দেশ 

বিরোধী দলের জনপ্রিয় নেতা খুনের আভিযোগে গ্রেফতার জেডিইউ প্রার্থী অনন্ত সিং

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : এক সপ্তাহ আগে লালু প্রসাদের ঘনিষ্ঠ বলে পরিচিত দুলাল চন্দ্র যাদব এক ভোট প্রচার অনুষ্ঠানে গিয়ে খুন হয়নি। তাকে গুলি চালিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ হয়ে উঠেছে। আর এই গুলি চালানোর পেছনে খোদ বিহারের মোকামা কেন্দ্রের জনতা দল ইউনাইটেডের প্রার্থী অনন্ত সিং রয়েছে বলে অভিযোগ। তাই এক সপ্তাহ পরে এই খুনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে রবিবার সকালে গ্রেফতার হলেন জনতা দল ইউনাইটেড মোকামা কেন্দ্রের প্রার্থী অনন্ত সিংকে গ্রেফতার করেছে পুলিশ।

পাটনার এসএসপি কার্তিকেয় শর্মা সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি জানিয়েছেন মোকামার জেডি(ইউ) প্রার্থী এবং বর্তমান বিধায়ক নীলম দেবীর স্বামী অনন্ত সিং-এর সঙ্গেই গ্রেফতার হয়েছেন মণিকান্ত ঠাকুর এবং রঞ্জিত রাম। পুলিশের দাবি এই ঘটনার সময় তাঁরা উপস্থিত ছিলেন। নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে রাজনৈতিক খুনের ঘটনায় শাসকদলের প্রার্থী গ্রেফতার হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।

Advertisement

বৃহস্পতিবার অনন্ত সিং দাবি করেন, দুলারচাঁদ যাদব যেখানে দুই গোষ্ঠীর ঝামেলায় জড়িয়ে পরে, সেখান থেকে তিনি ‘অনেক দূরে’ ছিলেন। তিনি বলেন, ‘আমি ঠিক জানি না কী ঘটেছিল, তবে আমার কিছু লোক অভিযোগ করেছে যে যাদবের অনুগামীরা তাঁদের গাড়ি ভাঙচুর করেছে।’ এর পাশাপাশি, তিনি এই ঘটনার দায় চাপিয়েছেন আরজেডি প্রার্থী বীণা দেবীর স্বামীর উপরে।

ঘটনার দিন দুই গোষ্ঠীর মধ্যে আচমকাই সংঘাত শুরু হয়। চলে গুলিও। একটি গুলি এসে বিঁধে যায় দুলারচাঁদের বুকে। তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে আশপাশে হুলস্থূল পড়ে যায়। দ্রুত ছুটে পালায় জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

দুলারচাঁদ যাদব মোকামা তাল অঞ্চলে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। একদা লালুর ঘনিষ্ঠ ছিলেন তিনি। সক্রিয় আরজেডি কর্মী দুলারচাঁদ গত শতকের নয়ের দশকে প্রভাবশালী হিসেবে অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন। তাঁকে আরজেডির তৃণমূল স্তরের নেতাদের মধ্যে অন্যতম বলেই ধরা হত। তবে এবার তিনি প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টির প্রার্থীর পক্ষে প্রচার করছিলেন।

রাজনৈতিক সংবাদ দাতাদের মতে আজ রবিবার মোকাম বিধানসভা কেন্দ্রের প্রচারে যাচ্ছেন বিহারের বিরোধী দলনেতা ও ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী তেজস্বী যাদব। তার সফরের আগে মূল অভিযুক্ত কে গ্রেফতার করে নির্বাচন কমিশন দায় ঝেড়ে ফেলতে চেয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ