জেলা 

খবরের স্পন্দন পত্রিকার উদ্যোগে স্বাস্থ্য শিবির ও আই ক্যাম্প 

সেখ সিরাজ: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৭ সেপ্টেম্বর রবিবার ‘খবরের স্পন্দন’ পত্রিকার উদ্যোগে ও হিরণ্যবাটি গ্রামীন শিল্প নিকেতন এবং আওয়ার অবলম্বনের ব্যবস্থাপনায় সোমসপুর পীরতলায় রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়ার হাই মাদ্রাসা প্রাঙ্গণে স্বাস্থ্য শিবির ও আই ক্যাম্প হয়ে গেল। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক অসীমা পাত্র,স্বাগত ভাষণ দেন ‘খবরের স্পন্দন’ পত্রিকার সম্পাদক নৌশাদ মল্লিক। স্বাস্থ্য ও চক্ষু শিবিরে প্রায় দুই শতাধিক গরিব অসহায় মানুষ চিকিৎসা করান। অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় হার্ট রোগের প্রখ্যাত চিকিৎসক ডাক্তার নারায়ণ ভট্টাচার্য, ডাক্তার এস কে মোল্লা, ডাক্তার পলাশ দাশ, ডাক্তার অর্ঘ্য বিশ্বাস, ডাক্তার সুমন…

আরও পড়ুন
কলকাতা 

নিম্নচাপ কেটে গেলেও মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

বিশেষ প্রতিনিধি : নিম্নচাপ কেটে গেলেও উত্তরবঙ্গে বৃষ্টি যেমন রবিবার সোমবার হবে একই রকম ভাবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার থেকে। রবিবার ও সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া ভালো থাকবে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে। রবিবার এবং সোমবার দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির দাপট তেমন থাকবে না। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই এই দু’দিন আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়নি। তবে মঙ্গলবার থেকে আবার বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া…

আরও পড়ুন
দেশ 

সমালোচনার মুখে শেষ পর্যন্ত বন্যা বিধ্বস্ত পাঞ্জাব পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাংলার জনরব ডেস্ক : তীব্র সমালোচনার মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কন্যা বিধ্বস্ত পাঞ্জাব পরিদর্শনে যাচ্ছেন। উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের দিন অর্থাৎ নয় সেপ্টেম্বর তিনি পাঞ্জাবের গুরুদাসপুরে কন্যা আক্রান্ত মানুষ এবং কৃষকদের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি এবং নদীর জলের ফলে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল ভেসে গেছে। একের পর এক হরপা বানে বিধ্বস্ত হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু ও কাশ্মীর। বন্যার জলে ডুবে গিয়েছে পাঞ্জাব আর দিল্লিও। পাঞ্জাবের বন্যায় ক্ষয়ক্ষতির বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। বাড়তে থাকা জলে ফসলের ক্ষতির পরিমাণ সম্পর্কে খোঁজ নেবেন তিনি। বিজেপির…

আরও পড়ুন
কলকাতা 

নির্বিঘ্নেই শেষ হলো এসএসসির নবম দশম শিক্ষক নিয়োগ পরীক্ষা!

বিশেষ প্রতিনিধি : রবিবার বেলা বারোটা থেকে দেড়টায় স্কুল সার্ভিস কমিশনের নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হয়েছে। দুপুর ১২টায় রাজ্যের ৬৩৬টি কেন্দ্রে পরীক্ষা শুরু হয়েছিল। দেড়টায় পরীক্ষা শেষ হল। অবশ্য বিশেষ ভাবে সক্ষমেরা আধ ঘণ্টা বেশি সময় পাবেন। তাঁদের পরীক্ষা শেষ হয় দুপুর ২টোয়। এখনও পর্যন্ত পরীক্ষা সংক্রান্ত কোনও গোলযোগের খবর নেই। ২০১৬ সালের এসএসসির পরীক্ষায় ওএমআর শিট (উত্তরপত্র) কারচুপির ঘটনা ঘটেছিল। তাই এ বার ওএমআর নিয়ে বাড়তি সতর্কতা জারি করেছিল কমিশন। নতুন নিয়োগ বিধি অনুযায়ী, পরীক্ষার্থীরা ওএমআরের কার্বন কপি সঙ্গে করে বাড়ি নিয়ে যেতে পারবেন। সেই…

আরও পড়ুন
কলকাতা 

কলকাতার এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ, পলাতক দুই অভিযুক্ত

বাংলার জনরব ডেস্ক : কলকাতায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠল দক্ষিণ কলকাতার হরিদেবপুর থানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। তবে এখনো পর্যন্ত দুই অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ সূত্রে খবর, শনিবার হরিদেবপুর থানায় এক তরুণী গণধর্ষণের অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। এফআইআর অনুসারে, ঘটনাটি ঘটে শুক্রবার রাতে। অভিযোগকারিনীর বয়ান অনুযায়ী, তাঁর এক বন্ধুর সঙ্গে শুক্রবার মালঞ্চ এলাকার এলাকার এক বাড়িতে গিয়েছিলেন। সেখানে আর এক বন্ধুর জন্মদিনের পার্টি ছিল বলে জানতেন তিনি। তবে ওই বাড়িতে গিয়ে দেখেন ওই দুই বন্ধু ছাড়া আর কেউ ছিলেন না। অভিযোগ,…

আরও পড়ুন
কলকাতা 

সাতঘরা হাই মাদ্রাসায় নবী দিবস পালন

বিশেষ প্রতিনিধি : গতকাল শনিবার ৬ সেপ্টেম্বর সাতঘরা হাই মাদ্রাসায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নবী দিবস পালিত হয়। মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের কেরাত গজল ও নাতে রাসুল উপস্থিত অতিথিদের মুগ্ধ করে তোলে। এদিনের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আব্দুল ওহাব। তিনি তার বক্তব্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম এর আদর্শ গুলিকে ছাত্র-ছাত্রীদের সামনে তুলে ধরেন। নবীজির জীবনের বিভিন্ন উদাহরণ সামনে এনে তিনি বর্তমান সমাজের সঙ্গে নবীজির আদর্শের বিষয়টি তুলে ধরেন। বর্তমান সময়ে যে বিশ্বজুড়ে সংকট চলছে মানবতার হত্যা চলছে তার পেছনে রয়েছে নবীজির আদর্শ থেকে বিশ্ববাসী সরে যাওয়া।…

আরও পড়ুন
কলকাতা 

রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ-এর কৃতী ছাত্র ছাত্রীরা সংবর্ধিত হওয়ায় খুশির জোয়ার

নায়ীমুল হকের প্রতিবেদন: এই প্রথম রাজ্য সরকারের তরফে কৃতী ছাত্র সংবর্ধনায় মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মাধ্যমিক সংসদ ও অন্যান্য বোর্ডের পাশাপাশি রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের কৃতী ছাত্র-ছাত্রীদের নাম জুড়লো। বৃহস্পতিবার ৪সেপ্টেম্বর ধনধান্য প্রেক্ষাগৃহে রাজ্য সরকার আয়োজন করেছিল শিক্ষক দিবসের প্রাক্কালে বিশেষ অনুষ্ঠান। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৭৩ জনকে প্রদান করা হয় শিক্ষারত্ন। এর পাশাপাশি বিভিন্ন বোর্ডের ৩৮৭ জন কৃতী ছাত্র-ছাত্রীকে সংবর্ধিত করা হয়, বিশেষ সম্মাননা প্রদান করা হয় বাছাই করা ১৯ জনকে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, মাদ্রাসা এডুকেশন বোর্ড, উচ্চ মাধ্যমিক সংসদ এর পাশাপাশি এবারই প্রথম যুক্ত হয় মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকে পশ্চিমবঙ্গ…

আরও পড়ুন
জেলা 

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা) এর জন্মদিন ও ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবসে আলিপুরে পত্রিকা প্রকাশ,গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

শেখ সিরাজ:- ৫ই সেপ্টেম্বর শুক্রবার বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা) এর পবিত্র জন্মদিন ও সর্বপল্লী ডঃ রাধকৃষ্ণন এর শুভ জন্মদিনে জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে হুগলির পোলবা – দাদপুর ব্লকের আলিপুর ঝাউবাঁধ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ‘ সিমপ্যাথী (সামাজিক প্রতিষ্ঠান) দ্বিতীয় বর্ষের পত্রিকা প্রকাশ অনুষ্ঠান ,গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ দিন আয়োজিত মান্দারার ‘ সিম প্যাথীর ‘ উদ্যোগে এক ঝাঁক কবি,সাহিত্যিক , সাংবাদিক সহ বুদ্ধিজীবী মানুষদের সমাগমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয় । সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জয়শ্রী পাল।এছাড়া সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও কবি শেখ সিরাজ,’ সিমপ্যাথির ‘ সম্পাদক…

আরও পড়ুন
জেলা 

ধনিয়াখালিতে শিক্ষক দিবস পালন

নিজস্ব প্রতিনিধিঃ বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ধনিয়াখালি এলাকার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক দিবস পালিত হল ৪ঠা সেপ্টেম্বর বৃহস্পতিবার থেকে ৬ সেপ্টেম্বর শনিবার পর্যন্ত। ৪ঠা সেপ্টেম্বর শিবাইচন্ডী আরোহন ইংলিশ একাডেমিতে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষক দিবস পালিত হয়, বক্তব্য রাখেন একাডেমীর সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়, কার্যকরী সভাপতি নৌশাদ মল্লিক ও বিভিন্ন শিক্ষক শিক্ষিকাবৃন্দ। ধনিয়াখালি পঙ্কজিনী বালিকা বিদ্যালয়ে ৪ঠা সেপ্টেম্বর ধনিয়াখালি লায়ন্স ক্লাবের সহযোগিতায় বর্ণাঢ্য অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের সভাপতি দীপক শিকলী, প্রাক্তন সভাপতি শুভাশিস মুখার্জি, সোমনাথ চক্রবর্তী, সাংবাদিক নৌশাদ মল্লিক।৬ই সেপ্টেম্বর শনিবার রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়র হাই মাদ্রাসায়…

আরও পড়ুন
কলকাতা 

আলিয়া বিশ্ববিদ্যালয়ে আমানত স্কলারশিপ বিতরণ ও ক্যারিয়ার গাইডেন্স সেশন

বিশেষ প্রতিনিধি : গত কাল শনিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের অডিটোরিয়ামে আমানত ফাউন্ডেশন ট্রাস্টের উদ্যোগে এবং ইটার্নাল-স্কাই ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো এক বিশেষ ক্যারিয়ার গাইডেন্স সেশন ও আমানত স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সূচনা হয় কৃতী ছাত্র হাফেজ আবু ওসামার আরবি কুরআন তিলাওয়াতের মাধ্যমে। বাংলা ও ইংরেজি তর্জমা যথাক্রমে জালালউদ্দিন আহমেদ ও আস্তানা পারভীন পরিবেশনা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন *আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম,* উপস্থিত ছিলেন সাবেক এমপি…

আরও পড়ুন