রাখি উৎসবে মাতলেন ঘুটিয়ারি শরীফ অনাথ শিশু শিক্ষা আশ্রমের বাচ্চারা
বিশেষ প্রতিনিধি : প্রথমেই রাখি পরালেন ছোট্ট শিশুরা এসডিপিও ক্যানিং মোস্তাকিনুর রহমান ও ঘুটিয়ারি শরীফ অফিসার ইনচার্জ তুহিন মন্ডলের হাতে তারপরেই শুরু হল সাধারণ মানুষের মধ্যে
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফ অনাথ শিশু শিক্ষা আশ্রম। এই আশ্রমে পৃথিবীর সুবিধা থেকে বঞ্চিত শিশুরা আশ্রয় নিয়েছে। প্রতিবছরের মত এ বছরেও রাখি উৎসব উপলক্ষে ঘুটিয়ারি শরিফ সংলগ্ন এরিয়ায় পথশিশু পথচলতি মানুষ ঘুটিয়ারি শরীফ বাজারে প্রতিটি মানুষের ও দোকানদারদের রাখি পরালেন। সেই সঙ্গে দিন ঘুটিয়ারি শরীফ পুলিশ ফাঁড়ির উপস্থিত থাকা এসটিপিও ক্যানিং মোস্তাকিনুর রহমান ও অফিসার ইনচার্জ তুহিন মণ্ডল খুদে বাচ্চারা রাখি পরিয়ে দেন। পুলিশের সমস্ত স্টাফদের ও রাখি পরিয়ে মিষ্টিমুখ করান। এ যেন আজ সারাদিন ধরে উৎসবে মেতে উঠেছিল ঘুটিয়ারি শরীফ সংলগ্ন এরিয়া জুড়ে খুদে ছোট বাচ্চাদের দেখে মানুষ উৎসাহিত করতে থাকে। এবং বাজারের দোকানদাররা রাখি পরতে বাইরে বেরিয়ে আসে। অনাথ শিশুদের হাত দিয়ে রাখি পরে আনন্দ উপভোগ করে। অনাথ শিশু শিক্ষা আশ্রম এর প্রতিষ্ঠাতা হাসিবুর রহমান বলেন প্রতিবছরের মতো এ বছরেও আমরা বাচ্চাদের নিয়ে রাখি উৎসবে পালন করলাম কচিকাচাদের নিয়ে ঘুটিয়ারি শরীফ এমন একটি জায়গা সম্প্রীতির নজির এই এলাকায়। একে অপরে পরস্পরের ভাতৃত্ব সঙ্গে বসবাস করেন এই এলাকার মানুষ
অনাথ শিশু শিক্ষা আশ্রমের বাচ্চাদের দেখে তাদের মুখ দিয়ে পরিচয় পর্ব শোনেন সেই সঙ্গে কবিতা শোনান এই ছোট্ট বাচ্চাদের এসজিপিও ক্যানিং মোস্তাকিনু রহমান এবং অফিসার ইনচার্জ অনাথ বাচ্চাদের কাছে নিয়ে নিজেদের মোবাইলে ছবি বন্দী করেন এবং প্রত্যেকের হাতে ক্যাডবেরি তুলে দেন খুশিতে মেতে ওঠেন অসহায় পৃথিবীর সুবিধা থেকে বঞ্চিত বাচ্চারা

