তিলোত্তমা মজুমদারকে গ্রেফতারের দাবি জানাচ্ছে এসডিপিআই : শবনম মুস্তারী
বিশেষ প্রতিনিধি : গতকাল বাংলা সংবাদমাধ্যম ABP আনন্দ-এর একটি আলোচনায় বিশিষ্ট সাহিত্যিক তিলোত্তমা মজুমদার এমন কিছু মন্তব্য করেছেন যা অনেক দর্শকের কাছে মুসলিম সম্প্রদায়ের প্রতি ঘৃণা ও বিদ্বেষ উসকে দেওয়ার মতো বলে মনে হয়েছে। এই ধরনের মন্তব্য আমাদের সমাজে বিভাজন ও অবিশ্বাসের পরিবেশ সৃষ্টি করে, যা ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষ মূল্যবোধের পরিপন্থী।
আমরা উদ্বেগের সঙ্গে জানাচ্ছি, গণমাধ্যম ও সাহিত্য সমাজের অন্যতম দায়িত্ব হলো সকল ধর্ম ও সম্প্রদায়ের প্রতি শ্রদ্ধা ও সহাবস্থানের বার্তা প্রচার করা। তাই আমরা দাবি জানাই যে ABP আনন্দ কর্তৃপক্ষ এই ঘটনার বিষয়ে যথাযথ নৈতিক পদক্ষেপ নিক, এবং ভবিষ্যতে এমন বিতর্কিত বক্তব্য যেন প্রচার না পায়, তা নিশ্চিত করুক।

পাশাপাশি আমরা রাজ্য সরকার ও প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি তাঁকে গ্রেফতারের! রাজ্যের জনসাধারণ যেনো সজাগ ও সচেতন হন এই রকম গুপ্ত সাম্প্রদায়িকদের থেকে।

