মুক্তধারার আলোচনাসত্রে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভাষা
বিশেষ প্রতিনিধি: জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ভাষাচর্চা সম্পর্কে দর্শকদের সম্প্রতি একটি আলোচনাসত্র উপহার দিল কৃষ্ণনগরের সাংস্কৃতিক সংস্থা মুক্তধারা। ১৮ই সেপ্টেম্বর ২০২২ (রবিবার) কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্র মঞ্চে বসেছিল মুক্তধারার ৪২তম আলোচনাসত্র। মুক্তধারার পক্ষ থেকে এদিনের আলোচনাসত্রের আহ্বায়ক ছিলেন সম্পদনারায়ণ ধর, তপনকুমার ভট্টাচার্য এবং দীপাঞ্জন দে। বক্তা ড. দেবাশিস ভৌমিকের প্রাঞ্জল বক্তৃতা এবং বহু মানুষের উপস্থিতিতে মুক্তধারার সান্ধ্যকালীন আলোচনা এদিন এক মনোজ্ঞ রূপ নেয়। কৃষ্ণনগর তো বটেই, শহরতলীর বহু মানুষ এমনকি পড়শি জেলার মানুষজনও এদিন মুক্তধারার আলোচনা শুনতে এসেছিলেন। দর্শকাসনে উপবিষ্ট ছিলেন বহু বিশিষ্টজনও। অন্যান্য বারের মতো এবারও মুক্তধারার ৪২তম আলোচনাসত্রের শুরুতে একটি উদ্বোধনী…
আরও পড়ুন