কলকাতা 

খড়্গপুরে প্রচারে বেরিয়ে দাবাং দিলীপের পুলিশকে হুঁশিয়ারি

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : খড়গপুর বিধানসভার প্রার্থী হয়েই স্বমহিমায় ফিরলেন বিজেপির প্রাক্তন রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ। সোমবার ভোটের প্রচারে বেরিয়ে কথায় কথায় পুলিশকে হুঁশিয়ারি দিলেন। বাছা বাছা শব্দে তাঁর সেই হুমকিতেই স্পষ্ট, আবারও খড়গপুরের দখল নিতে মরিয়া দিলীপ ঘোষ।

সোমবার খড়গপুর টাউনে প্রচার সেরেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সেই মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ”এখানকার আইসি আমাদের কর্মীদের উঠিয়ে নিয়ে গিয়েছে। বলেছে, তৃণমূলের সঙ্গে কাজ করো, নাহলে চার তারিখের পরে গুলি মেরে দেব। শালা, তোর বাপের গুলি! কতগুলো গুলি আছে তোর কাছে? গুলি দেখেছ? এমন দেখাব যে আওয়াজে প্যান্ট ভিজে যাবে।” তাঁর আরও হুঁশিয়ারি, ”আমি বলছি, অনেক বড় বড় গুন্ডা দেখেছি। এই খড়গপুরে সব ডাকাতদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলেছি। তৃণমূলের নেতারা এসব গুন্ডা, মাফিয়াদের চামচাগিরি করে জিতেছে। এখনও এদের সঙ্গে নিয়ে চলছে। দিলীপ ঘোষ এদের চোখে চোখ রেখে কথা বলেছে আগেও করব। বুক চওড়া করে থাকব, কতগুলি বন্দুক কাছে দেখব। এইসব দাদাগিরি আমাদের দেখাবে না।”

Advertisement

এখানেই থামেননি দিলীপ ঘোষ। বলেন, ”আগে খড়গপুরের সাধারণ মানুষ দিলীপ ঘোষকে জিতিয়েছিল, সমস্ত গুন্ডাদের হিসাব-কিতাব সমান করেছিলাম। আগামী দিনেও এমন হিসাব করব হিসাব মেলাতে পারবে না। খড়গপুরে এসব চলবে না।” ২০১৬ সালের বিধানসভা ভোটে খড়গপুর কেন্দ্র থেকে জিতেছিলেন দিলীপ ঘোষ। কিন্তু ২০২১ সালে আর তাঁকে আর দল এই কেন্দ্র থেকে প্রার্থী করেনি।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ