উলুবেড়িয়া কলেজে খেলো ইন্ডিয়া প্রোগ্রাম!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র খেলো ইন্ডিয়া প্রোগ্রাম, উলুবেড়িয়া -আগামী ২৯ শে আগস্ট জাতীয় ক্রীড়া দিবস হিসাবে মেজর ধ্যান চাঁদ জন্মজয়ন্তী উৎসর্গ করে, ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি জি, “খেলো ইন্ডিয়া” ভার্চুয়াল প্রোগ্রাম করেন।
এই উপলক্ষে সারাদেশে জেলার দুইটি করে কলেজে যুব সংযোগ প্রোগ্রামে আজ ২৭ আগস্ট হাওড়া জেলার মধ্যে উলুবেড়িয়া কলেজ সভা ঘরে এই অনুষ্ঠানের আয়োজন করেন উলুবেড়িয়া কলেজের প্রিন্সিপাল লিপিকা মন্ডল।
উলুবেড়িয়া কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণ করে কলেজের নাম উজ্জ্বল করেছে এবং ক্রীড়াবিদ সহ বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন ক্রীড়াবিদগণ, প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদি ভাষণে বলেন যুব সমাজ এবং ছাত্রসমাজকে খেলাধুলায় আগে আসতে হবে সরকার তার জন্য সব রকম সহযোগিতা সাহায্য করবে। জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে পৌঁছাতে হবে। দেশের গৌরব উজ্জ্বল হবে।
উলুবেড়িয়া কলেজের প্রিন্সিপাল লিপিকা মন্ডল জানান মিনিস্ট্রি অফ ইয়থ অ্যাথলেট এন্ড স্পোর্টস গভর্মেন্ট অফ ইন্ডিয়া,এনএসএস ইউনিটে উলুবেড়িয়া কলেজ ১ এবং ২ মধ্যে পড়েছে,। জাতীয় সংগীত মাধ্যমে অনুষ্ঠানের সভাপতি ঘটে।

