কলকাতার ত্রিপুরা হিতসাধনী সভাগৃহে বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের সভা
কলকাতার ত্রিপুরা হিতসাধনী সভাগৃহে অনুষ্ঠিত হল ২ নভেম্বর রবিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টের রাজ্য সম্মেলন-২০২৫ এর প্রস্তুতি সভা |এই সভায় সভাপতির আসন অলংকৃত করেন ডাঃ শামসুল হক |কামাল হোসেনের উদ্বোধনী সঙ্গীতের মধ্যদিয়ে সভার সূচনা হয় |প্রস্তুতি সভায় আগত সদস্যদের পারস্পরিক আলোচনা ও পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় আগামী ডিসেম্বর মাসের ২৭ ও ২৮ তারিখ ট্রাস্টের রাজ্য সম্মেলন আয়োজিত হবে |ভেন্যু হিসেবে বেশ কিছু নাম উঠে আসে |সেগুলি কেন্দ্রীয় কমিটি পরিদর্শন করে ফাইনাল ভেন্যু খুব শীঘ্রই জানিয়ে দেবেন |ইতিমধ্যে এই সম্মেলন উপলক্ষ্যে একটি সম্মেলন স্মারক সংখ্যা,নারী ভাবনা সংখ্যা ও সাহিত্যিক ডাইরেক্টরি (সংশোধিত ও পরিমার্জিত ) কাজ চলছে এবং রাজ্যজুড়ে শিশু কিশোর প্রতিভা সন্ধানের কাজ চলছে -যাঁদের মধ্যে কিছুজনকে এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হবে |বিষয়গুলি ইতিমধ্যে জেলা কমিটিগুলিকে জানানো হয়েছে |এর পর প্রত্যেক জেলার কমিটিকে সম্মেলন সফল করার জন্য একটি গাইড লাইন পাঠানো হবে |
প্রস্তুতি সভার মাঝে মাঝে কবিদের কবিতা পাঠ ও মনোজ্ঞ আলোচনা ও তুহিনা হক এর গান অনুষ্ঠানকে প্রানবন্ত করে তলে |কবিতা পাঠ করেন -সেখ আনিসুর রহমান,সৈয়দা বেনজির আসরার,সৈয়দ হাস্নে আরা, রাফিয়া সুলতানা|

বক্তব্য রাখেন বঙ্গীয়র কলকাতা জেলার সভাপতি আশিফ শাহ,লেখক ও সাংবাদিক আব্দুল গফফার,শিক্ষাভাবুক ও সাংবাদিক হাসিম আব্দুল বরকতি,লেখক ও কলামিস্ট সোনা বন্দ্যোপাধ্যায় |প্রস্তুতি সভার মাঝে কবি ও ছড়াকার রাফিয়া সুলতানার শিশু কিশোরদের জন্য লেখা ‘কি মজারে ভাই ‘ছবি সহ ছড়ার বইটির আনুষ্ঠানিক প্রকাশ হয় |ছবি ও প্রচ্ছদ এঁকেছেন কবি নিজেই |এটি বঙ্গীয় পাবলিশার্স থেকে প্রকাশিত |উল্লেখ্য বইটির প্রকাশক কপি বঙ্গীয় সাহিত্যিক অনুসন্ধান ট্রাস্টকে দান করা হয়েছে |তার থেকে অর্জিত অর্থ বঙ্গীয় শিশু কিশোর প্রতিভা সন্ধানে ব্যয় করা হবে |
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ট্রাস্টের সম্পাদক এম রুহুল আমিন ও সহ সম্পাদিকা -মুস্তারী বেগম

