ছত্তিশগড়ে মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত ৬
ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ। এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর সামনে আসছে। আহত বহু। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের বিলাসপুরে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। কীভাবে দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।
Advertisement


