লালবাজারের কাছে একটি গুদামে বিধ্বংসী আগুন
বিশেষ প্রতিনিধি : কলকাতায় ফের আগুন। খোদ কলকাতা পুলিশের সদর দফতর লালবাজারের কাছে একটি গুদামে বিধ্বংসী এই আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
তবে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। ফলে আগুনের উৎসে পৌঁছতে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে দমকল আধিকারিকদের।

