কলকাতা 

দেড় ঘন্টা আকাশে চক্কর কাটার পর বিমানবন্দরে অবতরণ করল মমতার বিমান!

শেয়ার করুন

প্রায় দেড় ঘন্টা ধরে আকাশে চক্কর কাটার পর অবশেষে কলকাতা বিমানবন্দরের অবতরণ করল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। তিনি এই বিমানের চড়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন। নির্বাচনী প্রচার শেষে অন্ডাল থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন মমতা। ছোট প্রাইভেট জেটে  তিনি ৩টে ৩৯ মিনিটে অন্ডাল বিমানবন্দর থেকে তাঁর বিমানটি যাত্রা শুরু করে। ৪টে নাগাদ কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। সূত্রের খবর, একাধিক বার মুখ্যমন্ত্রীর বিমানটি অবতরণের চেষ্টা করে। মাঝে ঝড়ের দাপট সামান্য কমেছিল। তখন কলকাতা বিমানবন্দরের দিকে এগিয়ে আসছিল বিমানটি। কিন্তু ফের সেই পরিকল্পনা বাতিল হয়ে যায়। বৃষ্টি আরও বেড়ে যায়। ফের বিমানটি দক্ষিণের অভিমুখে ঘুরে যায় বলে খবর। সূত্রের দাবি, এই আবহাওয়ায় মুখ্যমন্ত্রীর বিমান অবতরণের ঝুঁকি নেওয়া যাবে না। অবশেষে প্রায় দেড় ঘন্টা ধরে আকাশে চক্কর কাটার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান কলকাতা বিমানবন্দরের নামল আর উদ্বেগের ছায়া কেটে গেল।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ