পুজোর পর পশ্চিমবঙ্গ সহ গোটা দেশে ভোটার তালিকায় এস আই এর কাজ শুরু জানিয়ে দিল নির্বাচন কমিশন
বাংলার জনরব ডেস্ক : পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশে এ বার শুরু হবে ভোটার তালিকার নিবিড় ও বিশেষ সংশোধন (এসআইআর)-এর কাজ। আলোচনা, গুঞ্জন আগে থেকেই চলছিল। এ বার তাতে সিলমোহর দিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। আগামী মাসে, অর্থাৎ অক্টোবরে পুজোর মরসুমের পরেই দেশ জুড়ে শুরু হচ্ছে এসআইআর। আগামী ২ অক্টোবর দুর্গাপুজো শেষ হচ্ছে। এর পরে রয়েছে লক্ষ্মীপুজো, কালীপুজো। নির্বাচন কমিশন সূত্রে খবর, পুজোর মরসুম মিটে গেলেই দেশ জুড়ে এসআইআর শুরু করছে তারা। বিহারের পরে অন্য রাজ্যগুলিতেও যে এসআইআর শুরু হবে, সে বিষয়ে আগেই আভাস দিয়ে রেখেছিল কমিশন। তবে দিনক্ষণ এ যাবৎ স্পষ্ট ছিল…
আরও পড়ুন