কলকাতা 

বিধানসভায় তৈরি হচ্ছে নতুন মুখ্যমন্ত্রীর বিশেষ সচিবালয়!

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : বিজেপি ক্ষমতায় আসার পরেই ঘোষণা করেছিলেন নতুন মুখ্যমন্ত্রী রাইটার্স বিল্ডিং থেকে কাজ করবেন। কিন্তু রাইটার্স বিল্ডিং এর সার্বিক সংস্কার এখনো হয়নি। সুতরাং মুখ্যমন্ত্রী যেহেতু গঙ্গার ওপারে যাবেন না তাই তাঁর জন্য বিধানসভায় নতুন সচিবালয় তৈরি হচ্ছে। রাইটার্স বিল্ডিং এর সংস্কার সম্পূর্ণ হলে মুখ্যমন্ত্রীর নতুন সচিবালয় রাইটার্স বিল্ডিং এ হবে বলে জানা গেছে। এই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার  রাজ্যের দায়িত্বপ্রাপ্ত মুখ্যসচিব তলব করেন বিধানসভার সচিব সমরেন্দ্রনাথ দাসকে। মুখ্যসচিবের তলবে বিধানসভার আধিকারিকদের এক প্রতিনিধিদল নিয়ে নবান্নে যান সমরেন্দ্র। এখানে দীর্ঘ বৈঠক হয় আধিকারিকদের মধ্যে। নবান্ন সূত্রে খবর, আপাতত ঠিক হয়েছে আগামী শনিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পর তিনি বিধানসভায় তৈরি তাঁর নতুন সচিবালয়ে বসে রাজ্য প্রশাসনের দায়িত্বভার গ্রহণ করবেন। সে ক্ষেত্রে বিধানসভার অ্যানক্স বিল্ডিংকে মুখ্যমন্ত্রীর নতুন সচিবালয় করার কথা ভাবা হয়েছে। মনে করা হচ্ছে আগামী সোমবার থেকে বিধানসভায় বসেই নতুন মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসন পরিচালনার কাজ শুরু করতে পারেন।

প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবেন। তার পর শপথ নেবেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী। সম্ভবত আগামী সোমবার থেকেই নতুন মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসন পরিচালনার কাজ শুরু করে দেবেন। নতুন মুখ্যমন্ত্রীর কাজকর্ম করতে যাতে কোনও রকম অসুবিধা না হয় সেই বিষয়ে মুখ্যসচিব বেশ কিছু নির্দেশ বিধানসভার সচিবালয়কে দিয়েছেন। বুধবার থেকেই তা কার্যকর হতে পারে বিধানসভায়।

Advertisement

শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ