বেড়াচাঁপায় বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটে সফল ফায়ার ড্রিল ও উদ্ধার মহড়া
বেড়াচাঁপা, উত্তর ২৪ পরগনা, ৩১ আগস্ট ২০২৬: পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মধ্যে নিরাপত্তা সচেতনতা গড়ে তুলতে আজ এক ব্যতিক্রমী উদ্যোগ নিল বেড়াচাঁপার *বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউট*।
আজ দুপুর ১ টায় স্কুল ক্যাম্পাসে *পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ দেগঙ্গা ফায়ার স্টেশন ও W.B. Fire & Emergency Services* এর যৌথ উদ্যোগে *Fire Drill & Evacuation Drill Program* অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দেগঙ্গা ফায়ার স্টেশনের আধিকারিক *শ্রী সুজিত কুমার বিশ্বাস*, সহ-আধিকারিক *শ্রী পুষ্পেন বাছাড়* এবং এ.ই.পি *শ্রী অপূর্ব বিশ্বাস* মহাশয়।
অনুষ্ঠানে অংশগ্রহণ করে বেঙ্গল মডেল চাইল্ড ইনস্টিটিউটের কচিকাঁচা ছাত্র-ছাত্রী, তাদের অভিভাবক-অভিভাবিকা ও স্থানীয় বাসিন্দাগণ।
*কী কী শেখানো হলো?*
ফায়ার আধিকারিকরা অত্যন্ত দক্ষতার সাথে –
– স্লাইড শো-এর মাধ্যমে আগুন লাগার কারণ ও প্রতিরোধ
– আপৎকালীন পরিস্থিতিতে শারীরিক ও মানসিক প্রস্তুতি কীভাবে নিতে হয়
– ধোঁয়ায় ভরা ঘর থেকে ছাত্র-ছাত্রীদের নিয়ে নিরাপদে কীভাবে বের হতে হয় (Evacuation)
– সরেজমিনে *গ্যাস সিলিন্ডার থেকে আগুন বের হলে কীভাবে নেভাতে হয়* তার লাইভ ডেমো
ছাত্ররা মন দিয়ে শোনে এবং হাতে-কলমে রেসকিউ পদ্ধতি শেখে। আধিকারিক সুজিত বাবু বাচ্চাদের বলেন – _”Stay Calm, Follow Teacher, Walk Don’t Run”_ – আতঙ্কিত না হয়ে শিক্ষকের নির্দেশ মেনে চলাই আসল নিরাপত্তা।
স্কুল কর্তৃপক্ষ সেখ আহাসান আলি জানান, শুধু পুঁথিগত বিদ্যা নয়, জীবনমুখী শিক্ষাই তাদের লক্ষ্য। এমন বাস্তবধর্মী অনুষ্ঠান আয়োজন করায় উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী স্কুল কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে সকলের মুখে একটাই স্লোগান ছিল – *Preparedness, Safety, Awareness, Cooperation – Stay Safe!*

