককে। ওই ঘটনায় আসামি সঞ্জয় রায়কে ইতিমধ্যে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত। তবে আরজি করের ওই ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন তুলে ফের আদালতের দ্বারস্থ হয়েছে নির্যাতিতার পরিবার। তখন সিবিআইয়ের তরফে জানানো হয়, সেমিনার হল…

আরও পড়ুন
কলকাতা 

সল্টলেকের গেস্ট হাউজে তরুণীর রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

সল্টলেকের গেস্ট হাউজে তরুণীর রহস্যমৃত্যু (Salt Lake Woman Death)। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, আমগাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে তাঁর। যদিও মৃতার পরিবারের দাবি, ধর্ষণ করে খুন করা হয়েছে তাঁদের মেয়েকে। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ২ অভিযুক্তকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, সোমবার রাতে মৃত তরুণী তাঁর এক বান্ধবী এবং দুই যুবকের সঙ্গে অ্যাপ ক্যাবে সল্টলেকের ওই গেস্ট হাউসে যান। সেখানেই রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর। ওই গেস্ট হাউজ চত্বরে একটি আমগাছ রয়েছে। মৃতার সঙ্গীদের দাবি, সোমবার গভীর রাতে ওই তরুণী আম পাড়তে গাছে উঠেছিলেন। সেই…

আরও পড়ুন
কলকাতা 

এবার অভিষেকের বাড়িতে বুলডোজার? অবৈধ নির্মাণ?

কলকাতা পুরসভার আতশকাচের নীচে এ বার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যয়। তাঁর দু’টি ঠিকানায় অবৈধ নির্মাণ হয়েছে, এমন অভিযোগের প্রেক্ষিতে এ বার জোড়া নোটিস পাঠাল পুরসভা। প্রথম নোটিসটি পাঠানো হয়েছে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের নামে। আর দ্বিতীয় নোটিসটি লিপ্‌স অ্যান্ড বাউন্ডসের নামে গিয়েছে। যার পরিচিতি অভিষেকের সংস্থা হিসাবেই। দু’টি নোটিস পাঠিয়েছে পুরসভার বিল্ডিং বিভাগ। কলকাতা পুর আইন, ১৯৮০ -এর ৪০০(১) ধারায় ওই নোটিস পাঠানো হয়েছে। ওই ধারায় বলা আছে, কোনও বাড়ি বা নির্মাণের প্ল্যান-বহির্ভূত অবৈধ অংশ ভাঙার বা কাজ বন্ধ করার নির্দেশ দিতে পারেন পুর কমিশনার। তবে ভাঙার আগে…

আরও পড়ুন