ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে দাওয়াতে ইফতার
উত্তর ২৪ পরগনার ফ্রন্টপেজ অ্যাকাডেমিতে রবিবার দাওয়াতে ইফতারের আয়োজন করা হয়। অ্যাকাডেমির চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামানের আহবানে প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্র, অভিভাবক, শিক্ষক সহ এক হাজারের বেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানের সর্বস্তরের শুভানুধ্যায়ীদের অংশগ্রহণ দাওয়াতে ইফতার মিলন উৎসবের রূপ ধারণ করে। প্রতিবছর এই দিনটি স্থানীয় রোজাদারদের জন্য একটি উৎসবমুখর পরিবেশ উপহার দেয় ফ্রন্টপেজ অ্যাকাডেমি। মাওলানা কামরুজ্জামান সংক্ষিপ্ত আলোচনায় প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের পরিচয় তুলে ধরেন, বিশেষ করে সম্প্রতি প্রতিষ্ঠানের নতুন পালক ফ্রন্টপেজ কলেজ অব ফার্মেসির স্বীকৃতি ও পথচলা নিয়ে সুসংবাদ প্রদান করেন।
ইফতারের প্রাক মুহূর্তে রোজার গুরুত্ব ও তাৎপর্য ব্যাখ্যা করেন প্রতিষ্ঠানের শিক্ষক মুফতি বাহাউদ্দিন সাহেব, শিক্ষক আলি আকবর, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সালাউদ্দিন আহমেদ, সমাজকর্মী আবু সিদ্দিক খান, আইনজীবী আব্দুল হান্নান, অনন্ত আচার্য সহ বিশিষ্টজনেরা।


