কলকাতা 

দীর্ঘমেয়াদি বর্জ্য ব্যাবস্থাপনা নিয়ে গবেষণায় কলকাতায় পুরষ্কৃত তিন বিজ্ঞানী

বিশেষ প্রতিনিধি : সাসটেইনেবল ওয়েস্ট ম্যানেজমেন্ট তথা টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে অসামান্য গবেষণা ও অবদানের স্বীকৃতিস্বরূপ শুক্রবার কলকাতার ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট-এ প্রদান করা হল আই এ এম এক্সেলেন্স এওয়ার্ড ইন রিসার্চ। আই ই এম এর সল্টলেক ক্যাম্পাসে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে শুক্রবার এই পুরষ্কার তুলে দেওয়া হয় বর্জ্য ব্যাবস্থাপনা নিয়ে যারা নিরলস গবেষণা করছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বহু খ্যাতনামা গবেষক, অধ্যাপক ও প্রযুক্তিবিদ। পুরস্কৃত করা হয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় কর্তৃক স্বীকৃত বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় অন্তর্ভুক্ত তিন প্রখ্যাত গবেষক অধ্যাপক সাধন কুমার ঘোষ, অধ্যাপক ব্রজেশ কুমার…

আরও পড়ুন
জেলা 

বিহার থেকে কলকাতাগামী বাস থেকে উদ্ধার ৭২ লক্ষ টাকা গ্রেফতার চার

বাংলার জনরব ডেস্ক : বিহারের ভাগলপুর থেকে কলকাতা গামী একটি যাত্রীবাহী বাস থেকে ৭২ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে এই টাকার কোন সূত্র না পাওয়ায় এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার জন্য মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পূর্ব বর্ধমানের মেমারির কাছে পালসিট টোল প্লাজায় গাড়ি আটকে তল্লাশি চালায় পুলিশ রাজ সাড়ে বারোটা নাগাদ। তারপরই ভাগলপুর থেকে আসা কলকাতা গামী ওই বেসরকারি বাস থেকে ৭২ লক্ষ টাকা উদ্ধার করা হয়। বিহার বিধানসভা নির্বাচনের আগে এই টাকা উদ্ধার নিঃসন্দেহে রাজনীতিতে চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের…

আরও পড়ুন
জেলা 

বীরভূমে পাথর খাদানে দুর্ঘটনা মৃত ৫!

পাথর খাদানে ধস নেমে দুর্ঘটনা বীরভূমে। পাথর চাপা পড়ে মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জন খাদান শ্রমিকের। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন শ্রমিক। তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে নলহাটি থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, দুপুরে খাদান থেকে পাথর তোলার কাজ করছিলেন শ্রমিকেরা। আচমকা খাদানের একাংশে ধস নামে। হুড়মুড়িয়ে ধস নামায় সরার সুযোগই পাননি শ্রমিকেরা। ওই সময়ে নয় জন শ্রমিক খাদানে কাজ করছিলেন। তাঁরা সকলেই চাপা পড়েন। ওই খবর পেয়ে এলাকার অন্যান্য পাথর খাদানের শ্রমিকেরা প্রায় সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে…

আরও পড়ুন
কলকাতা 

ডিজিটাল সাকসেস সামিট,পূর্ব ভারতের ডিজিটাল ভবিষ্যতের রূপরেখা

বিশেষ প্রতিনিধি : কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল স্ট্র্যাটেজি এখন আর কেবলমাত্র নতুন প্রযুক্তির সহায়ক নয়, বরং অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ইঞ্জিন। শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত পূর্ব ভারতের সবচেয়ে বড় এআই ও ডিজিটাল গ্রোথ সম্মেলন “ডিজিটাল সাকসেস সামিট ২০২৫”-এ উঠে এল এই বার্তা। চতুর্থ বর্ষের এই সম্মেলনে হাজির ছিলেন ৫০০ এর বেশি পেশাদার, যার মধ্যে ৪০০-র বেশি সিইও, ভাইস প্রেসিডেন্ট, উদ্যোক্তা ও বিনিয়োগকারী। এআই-নির্ভর ব্যবসায়িক রূপান্তর, সাইবার সিকিউরিটি ও ডেটা-ভিত্তিক কৌশল নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা হয় এদিন। আয়োজক সংস্থা ইন্ডাস নেট টেকনোলজিস-এর প্রতিষ্ঠাতা ও সিইও অভিষেক রুঙ্গটা বলেন, “এআই ও ডিজিটাল স্ট্র্যাটেজি আগামী দিনে ব্যবসা-বাণিজ্য…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ইউরোপীয় ইউনিয়নের পর ভারতের উপর ১০০% শুল্ক চাপাতে জি সেভেন দেশগুলিকে পরামর্শ ট্রাম্পের

বাংলার জনরব ডেস্ক : ডোনাল্ড ট্রাম্প ভারতকে মহান দেশ এবং নরেন্দ্র মোদিকে তার বন্ধু বলে সম্মোধন করার পরেই এদেশের গণমাধ্যমগুলি এবং একই সঙ্গে স্বয়ং নরেন্দ্র মোদী যেভাবে মার্কিন প্রেসিডেন্টের প্রশংসা শুরু করেছিলেন তাতে মনে হচ্ছিল সব যেন মিটে যাবে। সমস্যার সমাধান হয়ে যাবে। ৫০ শতাংশ শুল্ক কমিয়ে দেবেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু প্রকৃতপক্ষে মার্কিন প্রেসিডেন্টের মুখ আর মুখোশ দুটি যে আকাশ পাতাল তফাৎ তা নিয়ে এখনো পর্যন্ত আমাদের গদি মিডিয়া কোন অনুষ্ঠান করেনি। এদিকে জানা গেছে,ইউরোপীয় ইউনিয়নের পর এবার জি৭কেও ডোনাল্ড ট্রাম্প পরামর্শ দিয়েছেন, ভারতের উপর যেন ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক…

আরও পড়ুন
কলকাতা দেশ 

পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্ত ছ’মাসের মধ্যে সিবিআইকে শেষ করতে বলল সুপ্রিম কোর্ট

পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ’মাসের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা করতে হবে সিবিআইকে, এমনটাই জানাল সুপ্রিম কোর্ট। এই সংক্রান্ত মামলায় জামিনের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অন্যতম অভিযুক্ত অয়ন শীল। তা গ্রাহ্য হয়নি। আদালত তাঁর আইনজীবীকে ছ’মাস পরে আবার আবেদনের পরামর্শ দিয়েছে। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে অয়নকে প্রথম গ্রেফতার করেছিল সিবিআই। পরে তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার করা হয় বেশ কিছু উত্তরপত্র বা ওএমআর শিট। সেখান থেকেই পুরসভার নিয়োগেও দুর্নীতির হদিস পান তদন্তকারীরা। অয়নের সংস্থা পুর নিয়োগের ক্ষেত্রে ওএমআরের দায়িত্বে ছিল। এর আগে অয়নের…

আরও পড়ুন
জেলা 

টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশের দমননীতি— রাজ্যের গণতন্ত্রবিরোধী চরিত্র আবারও উন্মোচন করলো: হাসিবুল ইসলাম

বিশেষ প্রতিনিধি : ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে আজ বিধাননগরের রাজপথে যে ভয়ঙ্কর দমননীতি চালানো হল, তা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। শান্তিপূর্ণ মিছিল শুরুর আগেই রাজ্য সরকার পুলিশ নামিয়ে চাকরিপ্রার্থীদের উপর চড়াও হয়, নির্বিচারে লাঠিচার্জ ও ধরপাকড় চালানো হয়। একের পর এক প্রার্থীকে চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তোলা হয়েছে। এই ঘটনার মাধ্যমে রাজ্য সরকার প্রমাণ করেছে, তারা শিক্ষিত বেকার যুবকদের কণ্ঠরোধ করতে বদ্ধপরিকর। প্রাথমিক স্তরে ৫০ হাজার শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছে। চাকরিপ্রার্থীরা রাজ্যের ভবিষ্যতের আশা নিয়ে ধৈর্য ধরে বসে আছেন, অথচ পর্ষদ…

আরও পড়ুন
কলকাতা 

গাজা থেকে কাতার: ইসরায়েলি সন্ত্রাস বন্ধের দাবি এসডিপিআই-এর

বিশেষ প্রতিনিধি : এসডিপিআই-এর জাতীয় সহ-সভাপতি মোহাম্মদ শাফি কাতারের সার্বভৌমত্বের ওপর ইসরায়েলের কাপুরুষোচিত হামলাকে স্পষ্ট ভাষায় নিন্দা জানিয়েছেন। আন্তর্জাতিক আইন ও নিয়মের প্রকাশ্য লঙ্ঘন এই আক্রমণ দোহায় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে পরিচালিত হয়, যা কেবল নিরীহ মানুষের জীবনকে বিপন্ন করেনি, বরং আঞ্চলিক শান্তি প্রচেষ্টায় মধ্যস্থতাকারী হিসেবে কাতারের গুরুত্বপূর্ণ ভূমিকাকেও দুর্বল করেছে। এমন আগ্রাসী কর্মকাণ্ড ইসরায়েলের কূটনৈতিক ব্যবস্থার প্রতি চরম অবহেলাকে প্রকাশ করে এবং এর বিরুদ্ধে সর্বজনীন ক্ষোভ প্রকাশ করা আবশ্যক। ইসরায়েল সমগ্র এশিয়া মহাদেশ ও তার বাইরেও এক ভয়ঙ্কর হুমকি হিসেবে দাঁড়িয়েছে। সরাসরি হামলা চালানোর সঙ্গে সঙ্গে ইসরাইল অনেক ক্ষেত্রে প্রক্সি…

আরও পড়ুন
কলকাতা 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যুর রহস্য উদঘাটনে তৎপর কলকাতা পুলিশ!

বাংলার জনরব ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে রহস্য ঘনীভূত হচ্ছে। কিভাবে ওই ছাত্রের মৃত্যু হল তা খতিয়ে দেখতে যাদবপুর থানা বিশেষ উদ্যোগ নিয়েছে। যেহেতু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাই রাজ্যজুড়ে আন্দোলন সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে এটা মাথায় রেখে পুলিশ এবং প্রশাসন নিরপেক্ষভাবে তদন্ত করার চেষ্টা করছে বলে জানা গেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে সিসি টিভি ক্যামেরা নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে কলকাতা পুলিশের তিনটি সিসিটিভি রয়েছে সেগুলোকে খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। আপাতত চার নম্বর গেটের সামনের তিনটি সিসি ক্যামেরায় নজর রয়েছে। রাতে কী ঘটেছিল,…

আরও পড়ুন
কলকাতা 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সংলগ্ন পুকুর থেকে অচৈতন‍্য অবস্থায় উদ্ধার ছাত্রী, রহস্য মৃত্যু ঘিরে উত্তাল বাংলা?

বাংলার জনরব ডেস্ক : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের অফিস সংলগ্ন পুকুর থেকে উদ্ধার এক ছাত্রীর দেহ। এই ঘটনাকে কেন্দ্র করে আবার উত্তাল হতে চলেছে রাজ্য। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে চার নম্বর গেটের কাছে গৌর দাস বাউল ও তাঁর দলকে নিয়ে ‘ড্রামা ক্লাব’ একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। উপস্থিত ছিলেন পড়ুয়া ও প্রাক্তনীরা। অনুষ্ঠান চলাকালীন রাত ১০ টা ২০ নাগাদ কারও নজরে পড়ে কলা বিভাগের ছাত্র ইউনিয়ন রুম সংলগ্ন পুকুরে কেউ ভাসছেন। অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করা হলে জানা যায়, বিশ্ববিদ্যালয়েরই ইংরেজি বিষয়ের স্নাতক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী তিনি। ওই ছাত্রীর নাম অনামিকা মণ্ডল।…

আরও পড়ুন