দেশ 

হিমাচল প্রদেশে ভয়ংকর দুর্ঘটনা, যাত্রীবাহী গাড়ি গভীর খাদে পড়ে মৃত ৮

শেয়ার করুন

হিমাচল প্রদেশে ভয়ংকর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ল যাত্রীবাহী গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে ৮ জন পর্যটকের। তাঁদের মধ্যে রয়েছে দুই শিশু। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।

পুলিশ সূত্রে খবর, চারচাকা গাড়িটিতে মোট ৮ জন যাত্রী ছিলেন। শনিবার তাঁরা সাচ পাসের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু বৈরাগড়-সাচ পাস-কিলার রোডের কাছে আসতেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ৫০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে। বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তড়িঘড়ি সেখানে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল।

জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আট জনের। মৃতদের মধ্যে রয়েছেন গাড়ির চালক এবং দুই শিশু। খাদটি গভীর হওয়ায় প্রাথমিকভাবে উদ্ধারকাজ চালাতে বেগ পেতে হয়। তবে দীর্ঘক্ষণের চেষ্টায় দেহগুলিকে উদ্ধার করা হয়। সেগুলি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার অভিঘাতে দুমড়ে-মুচড়ে গিয়েছে গাড়িটি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ