নেপালের প্রধানমন্ত্রীর ইস্তফার দাবিতে কারফিউ উপেক্ষা করে নেপালে বিক্ষোভ,প্রেসিডেন্টের বাড়িতে আগুন ধরালো জনতা
বাংলার জনরব ডেস্ক : নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির ইস্তফার দাবিতে নতুন করে বিক্ষোভ ছড়াল মঙ্গলবার। সোমবার কেউ কেউ এই দাবি তুললেও, মঙ্গলবার তা আরও প্রকট হয়েছে। বিদ্রোহের অভিমুখই এখন হয়ে উঠেছে ওলির ইস্তফার দাবি। নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পোড়েলের বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছেন উত্তেজিত জনতা। বিক্ষুব্ধ ছাত্র-যুবাদের বিদ্রোহের মুখে সোমবার রাতেই সমাজমাধ্যমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে নেপাল সরকার। এ বার মঙ্গলবার সকাল থেকে ওলির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নতুন করে পথে নামলেন ছাত্র-যুবারা। স্লোগান উঠল, ‘কেপি চোর, দেশ ছোড়’। নেপালের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতেও স্লোগান ওঠে মঙ্গলবার সকালে। ললিতপুর…
আরও পড়ুন