জোড়া নিম্ন চাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিচ্ছিন্ন এলাকায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
বাংলার জনরব ডেস্ক : জোড়া নিম্ন চাপের জেরে চলতি সপ্তাহে বঙ্গের অনেক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব বিহারের উপর যে ঘূর্ণাবর্তটি ছিল, তা আপাতত অবস্থান বদল করে আরও উত্তরের দিকে সরে গিয়েছে। এর জেরেই উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে। এ ছাড়া, দক্ষিণ ওড়িশা উপকূলের কাছাকাছি আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে ঢুকছে। এর জেরে দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।…
আরও পড়ুন