মধ্যমগ্রাম রেলস্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড
মধ্যমগ্রাম রেলস্টেশনের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুন ছড়িয়ে পড়েছে উড়ালপুলের তলা পর্যন্ত। ঘটনাস্থলে দমকলবাহিনী গিয়েছে। কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটি দোকান ভস্মীভূত হয়ে গিয়েছে বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, রান্নার গ্যাস সিলিন্ডার ফেটেই এই অঘটন। বুধবার উত্তর ২৪ পরগনা জেলার ওই স্টেশন সংলগ্ন এলাকা কেঁপে ওঠে বিকট শব্দে। বিস্ফোরণে কিছু ক্ষণের মধ্যেই একটি মিষ্টির দোকান-সহ একাধিক দোকানে আগুন ধরতে দেখা যায়। ক্রমশ আশেপাশে ছড়িয়ে পড়ে ওই আগুন। স্টেশন চত্বরে হুড়োহুড়ি শুরু হয়ে যায়।
স্থানীয়েরা আগুন নেবানোর চেষ্টা করছিলেন। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছোয়।

