কলকাতা 

এন্টালিতে এক যুবককে কুপিয়ে খুন!

শেয়ার করুন

এন্টালিতে এক যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম তাপস নস্কর। অভিযোগ, মঙ্গলবার রাতে পাড়ার মধ্যেই তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দ জানিয়েছেন, দু’টি ‘গ্যাংয়ের’ সংঘর্ষ ছিল। সেই সূত্র ধরেই খুন হয়েছে। এই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে এন্টালিতে পাড়ার মধ্যেই যুবককে কুপিয়ে খুন করা হয়েছে। অভিযোগ, সেখানে গুলিও চলেছে। পুলিশের একটি সূত্র বলছে, নিহতের নামে বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। পুলিশ যদিও দু’টি ‘গ্যাংয়ের’ সংঘর্ষের কথাই উল্লেখ করেছে।

Advertisement

কলকাতার পুলিশ কমিশনার অজয় বলেন, ‘‘এন্টালিতে একটা খুন হয়েছে। তার সঙ্গে রাজনৈতিক যোগ নেই। গ্যাংয়ের প্রতিদ্বন্দ্বিতা।’’


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ