দেশ 

থানার কন্ট্রোল রুমে পুরুষ সহকর্মীকে জড়িয়ে ধরে চুম্বন মহিলা কনস্টবলের! ভিডিও ভাইরাল হতেই যা ঘটলো!

শেয়ার করুন

থানার মধ্যেই পুরুষ সহকর্মীর সঙ্গে ঘনিষ্ঠ হলেন মহিলা কনস্টেবল। কম্পিউটারের সামনে বসে থাকা এক পুলিশকর্মীকে পিছন থেকে গলা জড়িয়ে ধরে একাধিক বার চুম্বনের অভিযোগ উঠেছে মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে। থানার ভিতরে থাকা সিসিটিভিতে ধরা পড়েছে যুগলের সেই প্রণয়ের দৃশ্যটি। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি উত্তরপ্রদেশের জালাউনের। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই থানায় কর্মরত পুরুষ কনস্টেবলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, জালাউনের পুলিশ সুপার বিনয় কুমার সিংহ বৃহস্পতিবার ওরাই থানায় কর্মরত কনস্টেবল অরবিন্দ পটেলকে সাময়িক ভাবে বরখাস্ত করেছেন। তাঁর অপরাধ ছিল যে ২৪ জুন, বুধবার রাতে এক মহিলা কনস্টেবল তাঁকে চুম্বন করেছিলেন। অরবিন্দের ওই মহিলা কনস্টেবলের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে। তারা দু’জন থানায় একসঙ্গে কাজ করেন। কন্ট্রোল রুমে লাগানো সিসিটিভি ক্যামেরায় দু’জনের অন্তরঙ্গ মুহূর্তগুলি ধরা পড়ে।

ভিডিয়োয় দেখা গিয়েছে, চেয়ারে বসে থাকা অরবিন্দকে চুম্বন করছেন ওই মহিলা কনস্টেবল। অরবিন্দকে চেয়ার থেকে উঠে ওই নারী কনস্টেবলের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যায়। দুজনেই উর্দির বদলে সাধারণ পোশাকে ছিলেন। সিসিটিভি ফুটেজের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার অরবিন্দকে সাময়িক ভাবে বরখাস্ত করেছেন। অরবিন্দের প্রেমিকা তথা মহিলা কনস্টেবলের বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে। প্রয়াগরাজের বাসিন্দা অরবিন্দ ২০১৮ ব্যাচের এক কনস্টেবল। তাঁকে কেরানির দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার রাতে অরবিন্দ নাইট শিফটে ছিলেন। তিনি কন্ট্রোল রুমে কম্পিউটারে কাজ করছিলেন। ঠিক তখনই ওই মহিলা কনস্টেবল কন্ট্রোল রুমে প্রবেশ করেন। তিনি এসেই চেয়ারে বসে থাকা অরবিন্দকে পেছন থেকে জাপটে ধরেন। এর পর, তিনি হঠাৎ তাঁকে চুম্বন করতে শুরু করেন। সেই ভিডিয়োটিই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।

ভিডিয়োটি ‘শ্বেতাশর্মা’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়েছে। ভিডিয়ো ভাইরাল হওয়ার পর তোলপাড় শুরু হয়েছে স্থানীয় পুলিশ মহলে। ভিডিয়ো দেখে তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছেন পুলিশ সুপার। পুলিশ সূত্রে খবর, একটি বিভাগীয় তদন্ত চলছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ