পুতিনের আমন্ত্রণ পত্রপাঠ নাকচ করলেন জেলেনস্কি !
বাংলার জনরব ডেস্ক : প্রবল বৈশ্বিক চাপের মুখে পড়ে শান্তি আলোচনায় জেলেনস্কিকে মস্কোয় আমন্ত্রণ জানিয়েছিল রুশ প্রেসিডেন্ট পুতিন। তবে সে আমন্ত্রণ পত্রপাঠ খারিজ করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। বরং কড়া সুরে পুতিনকে নিশানা করলেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ‘সন্ত্রাসের দেশে যাব না।’ শান্তি আলোচনা করতে হলে রুশ প্রেসিডেন্টকে কিয়েভ আসার বার্তা দিলেন জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্টের বিবৃতি সামনে আসার পর কূটনৈতিক মহলের দাবি, জেলেনস্কির এহেন বিবৃতিতে প্রত্যাশিত শান্তির পথে আপাতত কাঁটা পড়ল। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে দীর্ঘদিন ধরে তৎপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলাদা করে বৈঠকও করেছেন…
আরও পড়ুন