পুরোহিত এবং মুয়াজ্জিনদের মাসিক ভাতা ৫০০ টাকা বাড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়
পুরোহিত এবং মোয়াজ্জিনদের মাসিক ভাতা বৃদ্ধি করতে চলেছে রাজ্য। রবিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুরোহিত এবং মোয়াজ্জিনদের মাসিক ভাতার পরিমাণ ৫০০ টাকা বৃদ্ধি করা হচ্ছে। এত দিন তাঁরা মাসে দেড় হাজার টাকা পেতেন। এ বার তা বেড়ে দু’হাজার হতে চলেছে।
রবিবার বিকেলেই পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। তার কয়েক ঘণ্টা আগেই পুরোহিত এবং মোয়াজ্জিনদের মাসিক ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
Advertisement


