কলকাতা 

৯ বছর পর বড়দিনে শহরের তাপমাত্রা নামলো ১৩ ডিগ্রিতে, রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের সম্ভাবনা

বাংলার জনরব ডেস্ক : ২৫শে ডিসেম্বর আগের দিন রাতে দক্ষিণবঙ্গে ৯ বছর পর শীতলা তম দিন হিসাবে আত্মপ্রকাশ করল। কলকাতা শহরের তাপমাত্রা নামল ১৩ ডিগ্রির ঘরে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরো কমেছে জাঁকিয়ে শীতের আমেজ দক্ষিণবঙ্গজুড়ে। উত্তরে জাঁকিয়ে শীত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত ৯ বছরে বড়দিনে দ্বিতীয়বার কলকাতার তাপমাত্রা ১৩ ডিগ্রিতে নামল। ২০১৬ সালে শহরে কলকাতার তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি। এবার সেই তাপমাত্রা ১৩.৭ ডিগ্রি। সঙ্গে কুয়াশাও রয়েছে। শুধু কলকাতা নয়, পশ্চিমের জেলাগুলির তাপমাত্রাও একধাক্কায় অনেকটা নেমে গিয়েছে। পুরুলিয়ায় তাপমাত্রা ৯.৮ ডিগ্রির ঘরে। তবে একটানা এই ঠান্ডা থাকবে না। হাওয়া অফিস…

আরও পড়ুন
জেলা 

জোর কদমে চলছে হুগলির পুইনারে বিশ্ব ইজতেমার প্রস্তুতি

নৌশাদ মল্লিক:  হুগলি জেলার ধনেখালি স্টেশন থেকে মাত্র ৮ কিলোমিটার এবং চুঁচুড়া স্টেশন থেকে ১৮ কিমি দূরে অবস্থিত পুইনানে পয়লা জানুয়ারি ২০২৬ থেকে পাঁচই জানুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। তাবলীগ জামাতের এই পবিত্র ইজতেমা পশ্চিমবাংলায় এর আগে ১৯৯২ সালে হাওড়া জেলার সাঁতরাগাছির অদূরে বাঁকরায় অনুষ্ঠিত হয়েছিল। সময়ের বিচারে প্রায় ৩৩ বছর পর পশ্চিমবাংলায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। তবলীগ জামাত ইসলাম ধর্মের একটি প্রচারমূলক জামাত বলে বলা হয়ে থাকে। এরা মূলত নামাজ পড়ার জন্য বা নামাজে আগ্রহী করার জন্য মানুষকে মোটিভেট করে থাকে। এই জামাতের কাজ বিশ্বজুড়ে চলছে প্রতি বছর…

আরও পড়ুন
কলকাতা 

শিক্ষকের চাকরি বাতিলের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ

পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে ৩১৩ জন শিক্ষকের চাকরি বাতিলের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ। ১২ সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিল বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চ। এর আগে বেআইনি নিয়োগের অভিযোগে ৩১৭ জনের চাকরি বাতিল করেছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চ। আগের শুনানিতে চাকরি বাতিল করে বিচারপতি মন্তব্য করেছিলেন, সেই নিয়োগ ছিল বেআইনি। সংশ্লিষ্ট ওই শিক্ষকদের নিয়োগ করেছিল জিটিএ। সেই নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। গত বুধবার এই মামলায় হাই কোর্টের পর্যবেক্ষণ, জিটিএ-র বৈঠকে রোশন গিরি সকল শিক্ষকের নিয়মিতকরণের প্রস্তাব দিয়েছিলেন। বিচারপতির বসুর বেঞ্চ…

আরও পড়ুন
কলকাতা 

নতুন দল গড়লেও হুমায়ুনের বিধায়ক পদ খারিজ নিয়ে কোন পদক্ষেপ করবে না তৃণমূল, নেপথ্যে রহস্য?

নতুন দল গড়লেও ভরতপুরের নিলম্বিত (সাসপেন্ড) তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের সদস্যপদ খারিজের জন্য আবেদন করবে না তৃণমূল পরিষদীয়দল। বিধানসভার তৃণমূল পরিষদীয়দল সূত্রে তেমনটাই খবর। ৪ ডিসেম্বর দলীয় শৃঙ্খলাভঙ্গের ‘অপরাধে’ হুমায়ুনকে ছয় বছরের জন্য তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়। এর পর হুমায়ুন অভিযোগ করেন, তিনি বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির ঘোষণার কারণেই তাঁকে তৃণমূল থেকে সাসপেন্ড করা হয়েছে। ওই দিনই হুমায়ুন জানিয়ে দেন, তৃণমূলের বিধায়কপদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি ২২ ডিসেম্বর নতুন রাজনৈতিক দল গড়বেন তিনি। সোমবার মুর্শিদাবাদে জনসভা করে নতুন রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’র ঘোষণা করেছেন হুমায়ুন। বেশ কিছু আসনে…

আরও পড়ুন
কলকাতা 

বড়দিনের রাতে আরো ঠান্ডা পড়ার সম্ভাবনা! সমস্ত বাংলা শীতে জুবুথুবু

বিশেষ প্রতিনিধি : ক্রিসমাস উৎসবের মুখে গোটা বাংলা যখন আনন্দ উৎসবে শামিল হচ্ছে ঠিক তখনই ঠান্ডা আরো জাকিয়ে পড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে,বুধবার থেকেই তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামবে। উত্তরবঙ্গেও ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার পারদ নামবে বলে খবর। আগামী কয়েক দিন বাংলায় শীতের কামড় দেখা যাবে বলে আশা করা হচ্ছে। শীতের আমেজ পুরোপুরি অনুভব করা যাবে বর্ষশেষে। বড়দিনে স্বাভাবিকের নিচে নামবে তাপমাত্রার পারদ। কলকাতাতেও শীতের আমেজ অনেকটাই পাওয়া যাবে বলে খবর। আজ, বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি। গতকাল,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মহিলাকে ধর্ষণ করেছিলেন এপস্টেইনের ফাইলে চাঞ্চল্যকর তথ্য!

বাংলার জনরব ডেস্ক :  বহু বছর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মহিলাকে ধর্ষণ করেছিলেন।জেফ্রি এপস্টেইন কুখ্যাত এই যৌন অপরাধী সংক্রান্ত নয়া প্রকাশিত নথি থেকে মিলেছে এই চাঞ্চল্যকর তথ্য। যদিও মার্কিন ন্যায়বিভাগ এই অভিযোগকে উড়িয়ে দিয়ে জানিয়েছে, এমন অভিযোগ সত্যি নয়। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে নিজের যোগাযোগ বরাবরই অস্বীকার করার চেষ্টা করেছেন ট্রাম্প। এমনকী সাম্প্রতিক সময়ে প্রকাশিত নথিতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের নাম বারবার উঠে এসেছে। বিরোধীদের দাবি, এভাবে ক্লিন্টনের দিকে নজর ঘুরিয়ে নিজেকে বাঁচাতে চাইছেন ট্রাম্প। কিন্তু এবার তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের কথা জানা গেল। যদিও…

আরও পড়ুন
বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

রুদ্রাগ্নি ক্রিয়েটিভ এন্ড ক্লাসিক্যাল ড্যান্স একাডেমির পনেরো বছর পূর্তি উৎসব

বিশেষ প্রতিনিধি : কলকাতার মহাজাতি সদনে অনুষ্ঠিত হয়ে গেল রুদ্রাগ্নি ক্রিয়েটিভ এন্ড ক্লাসিক্যাল ড্যান্স একাডেমির পনেরো বছর পূর্তি উপলক্ষে বাৎসরিক নৃত্যানুষ্ঠান। রবিবার দর্শকপূর্ণ প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল শাস্ত্রীয় নৃত্যের এক মনোজ্ঞ মিলনমেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ওডিসি নৃত্যগুরু, সঙ্গীত নাটক একাডেমি সম্মানে ভূষিত গুরু শ্রীমতি আলোকা কানুনগো এবং বিশিষ্ট ভরতনাট্যম নৃত্যগুরু শ্রী প্রশান্ত চট্টোপাধ্যায়। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের বহু গুণীজনও অনুষ্ঠানে উপস্থিত থেকে শিল্পীদের উৎসাহিত করেন। এই বিশেষ দিনে রুদ্রাগ্নির প্রায় ৩৫০ জন ছাত্রছাত্রী মঞ্চে নৃত্য পরিবেশন করেন। সমগ্র অনুষ্ঠানের নৃত্য পরিচালনার দায়িত্বে ছিলেন রুদ্রাগ্নির সম্পাদিকা শ্রীমতি…

আরও পড়ুন
জেলা 

বেঙ্গল মডেলে গণিত দিবস উদযাপন

বিশেষ প্রতিনিধি : উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত বেড়াচাঁপা বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট- এ অবিস্মরণীয় গণিতবিদ রামানুজন এঁর ১৩৮-তম জন্মবার্ষিকী স্মরণ করে জাতীয় গণিত দিবসকে সামনে রেখে দুই দিন ধরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল গুনীজন সংবর্ধনা,কৃতী ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী, শিক্ষা উপকরণ ও বিজ্ঞান মডেল প্রদর্শনী। অনুষ্ঠানে সংবর্ধিত হন সন্মানীয় আই পি এস মেহেবুব রহমান, কলকাতা হাইকোর্টের সিনিয়র ইন্টারপ্রেটার রফিকুল ইসলাম, গিনেস বুক ওয়ার্ল্ড- এ স্থান পাওয়া খ্যাতনামা ফুটবলার নাজিমুল ইসলাম। অন্যান্য বিশিষ্টদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ লোকের আলি, যদুরহাটি আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আনারুল ইসলাম ও খ্যাতনামা ক্যারাটে…

আরও পড়ুন
কলকাতা 

বাংলাদেশে দীপুচন্দ্র দাসের হত্যার প্রতিবাদে বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ঘিরে বেকবাগানে চরম বিশৃঙ্খলা

বাংলাদেশে দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিলে ধুন্ধুমার! বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযানে চরম বিশৃঙ্খলা! পুলিশের ব্যরিকেড ভেঙে কমিশনের কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের! উত্তেজনা এলাকায়। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের দাবি, ‘আমরা শুধু অন্যায়ের প্রতিবাদ করছি।’ বাংলাদেশের ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসকে মারধর ও পুড়িয়ে খুন করা হয়। সেই ঘটনার প্রতিবাদে আজ, মঙ্গলবার শিয়ালদহ থেকে বেকবাগানে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন ঘেরাও অভিযানের ডাক দেয় বঙ্গীয় হিন্দু জাগরণ। সকাল ১১টা থেকে সেই প্রতিবাদ মিছিল শুরু হয়। দুপুর ২টো নাগাদ বিক্ষোভ মিছিল…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ঢাকায় ভারতীয় হাই কমিশনারকে তলব বাংলাদেশ সরকারের

ভারতীয় হাইকমিশনার প্রণয় বর্মাকে ফের ডেকে পাঠাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সকালে বাংলাদেশের বিদেশ মন্ত্রকে তাঁকে ডেকে পাঠানো হয়েছে। এই নিয়ে গত ১০ দিনের মধ্যে দ্বিতীয় বার প্রণয়কে ডেকে পাঠাল মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এর আগে গত ১৪ ডিসেম্বর বাংলাদেশের বিদেশ মন্ত্রক ডেকে পাঠিয়েছিল তাঁকে। কী কারণে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে ফের ডেকে পাঠানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে গত কয়েক দিনে ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন ক্রমশ বৃদ্ধি পেয়েছে। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে বেশ কিছু ভিসা-কেন্দ্র সম্প্রতি বন্ধ রাখে ভারত। সোমবার এক রাতের মধ্যে ভারতে তিনটি ভিসা-কেন্দ্র বন্ধ…

আরও পড়ুন