কলকাতা 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় তৎপর জাতীয় মহিলা কমিশন, পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্যমৃত্যুর ঘটনায় তৎপর জাতীয় মহিলা কমিশন। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। চেয়ারপার্সন বিজয়া রোহতকর সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং কলকাতার পুলিশ কমিশনারকে এই মর্মে একটি চিঠি পাঠিয়েছেন। জাতীয় মহিলা কমিশনের তরফে জানানো হয়েছে, আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। ছাত্রীমৃত্যুর ফরেন্সিক পরীক্ষা ও ময়নাতদন্ত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। মৃতার পরিবারের কাছে নিয়মিত আপডেট পৌঁছে দিতে হবে। বৃহস্পতিবার গভীর রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের কাছের ঝিলপাড় থেকে অচৈতন্য অবস্থায় অনামিকা মণ্ডল নামে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

প্রধানমন্ত্রী পদে শপথ নিয়ে নেপালে সাধারণ নির্বাচন ঘোষণা করলেন সুশীলা কারকি

বাংলার জনরব ডেস্ক : নেপালের অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরে ৫ই মার্চ ভোট ঘোষণা করে দিলেন সুশীলা কারকি। অর্থাৎ ২০২৬ এর ৫ই মার্চ নেপালে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই সংসদ ভেঙে দেন। তারপর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি। এদিকে শপথ নেওয়ার পরই সুশীলাকে নিয়ে চর্চা শুরু হয়েছে। উঠে আসছে তাঁর স্বামীর অতীত ‘দুষ্কর্ম’। বেশ কয়েক বছর আগে নেপালে এক বিমান অপহরণের ঘটনায় যুক্ত ছিলেন সুশীলার স্বামী দুর্গাপ্রসাদ সুবেদী। সেই অপরাধে জেলও খাটতে হয় তাঁকে। শুক্রবার সুশীলাকে শুভেচ্ছা জানিয়েছেন…

আরও পড়ুন
দেশ 

মোদি সরকারের আমলে তফসিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের উন্নয়নের জন্য তেমন কাজ হয়নি সংসদীয় কমিটিতে দাবি বিজেপির সাংসদদের, অস্বস্তিতে সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা

দেশের তফসিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের জন্য কোনও কাজ করেনি কেন্দ্রীয় সরকার। এই মর্মে সংসদীয় কমিটির বৈঠকে সরব হয়েছেন বিজেপি সাংসদরাই। সূত্রের খবর, সদ্য সংসদের সামাজিক ন্যায় ও সশক্তিকরণ মন্ত্রকের স্থায়ী কমিটির বৈঠকে একাধিক বিজেপি সাংসদ মন্তব্য করেছেন, সরকার দেশের তফসিলি জাতি ও উপজাতিদের জন্য কোনও উন্নয়নমূলক কাজ করেনি। করলে তা চোখে দেখা যেত। অথচ সেরকম কিছুই চোখে পড়ছে না। শাসক দলের সাংসদদের মুখে একথা শুনে বৈঠকে উপস্থিত বিরোধী সাংসদরাও তাতে গলা মেলান। সূত্র মারফত জানা গিয়েছে, বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রকের আধিকারিকরা উপস্থিত ছিলেন। তাঁরা তফসিলি জাতি ও উপজাতিদের জন্য কেন্দ্র বহু…

আরও পড়ুন
দেশ 

জামিন মামলার নিষ্পত্তি দু মাসের মধ্যে করতে হবে হাইকোর্টগুলিকে ঐতিহাসিক নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলার জনরব ডেস্ক : জামিন পাওয়ার অধিকার সাংবিধানিক অধিকার আর এই অধিকারকে নানা নিয়মের প্রেক্ষাপটে দাঁড় করিয়ে ঝুলিয়ে রাখা যাবে না। জামিনের আবেদন সংক্রান্ত কোনো মামলা হাইকোর্টের কাছে এলে দু মাসের মধ্যে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে বলে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। সম্প্রতি দিল্লির উমর খালিদ, সারজিল ইমামরা পাঁচ বছর ধরে তিহার জেলে বন্দি রয়েছে তাদের জামিন মামলার এখনো নিষ্পত্তি হয়নি। গত সপ্তাহে দিল্লি হাইকোর্ট তাদের জামিন নাকচ করে দিয়েছে। তারপর এই দুজনের আইনজীবী সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন কিন্তু সেই আবেদনও ১৯ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি পিছিয়ে দিয়েছে। এই হচ্ছে দেশের…

আরও পড়ুন
জেলা 

আরজিকরের মেধাবী ছাত্রীর মৃত্যু মালদহে! অস্বাভাবিক মৃত্যুর পেছনে প্রেমিক দাবি মায়ের, তদন্তে পুলিশ

বাংলার জনরব ডেস্ক : কলকাতার আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়া আদিবাসী ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে। এই ছাত্রের বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তিনি মারা গেছেন মালদহে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, প্রেমিকের সঙ্গে অশান্তির জেরে আত্মহত্যা করে থাকতে পারেন ওই তরুণী। যদিও পরিবারের দাবি, মেয়েকে খুন করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম অনিন্দিতা সরেন (২৪)। বাড়ি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। শুক্রবার দুপুরে তাঁর মৃত্যু হয়েছে। নিহতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল অনিন্দিতার। পুরুলিয়ার বাসিন্দা ওই যুবক মালদহ মেডিক্যাল…

আরও পড়ুন
দেশ 

সহিংসতা কবলিত মণিপুরে ২৮ মাস পর শান্তির বাণী শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দীর্ঘ বিতর্কের পর অবশেষে মণিপুর গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার চূড়াচাঁদপুরের জনসভায় উপস্থিত হয়ে হিংসা ভুলে শান্তির আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। তাঁর বার্তা, ‘উন্নয়নের জন্য শান্তি জরুরি।’ উত্তর-পূর্বের রাজ্যে উন্নয়নের মেশিন চালিয়ে যেতে সংঘাত থামানোর আর্জি জানান তিনি। পাশাপাশি তিনি বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করানোর জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। ২০২৩ সাল থেকে কুকি ও মেতেই জনগোষ্ঠীর হিংসায় মেতে রয়েছে মণিপুর। তবে গত ২ বছরে একবারও মণিপুর যাননি প্রধানমন্ত্রী মোদি। যার জেরে বিরোধীদের কোপের মুখে পড়তে হয়েছে তাঁকে। সেই দাগ মুছতে শনিবার মণিপুরের জন্য উপহারের ডালি সাজিয়ে মণিপুরে…

আরও পড়ুন
কলকাতা 

আর জি কর কাণ্ডের তদন্তকারী সিবিআই আধিকারিক সীমা পাহুজাকে ‘‘এই হচ্ছে শয়তান, মেন কালপ্রিট’’ বলে দাবি নির্যাতিতার মায়ের

সিবিআইয়ের তদন্তকারী আধিকারিক সীমা পাহুজাকে ‘শয়তান’, ‘কালপ্রিট’ বলে আক্রমণ করলেন ‘অভয়া’র মা। গত কাল শুক্রবার শিয়ালদহ আদালতের বাইরে সীমা ও তদন্তকারী সংস্থার আইনজীবীদের উদ্দেশে অভব্য আচরণের অভিযোগ উঠেছে আর জি কর কাণ্ডে নির্যাতিতার মায়ের বিরুদ্ধে। আরজি করে কর্তব্যরত মহিলা চিকিৎসকের ধর্ষণ, খুন মামলায় ষষ্ঠ স্ট‌্যাটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। আদালত চত্বরে উপস্থিত ছিলেন নির্যাতিতার মা ও বাবা। শুনানির শেষে সিবিআইয়ের আইনজীবীদের সঙ্গে আদালতের বাইরে একটি দোকানের সামনে কথা বলছিলেন সীমা ও অন‌্য আধিকারিকরা। তখনই আদালত চত্বর থেকে বেরিয়ে তাঁদের দেখে হঠাৎ নির্যাতিতার মা ‘মারমুখী’ হয়ে ওঠেন বলে অভিযোগ। প্রত‌্যক্ষদর্শীদের সামনেই সীমার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভূমিকম্পে কেঁপে উঠলো রাশিয়া! রিখটার স্কেলে ৭.১, সুনামি সতর্কতা জারি

ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। রিখটার স্কেলে ৭.১ মাত্রার বিরাট এই ভূমিকম্পের উৎপত্তিস্থল রাশিয়ার পূর্ব ক্ষেত্র পেত্রোপাভলোভস্ক-কামচটকা পেনিনসুলা। ঘটনার পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা। এদিকে মার্কিন ‘জিওলজিক্যাল সার্ভে’ জানিয়েছে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি। এদিকে কামচটকার দক্ষিণপশ্চিমে অবস্থিত জাপানে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। গোটা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। উল্লেখ্য, গত জুলাই মাসে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল কামচটকার এই অঞ্চলে। ৮.৮ মাত্রার বিরাট এই ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে আমেরিকা, জাপান-সহ একাধিক দেশে কম্পন অনুভূত…

আরও পড়ুন
দেশ 

উমর খালিদ ও শারজিল ইমামদের জামিন মামলার শুনানি সুপ্রিম কোর্টেও পিছিয়ে গেল!

দিল্লিতে ২০২০ সালের হিংসার ঘটনায় অভিযুক্ত জেএনইউ-র প্রাক্তন ছাত্রনেতা উমর খালিদ ও শারজিল ইমামদের জামিন মামলার শুনানি পিছোল। শুক্রবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির কথা ছিল। তবে বিচারপতি অরবিন্দ কুমার এবং বিচারপতি এনভি আঞ্জারিয়ার বেঞ্চ আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত এই জামিন মামলা শুনানি পিছিয়ে দেয়। উমর, শারজিল ছাড়াও দিল্লির হিংসা মামলায় অভিযুক্ত মিরান হায়দার, গুলফিশা ফাতিমাও জামিনের আবেদন করেছিলেন। একসঙ্গে সব আবেদন শুনবে বলে জানিয়েছিল শীর্ষ আদালত। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) বিরোধী বিক্ষোভ চলাকালীন হিংসার ঘটনায় উমর, শারজিলদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে (ইউএপিএ) মামলা করেছিল দিল্লি…

আরও পড়ুন
দেশ 

গোষ্ঠী সংঘর্ষে উত্তাল মনিপুর! শনিবার যাচ্ছেন প্রধানমন্ত্রী?

মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রীর সফরসূচি ঘোষণা করলেন মণিপুরের মুখ্যসচিব পুনিত গোয়েল। মণিপুর সফরে ইম্ফল এবং চুরাচান্দপুর— দুই জায়গায় যাবেন প্রধানমন্ত্রী। পুনিত জানিয়েছেন, শনিবার মোদী বেলা সাড়ে ১২টা নাগাদ আইজ়ল থেকে মণিপুর যাবেন। প্রথমেই তিনি চুরাচান্দপুর পৌঁছোবেন। সংঘর্ষ-পর্বে ঘরছাড়াদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী। শুনবেন তাঁদের অভাব অভিযোগ। শুধু তা-ই নয়, চুরাচান্দপুরে একটি জনসভা করার কথাও রয়েছে তাঁর। তবে তার আগে কিছু উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর করবেন মোদী। চুরাচান্দপুর থেকে ইম্ফলে যাবেন তিনি। সেখানেও ঘরছাড়াদের সঙ্গে কথা বলবেন এবং উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মণিপুরের মুখ্যসচিব জানিয়েছেন, শনিবার…

আরও পড়ুন