হরিয়ানায় বিজেপি চুরি করে জিতেছে, ব্রাজিলিয়ান মডেলকে কাজে লাগিয়ে, ভোট চুরি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী!
বাংলার জনরব ডেস্ক : বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটের ঠিক একদিন আগে ভোট চুরি নিয়ে আবার তথ্য প্রমাণ সামনে আনলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এবার তিনি যে মারাত্মক অভিযোগটি সামনে এনেছেন তাতে কেন্দ্রীয় সরকার এবং জাতীয় নির্বাচন কমিশনের সামনে পদত্যাগ করা ছাড়া দ্বিতীয় কোন বিকল্প নেই বলে মনে করা হচ্ছে বিশেষ করে নির্বাচন কমিশনারদের এক্ষুনি পদত্যাগ করা উচিত বলে মনে করছেন দেশের সাধারন নাগরিকরা।
তিনি সাংবাদিক সম্মেলনের সূচনাতেই একটি রহস্যময়ী নারীর ছবি দিয়ে প্রশ্ন তোলেন এটাকে বলতে পারবেন! এই মহিলা নাম ভোটার তালিকায় কোথাও সীমা কোথাও সুইটি আবার কোথাও সরস্বতী হয়েছেন এরকম করে কুড়িটি জায়গায় নাম রয়েছে এই রহস্যময়ী নারীর।। আর এই নারী গত হরিয়ানা বিধানসভা নির্বাচনে কুড়ি জায়গা থেকেই ভোট দিয়েছেন। আর এই রহস্যময়ী নারীটি হলেন ব্রাজিলের এক মডেল। রাহুল গান্ধী চ্যালেঞ্জের সুরে বলেছেন এই মহিলা হলেন ব্রাজিলের এক নামকরা মডেল। বিদেশি এক নারীকে সামনে রেখে যদি সত্যিই ভোটার তালিকা তৈরি হয়ে থাকে তাহলে এখুনি জ্ঞানেস কুমারের উচিত পদত্যাগ করা এছাড়া দেশের মানুষ আর কোনভাবেই নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে পারবে না। একইসঙ্গে নরেন্দ্র মোদিরও উচিত এই দায় স্বীকার করে নিয়ে সরকার থেকে সরে যাওয়া কারণ একথা সত্য যদি এই পারম্পরিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করা হয়ে থাকে তাহলে নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রীর পদও গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত করা হয়নি। যদিও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন হরিয়ানা সরকার একটা ফেক সরকার। হরিয়ানার বর্তমান বিজেপি সরকার চুরির সরকার।

২০২৪ সালে হরিয়ানায় বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতায় আসে বিজেপি। তবে রাহুলের অভিযোগ, ভোটচুরি করে সেই নির্বাচন জিতেছে পদ্মশিবির। শুধু অভিযোগ তোলেননি, সঙ্গে উদাহরণও দিয়েছেন তিনি। তাঁর দাবি, হরিয়ানার ভোটার তালিকায় এক ব্রাজ়িলিয়ান মডেলের ছবি ভিন্ন ভিন্ন নামের সঙ্গে ব্যবহার করা হয়েছে। অন্তত ২২টি ‘ভুয়ো’ ভোটার কার্ডে ওই মডেলের ছবি ব্যবহার করে ‘জালিয়াতি’ করেছে বিজেপি, অভিযোগ রাহুলের।
কংগ্রেস নেতার দাবি, হরিয়ানায় দু’কোটি ভোটার। তার মধ্যে ২৫ লক্ষই ভুয়ো! এই পরিসংখ্যান তুলে ধরে রাহুলের দাবি, হরিয়ানার মোট ভোটারের প্রায় ১২ শতাংশই জাল। বিজেপি সেই ভুয়ো ভোটার কাজে লাগিয়ে হরিয়ানায় জিতেছে। তাঁর কথায়, ‘‘হরিয়ানার বিধানসভা ভোটে বড় জালিয়াতি হয়েছে।’’
রাহুলের অভিযোগ, গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্ট করতে বিজেপি ‘পরিকল্পিত’ কৌশল নিয়েছিল হরিয়ানায়। আর সবটাই জানত নির্বাচন কমিশন। রাহুলের দাবি, ‘‘কংগ্রেসকে হারাতে হরিয়ানায় বিজেপি কমিশনের সঙ্গে আঁতাত করেছিল।’’ কংগ্রেস নেতার কথায়, ‘‘হরিয়ানার বিধানসভা নির্বাচনের প্রায় সব বুথফেরত সমীক্ষায় নিশ্চিত ভাবে বলা হয়েছিল কংগ্রেস জিতছে। কিন্তু ফলপ্রকাশের পর দেখা গেল পুরো উল্টো ছবি। এটা কী ভাবে সম্ভব?’’ রাহুলের দাবি, ‘‘হরিয়ানার ইতিহাসে প্রথম বার পোস্টাল ব্যালটগুলি প্রকৃত ভোটের সঙ্গে মেলেনি।’’
রাহুল বেশ কয়েক দিন ধরেই দাবি করছিলেন, তিনি ‘এইচ-বোমা’ ফাটাবেন! কী সেই ‘বোমা’, তা নিয়ে নানা মহলে কৌতূহল ছিল। বুধবারের সাংবাদিক সম্মেলনে সেই ‘বোমা’ ফাটালেন রাহুল। অর্থাৎ, হরিয়ানা বিধানসভা নির্বাচনে ‘ভোটচুরির’ অভিযোগ করলেন তিনি। অতীতে বার বারই বিভিন্ন রাজ্য নিয়ে একই অভিযোগ করেছেন। এ বার হরিয়ানা। রাহুল যে ব্রাজ়িলিয়ান মডেলের কথা বলছেন তাঁর নাম, ম্যাথুজ ফেরেরো!
প্রশ্ন উঠছে ব্রাজিলিয়ান মডেল কে সামনে রেখে যদি দেশের ভোটার তালিকা তৈরি করা হয় তাহলে অনুপ্রবেশকারীদেরকে কারা প্রশ্রয় দিচ্ছেন তা জলের মতো পরিষ্কার। রাহুল গান্ধীর আজকের সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পর বেশ কয়েক ঘন্টা কেটে গেলেও এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি।

