কলকাতা 

ঘোষিত হল উচ্চ মাধ্যমিক প্রথম পর্বের ফল! প্রথম দশে কারা?

শেয়ার করুন

ঘোষিত হল উচ্চ মাধ্যমিক প্রথম পর্বের ফল। এ বারই প্রথম দেশের মধ্যে কোনও রাজ্যে সেমেস্টার পদ্ধতিতে দ্বাদশ পরীক্ষার আয়োজন করা হয়। ওএমআর শিট-এ এই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এ রাজ্যের পড়ুয়ারা। পরীক্ষার ৩৯ দিনের মাথায় ফলাফল প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সাংবাদিক বৈঠকে শিক্ষা সংসদ জানিয়েছে, এ বছরের পাশের হার ৯৩.৭২ শতাংশ । ২০২৪-২৫ শিক্ষাবর্ষে যা ছিল ৯০.৭৯ শতাংশ। গত কয়েক বছরে এই পাশের হার সর্বাধিক। যদিও সর্বোচ্চ নম্বর নিয়ে সন্তুষ্টির জায়গা নেই বলেই মনে করছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

সম্ভাব্য মেধাতালিকার প্রথম দশে রয়েছে ৬৯ জন পরীক্ষার্থী। এদের মধ্যে মাত্র তিন জন ছাত্রী। ৯৮.৯৭ শতাংশ নম্বর নিয়ে প্রথম হয়েছে ঋতম বল্লভ এবং আদিত্যনারায়ণ জানা। দু’জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। এরা বাংলা, ইংরেজি, গণিত, অর্থনীতি, রাশিবিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছে।

Advertisement

৯৮.৪ শতাংশ নম্বর পেয়ে মেয়েদের মধ্যে প্রথম হয়েছে দীপান্বিতা পাল। দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর হাইস্কুলের এই পড়ুয়ার সার্বিক স্থান চতুর্থ। ৯৮.৩৮ শতাংশ নম্বর পেয়ে পঞ্চম স্থানে রয়েছে, আবদুল মোতালেক হাই মাদ্রাসা থেকে রেহান রিজভি।মেধাতালিকায় রয়েছে বাণিজ্য বিভাগের এক পড়ুয়া — ৯৭.৫০ শতাংশ নম্বর নিয়ে অষ্টম হয়েছে গোলাম ফৈজল। সে এপি ডিইপিইটি ক্যালকাটা মাদ্রাসায় পড়ছে। বাকিরা প্রত্যেকেই বিজ্ঞান বিভাগের পড়ুয়া।

সংসদ সভাপতি সাংবাদিক সম্মেলনে বলেন, “ওএমআর শিটে পরীক্ষা আয়োজন করার আসল কারণই ছিল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একেবারে প্রথম থেকে ছাত্রছাত্রীদের প্রস্তুত করা। দেখা যাচ্ছে, দু’একটি স্কুল এই পরীক্ষার ক্ষেত্রে দারুণ ফল করছে। তার কারণ ওই স্কুলের পড়ুয়াদের প্রস্তুতি। কিন্তু সার্বিক ভাবে সাধারণ পরীক্ষার্থীরা ভাল ফল করতে পারেনি। তাদের আরও প্রস্তুতির প্রয়োজন রয়েছে।”

সর্বোচ্চ নম্বরের দিক থেকে এ বার ফল যে খুব ভাল, তা বলা যায় না। হিসাব বলছে, ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে মাত্র ০.৪৮ শতাংশ পরীক্ষার্থী। ৬০ শতাংশের বেশি পেয়েছে ৪১.১৬ শতাংশ পরীক্ষার্থী। ৭৫ শতাংশের বেশি পেয়েছে ১০.৪ শতাংশ পরীক্ষার্থী।

এই পর্বে প্রথম দশের সম্ভাব্য মেধাতালিকায় রয়েছে ৬৯ জন। রইল পূর্ণাঙ্গ তালিকা—

১) প্রথম— ৯৮.৯৭ শতাংশ

প্রীতম বল্লভ এবং আদিত্যনারায়ণ জানা। রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

২) দ্বিতীয়— ৯৮.৯৫ শতাংশ

অতনু বন্দ্যোপাধ্যায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

সৃজন পরিছা, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

সৌমাল্য রুদ্র, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

ত্রিদেব চক্রবর্তী, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

তপোব্রত দাস, সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগাতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল, বীরভূম।

অর্কদ্যুতি ধর, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

অর্ঘিন্ন সরকার, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

ঐতিহ্য পাচাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

অদ্রিত পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

প্রত্যুষ মণ্ডল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

৩) তৃতীয়— ৯৮.৯২ শতাংশ

সোহম ভৌমিক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

৪) চতুর্থ— ৯৮.৪২ শতাংশ

দীপান্বিতা পাল, দৌলতপুর হাই স্কুল, দক্ষিণ দিনাজপুর।

মনীশ সেনাপতি, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, পশ্চিম মেদিনীপুর।

আলেখ্য মাইতি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

জয় হিরা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

দিবপ্রিয়া মাঝি, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ।

সাগ্নিক ঘটক, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

ঋতব্রত ঘোষ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

তন্ময় মণ্ডল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

শুভদীপ অধিকারী, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

জিষ্ণু কুণ্ডু, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

৫) পঞ্চম— ৯৮.৩৮ শতাংশ

রেহান রিজভি শেখ। আবদুল মোতালিব হাই মাদ্রাসা।

সৌম্যদীপ মিশ্র। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

৬) ষষ্ঠ—৯৭.৮৯ শতাংশ

সূর্য বর্মন, মাথাভাঙ্গা হাই স্কুল, কোচবিহার।

আবির ভট্টাচার্য, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

সোহনদীপ খাটুয়া, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

অভ্রনীল চক্রবর্তী, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

স্বতন্ত্র জানা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

আয়ুষ ঘোষাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

রৌনক দে, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

সৈকত সর্দার, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

সৌমিক দত্ত, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

তুহিন আখতার, মডেল স্কুল, মুর্শিদাবাদ।

সৌমদীপ ধারা, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

ময়ূখ পাল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

অনুপ ভাট, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

৭) সপ্তম— ৯৭.৮৪ শতাংশ

সৌহার্দ্য দাস, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

সৃজন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

অলিভ গায়েন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

সৌরাশিস দে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

অনীশ গাঁতাইত, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

৮) অষ্টম— ৯৭.৫০ শতাংশ

গোলাম ফৈজল। কলকাতা মাদ্রাসা এপি ডিইপিটিটি, কলকাতা।

৯) নবম— ৯৭.৩৭ শতাংশ।

পল্লবকুমার ভওয়াল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

সমর্পণ বিশ্বাস, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

আদিত্যরঞ্জন রায়, নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন, উত্তর ২৪ পরগনা।

সায়ন্তন দত্ত, স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, কলকাতা।

অদ্রিজা গণ, রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা হাই স্কুল, কলকাতা।

শুভায়ন মণ্ডল, সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুল।

মণিদীপ মাহাতো, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

দীপ চক্রবর্তী, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

অরিত্র দুয়ারি, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

সৌম্যদীপ খাঁ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

আদর্শ মণ্ডল, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

সাদমান আবতাহি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

সর্বজিৎ দাস, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

সোহম ঘোষ, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, পুরুলিয়া।

১০) দশম—৯৭.৩০ শতাংশ

শুভম রায়, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

ঋত্বিক দত্ত, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

শুভদীপ সরকার, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

সৌমাল্য পাত্র, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

আবু লাহিল সিদ্দিকি, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির, মালদহ।

শুভ্রকান্তি জানা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

স্নেহা সুরাই, বিদ্যাভারতী গার্লস হাই স্কুল, কলকাতা।

নৈঋতরঞ্জন পাল, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক স্কুল, দক্ষিণ ২৪ পরগনা।

রেহান আনসারি, রামনারায়ণপুর এসিএস বিদ্যানিকেতন, হুগলি।

 

 

 


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ