দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

নামাজ পড়ার পর রাখি সাওয়ান্তের জীবনে পরিবর্তন ঘটেছে! কীসের পরিবর্তন? জানতে হলে ক্লিক করুন

বাংলার জনরব ডেস্ক : কদিন আগে রাখি সাওয়ান্ত এর অভিযোগের ভিত্তিতে তার স্বামী আদিল দুরানি গ্রেফতার হয়ে জেলে রয়েছেন এখনই জেল থেকে ছাড়া আর কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। কারণ রাখি তার বিরুদ্ধে অভিযোগ করেছেন গার্হস্থ হিংসার পাশাপাশি জোর করে শারীরিক সম্পর্ক করা যা ধর্ষণের নামান্তর এবং প্রতারণার অভিযোগ এনেছেন। এদিকে হঠাৎই রাখির জীবনে পরিবর্তন এসেছে। আদিল দুরানিকে প্রাক্তন করে দেওয়ার পর তিনি মনে করছেন সবাইকে ক্ষমা করে দেওয়া উচিত। কেন তাঁর এই ভাবান্তর তার ব্যাখা রাখি নিজেই দিয়েছেন তিনি নাকি নামাজ পড়তে গিয়ে হঠাৎ ই তার মনের ভাবনার পরিবর্তন…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

“সংকল্পে কলম পত্রিকা ও প্রকাশনী”র উদ্যোগে কবি সম্মেলন

১১ ই মার্চ ২০২৩ জীবনানন্দ সভাগৃহে সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল ” সংকল্পে কলম পত্রিকা ও প্রকাশনী” আয়োজিত একটি “কবি সম্মেলন ২০২৩ “।সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংকল্পে কলমের সম্পাদিকা ,কবি ও আবৃত্তিকার কুমকুম চৌধুরী , অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি ঋষি ও বিশেষ অতিথির আসন অলংকৃত করেন বিশিষ্ট কবি জয়দীপ চট্টোপাধ্যায়, উজান উপাধ্যায় ও নীলাচল চট্টরাজ। অনুষ্ঠান শুরু হয় এই চার কবির বক্তব্য দিয়ে। অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিল স্বনামধন্য কবি জয়দীপ চট্টোপাধ্যায় কে শক্তি চট্টোপাধ্যায় স্মৃতি সম্মাননা প্রদান। কবি জয়দীপ চট্টোপাধ্যায়ের এত বছরের সাহিত্যসাধনা এবং দুই বাংলায় সাহিত্যের মাধ্যমে সেতুসাধন, সাহিত্য জগতের…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

‘আলাপ’ এর অনুষ্ঠানে প্রকাশিত হলো খায়রুল বাসারের ‘আজ সন্ধ্যায়’

সংবাদদাতা বাংলার জনরব, কুনিয়া, মুর্শিদাবাদ: করোনার প্রকোপে গত তিন বছর প্রকাশ বন্ধ থাকার পর গত ৫ মার্চ ২০২৩ রবিবার কান্দীর খড়গ্রাম বাসস্ট্যান্ড লাগোয়া হলে এক গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে সংবাদ সাহিত্যের ব্যাতিক্রমী পত্রিকা ‘আলাপ’এর ১৩ বর্ষ ১ম সংখ্যার মোড়ক উন্মোচিত হয়। কলকাতার বিশিষ্ট সাহিত্যিক সেখ আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে পত্রিকার ওই সংখ্যাটি সমবেত ভাবে প্রকাশ করেন শতবর্ষের সাপ্তাহিক ‘কান্দী বান্ধব’ এর সম্পাদক নবকুমার মুখোপাধ্যায়, কবি মুস্তাফিজ জামান, ‘আলাপ’ সম্পাদক খায়রুল বাসার, কবি ‌আজাদ সাগর, সাহারুদ্দিন সেখ, মফিজুর রহমান ও হাফিজুর রহমান। এদিন অনুষ্ঠানে তিনজনকে “আলাপ সম্মান ২০২৩” প্রদান করা হয়। সম্মানিত…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা : শবেবরাত / শংকর কুমার ঘোষ

— শবেবরাত — শংকর কুমার ঘোষ —————————————————— আজ মানুষে মানুষে নেই ভেদাভেদ দূয়ার জানালা খোলো, একটা সুরেই গেয়ে ওঠ গান জাতের তকমা ভোলো। হিন্দু-মুসলিম পাশাপাশি এসে একসাথে ধর হাত, পূর্ণিমা চাঁদ স্বাক্ষী রেখে বল— আজ শবেবরাত । দুই ধর্মই এক করে চল গাই মিলনের গান , ভিন্ন নয়কো তোমার আমার আল্লা ও ভগবান । তাঁরা যদি হয় শাশ্বত একম্ তবে আমরা কেন হব দ্বিতীয়ম্ ? তাই বিধির বিধান মেনে চলি চল তুমি ও আমি আজ, একসাথে পূজা অর্চনা করি একসাথে চল পড়ি নামাজ। ————————————————— মঙ্গলবার । ০৭—০৩—২০২৩ —————————————————

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবিতা: দোল/ শংকর কুমার ঘোষ

দোল শংকর কুমার ঘোষ ——————————————————— রঙিন হব কোন পথে তা আমার নেইকো জানা, তাই তুমিই এসে রাঙিয়ে দাও আমার হৃদয় খানা । ** ** ** তুমি এখানে আসলে তবে পলাশ ফুটবে বনে, কোকিল গাইবে গান তোমার আমন্ত্রণে। ** ** ** ওগো প্রিয় তুমি আসলে তবে শীত হবে অবসান , তারা আবার চঞ্চল হবে যারা ছিল ম্রিয়মাণ । ** ** ** তুমি আসবে বলে মনের সুখে খুশির হাওয়া বয়, শাখায় শাখায় নেচে ওঠে নবীন কিশলয়। ** ** ** ** আজকে দিনে সবাই মিলে ভোল্ রে দুঃখ ভোল্, রং-এ রং-এ রাঙিয়ে দিতে…

আরও পড়ুন
দেশ বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

Amitabh Bachchan: শুটিং করতে গিয়ে হায়দরাবাদে গুরুতর আহত অমিতাভ বচ্চন,বুকের পাঁজরে আঘাত লেগেছে

বাংলার জনরব ডেস্ক : গুরুতর আহত হয়েছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। জানা গেছে,হায়দরাবাদে ‘প্রোজেক্ট কে’ ছবির শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন তিনি। অভিনেতা তাঁর ব্লগে এ খবর জানিয়েছেন। বুকের পাঁজরের তরুণাস্থি ছিঁড়ে গিয়েছে। তড়িঘড়ি করে অভিনেতাকে হায়দরাবাদের এআইজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা তাঁর প্রয়োজনীয় পরীক্ষা করেন। বুকে বাঁধা রয়েছে ব্যান্ডেজ। ফলে ছবির শুটিং বন্ধ করে আপাতত মুম্বইতে ফিরে এসেছেন অমিতাভ। অভিনেতা তাঁর ব্লগে লিখেছেন, ‘‘বুকে ব্যান্ডেজ করা হয়েছে। ডাক্তার বলেছেন বিশ্রাম করতে। হাঁটতে গেলে বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে।’’

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

অশোক ভাদুড়ীর প্রয়াণে নাট্যজগতে বিষণ্ণতা

দীপাঞ্জন দে: বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অশোককুমার ভাদুড়ীর প্রয়াণে বাংলার নাট্যজগতে বিষণ্ণতা নেমে এলো। ২৫ ফেব্রুয়ারি ২০২৩ (শনিবার) ভোরবেলায় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে অশোককুমার ভাদুড়ী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নাট্যপ্রাণ এই মানুষটি একাধিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে আজীবন যুক্ত ছিলেন। তিনি ছিলেন কৃষ্ণনগরের একাধিক সংগঠনের অভিভাবকস্বরূপ। তাঁর প্রয়াণে সমগ্র সাংস্কৃতিক জগতে বিষণ্ণতা ছেয়ে গেছে। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ প্রাক্তনী সংসদ, শক্তিনগর উচ্চ বিদ্যালয় প্রাক্তনী সংগঠন, নাট্যসংস্থা কৃষ্ণনগর সেতু, স্টুডেন্ট হেলথ হোম (কৃষ্ণনগর আঞ্চলিক শাখা), নর্মান বেথুন ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন প্রভৃতির মতো একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে তিনি ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। কৃষ্ণনগরের…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

মাতৃভাষা দিবস উপলক্ষে মনোজ্ঞ আলোচনা বাংলার জনরবের ভার্চুয়াল অনুষ্ঠানে

সংবাদদাতা বাংলার জনরব: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিকে দিকে আলাপ আলোচনা মগ্ন ভাষা প্রিয় বাঙালি সচেতন মহল। পিছিয়ে নেই বিভিন্ন পত্র পত্রিকা, সমাজ কল্যাণমূলক সংস্থাগুলিও । এই উদ্দেশ্যকে সামনে রেখেই জনপ্রিয় নিউজ পোর্টাল বাংলার জনরবের সাহিত্য বিভাগ গত ১৯ ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যায় এক ভার্চুয়াল আলোচনার আয়োজন করেছিল। কথায়, কবিতায় মনোজ্ঞ আলোচনায় আমন্ত্রিত আলোচক হিসেবে অংশ নিয়েছিলেন গ্রেটার নয়ডা দিল্লি থেকে সাহিত্য পত্রিকা ‘অভিব্যক্তি’র সম্পাদিকা ডালিয়া মুখার্জি, মুর্শিদাবাদ থেকে বিশিষ্ট সাহিত্যিক সামসুল হুদা আনার, কলকাতা থেকে ক্যালকাটা গার্লস কলেজের অধ্যাপিকা যূথিকা পান্ডে এবং সাহিত্যিক সামসুজ জামান। আলোচনার শুরুতে বাংলার জনরবের সাহিত্য…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

কবি-সাংবাদিক সাদউদ্দিনকে ভাষা-শহীদ বরকত স্মৃতি পুরস্কার ও সাহিত্যিক হুমায়ুন রানাকে নুর মহম্মদ স্মৃতি পুরস্কার দেবে নাট্যসৃজন

কলকাতা প্রতিনিধি: সৃজনশীল লেখালেখিতে বিশেষ অবদানের জন্য বিশিষ্ট কবি-সাংবাদিক মোহাম্মদ সাদউদ্দিনকে ভাষা-শহীদ আবুল বরকত স্মৃতি পুরস্কার ও সাহিত্য-সৃজনশীলতায় অবদানের জন্য সাহিত্যিক সৈয়দ হুমায়ুন রানাকে নুরমহম্মদ স্মৃতি পুরস্কার দেবে নাট্য সৃজন(ধুলিয়ান)। ২১ ফেব্রুয়ারী মুর্শিদাবাদের ধুলিয়ান হায়াতনগর হাইস্কুল প্রাঙ্গণে এই পুরস্কার প্রদান করা হবে বলে নাট্যসৃজনের প্রধান কর্ণধার মহম্মদ দাউদ হোসেন জানান।তিনি বলেন ঐদিন ভাষা-শহীদ আবুল বরকত পুরস্কার দেওয়া হবে ২১জনকে।অন্যদিকে নুরমহম্মদ পুরস্কার দেওয়া হবে ৫৩ জনকে।মোট ৮৪জনকে এই পুরস্কার দেওয়া হবে।ঐদিন জেলা ব্যাপী নাট্যসৃজন ভাষা আন্দোলন ভিত্তিক ও গঠনমূলক নাটক পরিবেশন করবে। ঐদিন সকালে একুশের প্রভাতফেরী হবে ।গোটা ধুলিয়ান জুড়ে এই…

আরও পড়ুন
কলকাতা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

অনুসন্ধান কলকাতার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নায়ীমুল হক : অন্যান্য বছরের মত এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে চলেছে অনুসন্ধান কলকাতা। রবিবার ছিল অনলাইনে তার বিশেষ প্রস্তুতি বৈঠক। অনুসন্ধান কর্তৃপক্ষ জানালেন এবারে তাদের থিম ‘চাই মাতৃভাষার সম্প্রসারণ ও সংরক্ষণ’। আলোচনা সভার সঙ্গে এবারের আয়োজনে থাকছে বিভিন্ন পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য নানা ধরনের প্রতিযোগিতা। কবিতা লেখা প্রতিযোগিতা পোস্টার প্রতিযোগিতা এবং আঁকা প্রতিযোগিতা। এই সমস্ত প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন সংশ্লিষ্ট বিষয়ের গুণীজনেরা। ইতিমধ্যে শেষ হয়েছে পোস্টার এবং আঁকা প্রতিযোগিতা। আগামী ১৮ তারিখে অনুষ্ঠিত হবে কবিতা লেখা প্রতিযোগিতা। নবম থেকে কলেজ পড়ুয়ারা অংশ নেবে এই কবিতা লেখা প্রতিযোগিতায়। মাতৃভাষা দিবস…

আরও পড়ুন